Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
নদীবন্দরে ৫৬ জাহাজে ভাসছে ৯০ হাজার টন সয়াবিন

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
14 March, 2025, 09:10 am
Last modified: 14 March, 2025, 09:38 am

Related News

  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • মন্ত্রণালয়ের হস্তক্ষেপে চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সংকট কিছুটা কমেছে
  • খালাসে ধীরগতি, সক্ষমতার সীমাবদ্ধতায় চট্টগ্রাম বন্দরে ভয়াবহ জট; আমদানিকারকদের পাঁচ দিনের আল্টিমেটাম
  • লাইটার জাহাজ সংকটে বন্দরের বহির্নোঙরে আটকে আছে পণ্য

নদীবন্দরে ৫৬ জাহাজে ভাসছে ৯০ হাজার টন সয়াবিন

স্বাভাবিক অবস্থায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে ঢাকাসহ দেশের অন্যান্য নৌঘাটে আনলোড করতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়।
শাহাদাৎ হোসেন চৌধুরী
14 March, 2025, 09:10 am
Last modified: 14 March, 2025, 09:38 am

ইনফোগ্রাফিক: টিবিএস

বর্তমানে সারাদেশের বিভিন্ন নৌঘাটে সয়াবিন সিড বোঝাই ৫৬টি ব্যক্তিমালিকানাধীন লাইটার জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। এখানে এমনও জাহাজ রয়েছে, যেগুলো থেকে প্রায় এক মাসেও পণ্য খালাস করেনি আমদানিকারক প্রতিষ্ঠান। ফলে চলতি রমজানে ভোজ্যতেলের কৃত্রিম সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (বিডব্লিউটিসিসি) তথ্য অনুযায়ী, এসব লাইটার জাহাজে প্রায় ৯০ হাজার মেট্রিক টন সয়াবিন সিড রয়েছে। জাহাজগুলো দেশের বিভিন্ন নদীবন্দরে নোঙর করেছে।

জাহাজ মালিক, আমদানিকারক, রপ্তানিকারক ও এজেন্টদের মধ্যে লাইটার জাহাজ বরাদ্দের সমন্বয়কারী এই সেল নিশ্চিত করেছে যে, পণ্যবাহী জাহাজগুলো একাধিক আমদানিকারকের মালামাল বহন করছে। তবে শিল্পসংশ্লিষ্টরা বলছেন, পণ্য খালাসে দেরি হওয়ায় সরবরাহ সংকট আরও প্রকট হচ্ছে।

বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, এভাবে খালাস আটকে রাখার ফলে ভোজ্যতেল উৎপাদনের কাঁচামালের সংকট ইতোমধ্যে দেখা দিয়েছে, যার ফলে বাজারে দামও বেড়েছে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) অভিযোগ করেছে, কিছু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে সরবরাহ নিয়ন্ত্রণ ও দাম বাড়ানোর উদ্দেশ্যে জাহাজগুলোকে 'ভাসমান গুদাম' হিসেবে ব্যবহার করছে

ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন টিবিএসকে বলেন, "লাইটার জাহাজে এভাবে সয়াবিন সিড ফেলে রাখার ফলে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে।" তিনি এর পেছনে সিন্ডিকেট রয়েছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান।

আমদানিকারকরা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করছেন। ইচ্ছাকৃতভাবে পণ্য খালাসে দেরি করা হচ্ছে—এমন দাবিও নাকচ করেন তারা।

কেবল বিশ্বাস গ্রুপেরই সয়াবিন সিড বোঝাই ৪৪টি লাইটারেজ জাহাজ বিভিন্ন নদীবন্দরে ভাসছে। এছাড়া প্রায় আধা ডজন আমদানিকারকের ১২টি লাইটার জাহাজও—দাউদকান্দি ঘাট, তৈলব ঘাট, মেঘনা ঘাট ও পটুয়াখালী ঘাটে সয়াবিন সিড নিয়ে ভাসছে।

এই দেরির কারণে লাইটার জাহাজ পরিচালনাকারীদের আর্থিক ক্ষতিও হচ্ছে। লাইটার জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বিডব্লিউটিসিসির কনভেনর সাঈদ মাহমুদ টিবিএসকে বলেন, "স্বাভাবিক নিয়মে জাহাজগুলো পণ্য পরিবহন করলে যে ভাড়া পেত, এভাবে আটকে থাকায় প্রতিটি জাহাজে ১০ লাখ থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।"

অথচ স্বাভাবিক অবস্থায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে ঢাকাসহ দেশের অন্যান্য নৌঘাটে আনলোড করতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়।

আমদানিকারকদের প্রতিক্রিয়া

খালাসের দেরির বিষয়ে বিশ্বাস গ্রুপের সুপারভাইজার মো. রুবেল টিবিএসকে বলেন, "গত মাসে সয়াবিন সিড নিয়ে ৮টি জাহাজ আসে। এর প্রতিটিতে ২০ থেকে ৪০ হাজার টন করে পণ্য ছিল। এসব জাহাজ থেকে পণ্য আনলোড করার জন্য আমাদের চাহিদামতো লাইটার জাহাজ বরাদ্দ দেয়নি বিডব্লিউটিসিসি।

তিনি বলেন, "আমরা ৩ হাজার টন সক্ষমতার লাইটার জাহাজ চেয়েছিলাম, কিন্তু তারা এক হাজার টন সক্ষমতার জাহাজ বরাদ্দ দিয়েছে। যার ফলে নারায়ণগঞ্জ ঘাটে জাহাজজট দেখা দেয় এবং খালাসে দেরি হচ্ছে। যদিও পণ্যগুলো তিন দিন থেকে এক সপ্তাহের মধ্যেই আনলোড হওয়ার কথা।"

এ বিষয়ে জানতে চাইলে টিকে গ্রুপের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) জাফর আলম দাবি করেন, লাইটার জাহাজ থেকে সয়াবিন সিডের খালাস আটকে থাকার বিষয়ে তিনি কিছুই জানেন না।

বাজারে সার্বিক প্রভাব

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের মতে, সয়াবিন সিড ছাড়াও গম এবং ডালবাহী আরও ৩২৫টি ব্যক্তিমালিকানাধীন লাইটার জাহাজ পণ্য নিয়ে বিভিন্ন নৌঘাটে খালাসের অপেক্ষায় আছে।

তিনি বলেন, "কিছু কিছু আমদানিকারক নিজস্ব গুদাম না থাকা সত্ত্বেও পণ্য আমদানি করেন। এসব পণ্য লাইটার জাহাজেই রেখে দেন তারা। এর ফলে বাজারে পণ্য সরবরাহ এবং জাহাজ উভয়েরই সংকট তৈরি হয়।"

বিডব্লিউটিসিসির নির্বাহী পরিচালক মেজর (অব.) জি এম খান বলেন, "লাইটার জাহাজের মাধ্যমে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে বিভিন্ন আমদানিকারকের সয়াবিন সিড এসেছে ৩ লাখ ৪ হাজার মেট্রিক টন। লাইটার জাহাজের মাধ্যমে সেগুলো বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।"

তবে পণ্য খালাসে দেরির কারণে বাজারের সরবরাহ প্রভাবিত হতে পারে।

দেশের ভোজ্যতেল চাহিদা পূরণে বাংলাদেশ অপরিশোধিত ভোজ্যতেল আমদানির পাশাপাশি সয়াবিন সিড আমদানির ওপরও নির্ভর করে। তবে সয়াবিন সিড থেকে প্রায় ২০ শতাংশ তেল পাওয়া যায়। বাকি ৮০ শতাংশ সয়ামিল পোলট্রি, গবাদি পশু ও মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

বাজার বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, দীর্ঘস্থায়ী জাহাজজট পণ্যের ঘাটতি এবং দামের অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে ঈদ মৌসুমে।

Related Topics

টপ নিউজ

সয়াবিন সিড / লাইটার জাহাজ / ভোজ্যতেল / পণ্য খালাস / বিলম্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • মন্ত্রণালয়ের হস্তক্ষেপে চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সংকট কিছুটা কমেছে
  • খালাসে ধীরগতি, সক্ষমতার সীমাবদ্ধতায় চট্টগ্রাম বন্দরে ভয়াবহ জট; আমদানিকারকদের পাঁচ দিনের আল্টিমেটাম
  • লাইটার জাহাজ সংকটে বন্দরের বহির্নোঙরে আটকে আছে পণ্য

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net