Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
বাজেটে নতুন তহবিল ও বিশেষ বরাদ্দে জোর: স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ ২ হাজার কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 06:05 pm
Last modified: 11 June, 2026, 06:15 pm

Related News

  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • নতুন ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
  • বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে কনটেইনার ডিপো খাত উন্মুক্ত করল বাংলাদেশ

বাজেটে নতুন তহবিল ও বিশেষ বরাদ্দে জোর: স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ ২ হাজার কোটি টাকা

বাজেট প্রস্তাব অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে 'স্টার্টআপ ক্যাপিটাল', নারী উন্নয়ন, নারী উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ৪০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 06:05 pm
Last modified: 11 June, 2026, 06:15 pm
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন, জলবায়ু ঝুঁকি মোকাবিলা, 'ব্লু ইকোনমি', নবায়নযোগ্য জ্বালানি এবং সৃজনশীল অর্থনীতির মতো খাতে একাধিক বিশেষ তহবিল ও বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা তহবিলের জন্য সর্বোচ্চ ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশকালে এসব তথ্য জানানো হয়।

বাজেট প্রস্তাব অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে 'স্টার্টআপ ক্যাপিটাল', নারী উন্নয়ন, নারী উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ৪০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। পাশাপাশি 'ব্লু ইকোনমি' সম্পদ আহরণে গবেষণা তহবিল এবং সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা তহবিলের জন্য পৃথকভাবে ১০০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।

স্বাস্থ্য খাতে জরুরি পরিস্থিতি ও সম্ভাব্য সংকট মোকাবিলার জন্য 'স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা তহবিল'-এ ২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ব্যবস্থাপনা তহবিলে ১০০ কোটি টাকা এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন তহবিলে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের অংশ হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আর্থিক সহায়তার জন্য ২ হাজার কোটি টাকা এবং পরিচালন ঋণ হিসেবে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে দেশের সৃজনশীল শিল্প ও সংস্কৃতিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিকাশে 'ক্রিয়েটিভ ইকোনমি'-র জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও কর্মসূচির জন্য উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যশস্যের সংস্থান রাখা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 'ডব্লিউবি' কর্মসূচির জন্য ৩ লাখ ৭৫ হাজার ৫০০ মেট্রিক টন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৮০ হাজার মেট্রিক টন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির জন্য মোট ৫ লাখ ১২ হাজার মেট্রিক টনের বেশি খাদ্যশস্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের 'ডিজিএফ' কর্মসূচির জন্য ১ লাখ ১৪ হাজার মেট্রিক টন এবং ভূমি মন্ত্রণালয়ের 'কাবিখা' কর্মসূচির জন্য ১৬ হাজার মেট্রিক টন খাদ্যশস্যের সংস্থান রাখা হয়েছে।

সরকার বলছে, এসব বরাদ্দ ও তহবিলের মাধ্যমে একদিকে যেমন সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার হবে, অন্যদিকে উদ্যোক্তা সৃষ্টি, গবেষণা, জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য জ্বালানি এবং নতুন অর্থনৈতিক খাতের বিকাশেও সহায়তা করবে।
 

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৬-২৭ / বিশেষ বরাদ্দ / স্বাস্থ্য ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • নতুন ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
  • বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে কনটেইনার ডিপো খাত উন্মুক্ত করল বাংলাদেশ

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net