Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
সিলেটে ইবনে সিনা হাসপাতালের সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2025, 12:40 pm
Last modified: 20 March, 2025, 12:39 pm

Related News

  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ

সিলেটে ইবনে সিনা হাসপাতালের সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'

টিবিএস রিপোর্ট
20 March, 2025, 12:40 pm
Last modified: 20 March, 2025, 12:39 pm
ছবি: সংগৃহীত

সিলেট নগরের সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' লেখা। 

বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মুহুর্তেই ভিডিও ভাইরাল হয়ে যায় ফেসবুকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। তিনি সিলেট জেলা জামায়েতের আমির। এই হাসপাতাল জামায়েতের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

সোবহানীঘাট পয়েন্টে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের নবনির্মিত ভবনের সঙ্গে পুরনো ভবনের সংযোগে সড়কের ওপর দিয়ে ওভারব্রিজ লেন করে সংযোগ দেওয়া হয়েছে। এই ওভারব্রিজে লাগানো ডিজিটাল সাইনবোর্ডে গত রাতে হঠাৎ ভেসে উঠে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' লেখা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন এর ছবি তুলে ও ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন।

এ বিষয়ে হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে বৃহস্পতিবার সকালে ইবনে সিনা হাসপাতাল, সিলেটের ফেসবুক পেজ থেকে হাসপাতালের ডিএমএস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরীর নামে দেওয়া এক পোস্টে বলা হয়, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

ওই পোস্টে বলা হয়,  'বৃহস্পতিবার আনুমানিক রাত ১টায় ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের নবনির্মিত ওভারব্রিজে স্থাপিত এলইডি বোর্ডে হাসপাতালের নীতি ও মূল্যবোধের পরিপন্থী একটি বিতর্কিত রাজনৈতিক শ্লোগান প্রদর্শিত হওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমতাবস্থায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'

হাসপাতালের পরিচালক ডা. মুদাব্বির হোসেনকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা  হলেন: পরিচালক আব্দুল কাদের খান, হাসপাতালের সিএমও মেজর (অব.) ডা. আব্দুস সালাম চৌধুরী ও ম্যানেজার (অ্যাডমিন) আলী হায়দার মো. তানভীর।

এ কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

সিলেট / ইবনে সিনা / সাইনবোর্ডে জয় বাংলা / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net