Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌনকর্মের অপরাধে সর্বোচ্চ শাস্তি ৭ বছর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2025, 05:30 pm
Last modified: 20 March, 2025, 06:17 pm

Related News

  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও
  • চট্টগ্রামে ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের সেই শিশু মারা গেছে 
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • সীতাকুণ্ডে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা
  • পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌনকর্মের অপরাধে সর্বোচ্চ শাস্তি ৭ বছর

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি পাস হয়। পরে রাজধানীর হেয়ার রোডে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
টিবিএস রিপোর্ট
20 March, 2025, 05:30 pm
Last modified: 20 March, 2025, 06:17 pm
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি: ইউএনবি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌনকর্মের মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি পাস হয়। পরে রাজধানীর হেয়ার রোডে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, 'নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাস হয়েছে। উপদেষ্টা পরিষদের আগের সভায় এই আইনের সংশোধনী আনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর গত কয়েকদিনে আমরা বেশ কয়েকটি মহিলা সংগঠনের সঙ্গে কথা বলেছি। সবার মতামতকে গুরুত্ব দিয়ে এই সংশোধনী বৃহস্পতিবার অনুমোদন দেয়া হয়।' 

শফিকুল বলেন, আইনে বলাৎকার ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌনকর্মের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, 'এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মধ্যেই থাকবে। কিন্তু আলাদা একটা সেকশনে বিচার হবে। এটা আলাদা অপরাধ না একই অপরাধ। একই আইনের আওতায় পৃথকভাবে এটা করা হয়েছে।'

ডিএনএ টেস্ট দ্রুত করার ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন পেয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, 'সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে প্রাক্কলিত মূল্যের ১০ পার্সেন্টের কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল, যেটা থাকার কারণে একই প্রতিষ্ঠান বার বার কাজ পেতো, তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে। এতে করে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে। বর্তমানে ৬৫ শতাংশ কাজের দরপত্র বা টেন্ডার অনলাইনে হচ্ছে। এটিতে শতভাগে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।'

তিনি আরও বলেন, পরিত্যক্ত বাড়ি বরাদ্দপ্রাপ্তরা পূর্বে নিজ নামে নামজারি করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে।

শফিকুল আলম জানান, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল জনগোষ্ঠীর সামাজিক দিবসে ঐচ্ছিক ছুটি ঘোষণার বিধানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এছাড়া জনসাধারণের সুবিধার্থে ৩ এপ্রিল একদিন ঈদের ছুটি বাড়ানো হয়েছে। ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Related Topics

টপ নিউজ

নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ / ধর্ষণ / উপদেষ্টা পরিষদ / প্রেস সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও
  • চট্টগ্রামে ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের সেই শিশু মারা গেছে 
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • সীতাকুণ্ডে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা
  • পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net