Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
গাজীপুরে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে আরও ৩ প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2025, 11:45 am
Last modified: 20 March, 2025, 11:48 am

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ

গাজীপুরে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে আরও ৩ প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

টিবিএস রিপোর্ট
20 March, 2025, 11:45 am
Last modified: 20 March, 2025, 11:48 am
ছবি: টিবিএস

বেতন-ভাতা ও বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় আলীফ গ্রুপের তিনটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে শ্রমিকরা কারখানার গেটে এসে অনির্দিষ্ঠকালের বন্ধের নোটিশ দেখতে পান। পরে তারা কারখানার মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। 

বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো: স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং।

সংশ্লিষ্ট সূত্র ও শ্রমিকরা বলেন, কারখানাগুলোর শ্রমিকরা কয়েকদিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। 

চলমান শ্রমিক অসন্তোষের মূখে আকস্মিভাবে কারখানা বন্ধের ঘোষণার নোটিশ কারখানার প্রধান ফটকে টানিয়ে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩/১ ধারা অনুযায়ী ২০ মার্চ বৃহস্পতিবার থেকে কারখানার সব কার্যক্রম 'নো ওয়ার্ক, নো পে'-এর অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

নোটিশে দাবি করা হয়, ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত শ্রমিকরা ধর্মঘট করে কাজ বন্ধ রাখার কারণে কারখানার 'অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিসাধন' হয়েছে। এই পরিস্থিতিতে 'কারখানার উৎপাদন কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব নয়' বলে স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং 'কর্তৃপক্ষ বাধ্য হয়ে সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ' ঘোষণা করেছে।

তবে কারখানার কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, 'শ্রমিকরা কিছুদিন ধরেই তাদের পাওনাদির দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোন সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে শ্রমিকরা আরো ক্ষুব্ধ হন। তারা কারখানার মূল ফটক ও ভেতরে অবস্থান করছেন।'

Related Topics

টপ নিউজ

শ্রমিক অসন্তোষ / গাজীপুর / কারখানা বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net