Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
বাংলাদেশে চীনা উৎপাদন কেন্দ্র স্থানান্তরে সহায়তা করবে চীনের এক্সিম ব্যাংক

বাংলাদেশ

বাসস
27 March, 2025, 01:20 pm
Last modified: 27 March, 2025, 01:27 pm

Related News

  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • ৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন নামঞ্জুর
  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • গ্যাস সংযোগ না থাকায় থমকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে চীনা উৎপাদন কেন্দ্র স্থানান্তরে সহায়তা করবে চীনের এক্সিম ব্যাংক

বাসস
27 March, 2025, 01:20 pm
Last modified: 27 March, 2025, 01:27 pm
আজ চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ। ছবি: বাসস

চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান চেন হুয়াইউ বলেছেন, তাঁর ব্যাংক বাংলাদেশে চীনা উৎপাদন কেন্দ্র স্থানান্তরে সহায়তা করবে, যাতে অন্যান্য দেশে রপ্তানির জন্য বাংলাদেশকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যেতে পারে।

চীনের এক্সিম ব্যাংক বাংলাদেশে চীনা অর্থায়িত অবকাঠামো ও জ্বালানি প্রকল্পগুলোর প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠান। তবে এবারই প্রথম তারা দক্ষিণ এশিয়ার দেশটিতে চীনা বেসরকারি শিল্প বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

চেন হুয়াইউ আজ চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং মানবসম্পদ দেশটিকে চীন ও বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় কোম্পানির জন্য একটি উৎপাদনকেন্দ্রে রূপান্তরিত করতে পারে।

তিনি বলেন, তিনি শীর্ষ চীনা বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তাঁর সরকার বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুবিধা ও একটি বাণিজ্য করিডোর প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

অধ্যাপক ইউনূস আরো বলেন, 'উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ চীনের পরিপূরক ভূমিকা পালন করতে পারে।'

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম অঞ্চলে একটি চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের কাজ করছে।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ বড় আকারে নতুন বন্দর তৈরি করছে যা শুধু দেশীয় অর্থনীতির জন্য নয়, বরং নেপাল ও ভূটানের মতো স্থলবেষ্টিত দেশ এবং ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যের জন্যও সহায়ক হবে।

চেন হুয়াইউ বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ-পূর্ব ও দূরপ্রাচ্যের এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার বাজারের জন্য উপযুক্ত।

তিনি বলেন, চীনের বিপুলসংখ্যক কোম্পানি বৈশ্বিক বাজারে প্রবেশ করছে এবং তাঁর ব্যাংক বাংলাদেশে তাদের বিনিয়োগ ও উৎপাদন শিল্পের বিকাশে সহায়তা করবে।

তিনি আরও জানান, বাংলাদেশের টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবকাঠামো নির্মাণেও ব্যাংকটি সহায়তা করবে।

ভিয়েতনামের অর্থনৈতিক পরিবর্তনের উদাহরণ তুলে ধরে চেন বলেন, চীনা ও পশ্চিমা উদ্যোক্তাদের আকৃষ্ট করতে হলে বাংলাদেশকে তাঁর ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে হবে।

এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, 'আমরা ভিয়েতনাম থেকে শিখবো।'

সাক্ষাৎকালে বাংলাদেশের কর্মকর্তারা এক্সিম ব্যাংকের অর্থায়নের দ্রুত ছাড়করণ এবং নতুন অবকাঠামো প্রকল্প যেমন দাশেরকান্দি স্যুয়েজ প্লান্টে সহায়তা চান। একইসঙ্গে প্রকল্প ব্যয় কমাতে এক্সিম ব্যাংকের প্রতিশ্রুতি ফি কমানোরও আহ্বান জানান বাংলাদেশের কর্মকর্তারা।

চেন জানান, তাঁর ব্যাংক এসব প্রস্তাব যাচাই করে দেখবে এবং বাংলাদেশকে চীনা মুদ্রা রেনমিনবিতে (আরএমবি) সহজ শর্তের আরও বেশি ঋণ নেওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খুব শিগগিরই পুনরায় বৈঠকে বসবেন, যাতে এই বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

চীনা এক্সিম ব্যাংক / এক্সিম ব্যাংক / উৎপাদন কেন্দ্র / উৎপাদন / উৎপাদন হাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • ৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন নামঞ্জুর
  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • গ্যাস সংযোগ না থাকায় থমকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net