Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
বিএনপি, গণতন্ত্র ও বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র হচ্ছে: তারেক

বাংলাদেশ

ইউএনবি
17 March, 2025, 10:15 pm
Last modified: 17 March, 2025, 10:21 pm

Related News

  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো: সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

বিএনপি, গণতন্ত্র ও বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র হচ্ছে: তারেক

তারেক বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল বা যারা বিএনপি, জাতীয়তাবাদী শক্তি এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা ক্রমান্বয়ে ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের সময় বিএনপি যে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছিল, সে রকম একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে।’
ইউএনবি
17 March, 2025, 10:15 pm
Last modified: 17 March, 2025, 10:21 pm
সোমবার রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট সদস্যদের সম্মানে জিয়া সাইবার ফোর্সের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ইউএনবি

বিএনপি, গণতন্ত্র ও বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ক্রমাগত নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, 'আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত, তারা গত কয়েকদিন ধরে একটি চক্রান্তের কথা বলছি। আরেকবার ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে। আমরা এটা নিছক রাজনৈতিক বক্তব্য বা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি না। প্রকৃতপক্ষে বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমান্বয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।'

আজ সোমবার (১৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট সদস্যদের সম্মানে জিয়া সাইবার ফোর্সের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক উল্লেখ করেন, অতীতেও দেশ, জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে তারা লক্ষ্য করেছেন, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা থাকায় বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে।

একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দলীয় নেতা-কর্মীদের জড়িয়ে আজ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।

তিনি জানান, দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তথ্য সংগ্রহের পর তিনি জানতে পেরেছেন, ঘটনাটি পত্রিকায় বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।

তারেক বলেন, 'একটি স্বার্থান্বেষী মহল বা যারা বিএনপি, জাতীয়তাবাদী শক্তি এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা ক্রমান্বয়ে ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের সময় বিএনপি যে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছিল, সে রকম একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে।'

জাতীয়তাবাদী সাইবার ফোর্সকে এ ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক বলেন, 'আপনারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের এটা অনুধাবন করতে হবে।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও প্রকৃত তথ্য প্রচারের মাধ্যমে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপিপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, 'আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আছে। আপনাদের মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। কিন্তু যে প্রেক্ষাপটে আপনারা কাজ শুরু করেছেন, তাতে বিএনপি মনে করছে, তাদের সব অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা এখন আগের চেয়ে বেশি প্রয়োজন। আপনারা সবাই মিলে কাজ করলে আগামী দিনে যুক্তিতর্কের মাধ্যমে বিএনপি কী করতে চায়—তা জনগণের সামনে তুলে ধরতে পারবেন এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন।'

তিনি শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে ফ্যাসিবাদবিরোধী জনসমর্থন আদায়ে বিএনপিপন্থী অনলাইন কর্মীদের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 

স্বাধীনতার পর থেকে যখনই বিএনপি দেশ শাসনের সুযোগ পেয়েছে, তখনই স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, খাদ্য উৎপাদন, শিল্প, কর্মসংস্থান, বৈদেশিক কর্মসংস্থান ও স্থানীয় সরকার শক্তিশালীকরণের মতো ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে দাবি করেন তারেক রহমান।

তিনি বলেন, 'হয়তো আমরা আরও কিছু করতে পারতাম...কিন্তু আমরা পারিনি, এটাই আমাদের সীমাবদ্ধতা। এখন পর্যন্ত যা দেশের ভবিষ্যৎ উন্নত করে, জাতিকে এগিয়ে নিতে সহায়তা করে, সেগুলোর প্রতিটি খাতে বিএনপি সবচেয়ে বেশি কাজ করেছে।'

ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'ফ্যাসিবাদী শাসনামলে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে এবং মারাত্মক দমন-পীড়ন সহ্য করেছে।'

অনলাইন অ্যাক্টিভিস্টদের সাইবার যোদ্ধা হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাৎ করতে আবারও বড় ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, 'এখন আবার সেই লড়াইটায় নামতে হবে। আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার বিশ্বাস আমাদের যোদ্ধারা এই চক্রান্তকে পরাজিত করে এই লড়াইয়ে জয়ী হবে।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি / গণতন্ত্র / ১/১১ / ভোট / ইফতার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো: সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net