Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
'ধর্ষণকে ধর্ষণই বলতে হবে': শিশু সুরক্ষা বিষয়ক এনজিওসমূহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 March, 2025, 03:40 pm
Last modified: 16 March, 2025, 04:35 pm

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের
  • কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • চট্টগ্রামে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেপ্তার ৪ 
  • কুমিল্লায় অটোরিকশার পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

'ধর্ষণকে ধর্ষণই বলতে হবে': শিশু সুরক্ষা বিষয়ক এনজিওসমূহ

টিবিএস রিপোর্ট
16 March, 2025, 03:40 pm
Last modified: 16 March, 2025, 04:35 pm
ছবি: টিবিএস

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমকে 'ধর্ষণ' শব্দটি ব্যবহার না করার আহ্বান জানান। এ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে শিশু সুরক্ষা ও মানবাধিকার নিয়ে কাজ করা একাধিক এনজিও। তারা বলেছেন, 'ধর্ষণকে ধর্ষণই বলতে হবে'।

দেশব্যাপী চলমান প্রতিবাদে সংহতি জানিয়ে সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, আইন ও সালিশ কেন্দ্র এবং ব্রেকিং দ্য সাইলেন্স যৌথভাবে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, 'কালকে বলা হলো যে ধর্ষণ না বললে ভালো হয় কারণ শব্দটা আনপ্লিজেন্ট (অস্বস্তিকর), কাজটাই তো আনপ্লিজেন্ট. আমরা খুবই অবাক হয়েছি এটা শুনে। অবাক হয়েছি কারণ তিনি বলেছেন ব্রুটাল, নারী নির্যাতন বা নিপীড়ন যাই বলেন না কেন, এসবগুলোতে সেক্সুয়াল ভায়োলেন্স, যৌন নিপীড়নের ব্যাপারটা আছে তা আসবে না'। 

শাহীন আনাম আরও বলেন, 'আমরা যদি বলি অ্যাসাল্ট তাহলেও তো হলো না। ধর্ষণ না বললে একটা যৌন নির্যাতন ও নিপীড়নের বিষয় আছে সেটি ডাইলুট (লঘু) হয়ে যাবে। এটা আমরা মানতে পারছি না, আমরা চাইও না এটা বাদ দেওয়া হোক।'

সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রোটেকশন ও চাইল্ড রাইটস গভর্ন্যান্স বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, 'নারী নির্যাতন একটি বড় আমব্রেলা (বিস্তৃত বিষয়)। তার মধ্যে ধর্ষণ একটি অন্যতম জঘন্য অপরাধ। সকল অপরাধকে যদি সাধারণীকরণ করা হয় তাহলে যথাযথ আইন প্রয়োগ সম্ভব হবে না। নারীদের সম্মানের কথা বলেছেন তিনি। ধর্ষণ ও নারী নির্যাতন পারস্পরিক সম্পর্কযুক্ত, ধর্ষণকে ধর্ষণ বলতে হবে।'

Related Topics

টপ নিউজ

ধর্ষণ / ধর্ষণ ও নারী নির্যাতন / এনজিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের
  • কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • চট্টগ্রামে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেপ্তার ৪ 
  • কুমিল্লায় অটোরিকশার পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net