Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
‘আওয়ামী লিগ’-এর নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন, এনসিপির নাম নিয়ে আপত্তি বিসিপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2025, 06:25 pm
Last modified: 25 March, 2025, 06:33 pm

Related News

  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ২ মে বাছাই করবে ইসি
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ

‘আওয়ামী লিগ’-এর নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন, এনসিপির নাম নিয়ে আপত্তি বিসিপির

উজ্জল রায় নামের এক ব্যক্তি ‘আওয়ামী লিগ’ নামে একটি রাজনৈতিক দল গঠন করে ইসিতে নিবন্ধনের আবেদন করেছেন। প্রতীক হিসেবে তিনি নৌকা বা ইলিশ চেয়েছেন।
টিবিএস রিপোর্ট
25 March, 2025, 06:25 pm
Last modified: 25 March, 2025, 06:33 pm
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে 'আওয়ামী লিগ' নামক নতুন একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন জমা পড়েছে। এ আবেদন করেছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি।

এছাড়া, শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি) নামক একটি দল।

একইদিনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ ও মহাসচিব হিসেবে কাজী মো. মামুনুর রশিদের নাম অন্তর্ভুক্তির আবেদন জমা পড়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে এসব তথ্য জানা গেছে।

'আওয়ামী লিগ' নামে নিবন্ধন চেয়ে আবেদন

উজ্জল রায় নামের এক ব্যক্তি 'আওয়ামী লিগ' নামে একটি রাজনৈতিক দল গঠন করে ইসিতে নিবন্ধনের আবেদন করেছেন। প্রতীক হিসেবে তিনি নৌকা বা ইলিশ চেয়েছেন।

আবেদনে দলের ঠিকানা বঙ্গবন্ধু অ্যাভিনিউ উল্লেখ করা হয়েছে। দলের প্রতিষ্ঠার তারিখ বলা হয়েছে এ এ বছরের ২৪ মার্চ। দলের সভাপতি হিসেবে নিজের নাম দিয়েছেন তিনি, তবে কমিটিতে তিনি একাই রয়েছেন।

তবে কোনো ব্যাংক হিসাবের তথ্য দেওয়া হয়নি আবেদনে। তহবিল গঠনের উৎস হিসেবে দেখানো হয়েছে ব্যক্তিগত তহবিল।

উজ্জল রায়ের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তিনি বলেন, 'ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি নির্বাচন করতে চাই। সম্মেলনের আগে সাবেক প্রধানমন্ত্রীর [শেখ হাসিনা] সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমার দলে এখন পর্যন্ত আমিই একজন। আওয়ামী লিগ নামে নিবন্ধন আবেদন করেছি।'

নিবন্ধনের শর্ত পূরণের অংশ হিসেবে তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে (ফিজার) সপ্তম সংসদ নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন।

আবেদনকারী উজ্জল রায় নির্বাচন করতে চান জানিয়ে আরও বলেন, 'এ জন্য ইসিতে আবেদন করেছি। সারাদেশে কমিটি করতে গেলে যে টাকা দরকার, তা আমার নেই। এজন্য আমিই একাই কাজ করব।'

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, 'রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আইন ও বিধি রয়েছে, তা পূরণ করলে নিবন্ধন দেওয়া হয়। শর্ত পূরণ না হলে আবেদন গ্রহণ করা সম্ভব নয়।'

জাপার নেতৃত্বে রওশন-মামুনের নাম চেয়ে আবেদন

নির্বাচন কমিশনে নিবন্ধিত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে বেগম রওশন এরশাদ ও মহাসচিব হিসেবে কাজী মো. মামুনুর রশিদের নাম অন্তর্ভুক্তির জন্য চিঠি দেওয়া হয়েছে।

কাজী মো. মামুনুর রশিদ নির্বাচন কমিশনের কাছে এ চিঠি পাঠিয়েছেন।

বর্তমানে জিএম কাদের নেতৃত্বাধীন জাপা নির্বাচন কমিশনে নিবন্ধিত রয়েছে। তিনি চেয়ারম্যান ও মুজিবুল হক মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছর জাপার অভ্যন্তরীণ বিরোধের মধ্যে রওশনপন্থীরা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করে। পরে কমিশনে স্বীকৃতির জন্য আবেদন করলেও তা নাকচ করা হয় এবং জিএম কাদের নেতৃত্বাধীন জাপার হাতেই লাঙ্গল প্রতীক থাকে।

এনসিপি নাম নিয়ে আপত্তি বিসিপির

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী নেতারা সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি নামক একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। তাদের দলের সংক্ষিপ্ত নাম এনসিপি বলে জানিয়েছেন তারা।

তবে এ সংক্ষিপ্ত নাম নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি) নামক একটি দল।

দলটির মহাসচিব শাহরিয়ার খান আবির খান নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে বলেন, 'জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত "জেএনপি"। কিন্তু দেওয়া হয়েছে 'এনসিপি', যা সঠিক নয়।'

'কারণ নাম (নাউন) যে ভাষায় লেখা হোক না কেন, তার কোনো পরিবর্তন হয় না,' তিনি আরও বলেন।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, 'আমরা আইন ও বিধি অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে সিদ্ধান্ত নেব।'

Related Topics

টপ নিউজ

রাজনৈতিক দলের নিবন্ধন / নির্বাচন কমিশন / ইসি / রাজনৈতিক দল / জাতীয় নাগরিক পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ২ মে বাছাই করবে ইসি
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net