Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 23, 2026
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 May, 2026, 08:40 pm
Last modified: 23 May, 2026, 08:41 pm

Related News

  • পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক
  • অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক
  • দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী
  • ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ২০ হাজার কোটি টাকার স্কিমে ‘বৃহৎ শিল্প’ শব্দ বাদ দিল বাংলাদেশ ব্যাংক

সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ

শনিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
টিবিএস রিপোর্ট
23 May, 2026, 08:40 pm
Last modified: 23 May, 2026, 08:41 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল পেমেন্ট অবকাঠামোকে আরও গতিশীল করতে সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পিএসপি ও পিএসও'র মোবাইল অ্যাপের হোম পেজে 'বাংলা কিউআর' পেমেন্ট অপশন দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে পূর্বঘোষিত 'ক্যাশলেস বাংলাদেশ ইউনিট'-এর নাম পরিবর্তন করে 'Bangla QR বাস্তবায়ন ইউনিট' করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করতে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে তা পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, ব্যাংক ও এমএফএসের মোবাইল অ্যাপে গ্রাহক নিবন্ধন বাড়াতে হবে। একই সঙ্গে অ্যাপের হোম পেজে বাংলা কিউআর অপশন এমনভাবে রাখতে হবে, যাতে গ্রাহকরা সহজেই তা দেখতে ও ব্যবহার করতে পারেন।

এছাড়া ব্যাংকগুলোর সব ট্রেড লাইসেন্সধারী রিটেইল হিসাবধারীকে বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর চ্যানেলে অনবোর্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত মোবাইল অ্যাপে গ্রাহক নিবন্ধন বৃদ্ধি এবং বাংলা কিউআর চ্যানেলে নতুন মার্চেন্ট অনবোর্ডিংয়ের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।

এই লক্ষ্যমাত্রাভিত্তিক কর্মপরিকল্পনা আগামী ৩ জুন ২০২৬-এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে জমা দিতে হবে।

ডিজিটাল পেমেন্ট কার্যক্রম মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে নতুন আরেকটি উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকের প্রতিটি শাখায় একজন কর্মকর্তাকে 'Bangla QR Branding কর্মকর্তা' হিসেবে নির্দিষ্টভাবে নিয়োজিত বা সংযুক্ত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, এর আগে জারি করা সার্কুলারে আগামী ৩০ জুনের মধ্যে সব মার্চেন্ট পয়েন্টে একক কিউআর কোড নিশ্চিত করার যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তা বহাল থাকবে। পাশাপাশি আগের সার্কুলারগুলোর অন্যান্য নির্দেশনাও কার্যকর থাকবে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

বাংলা কিউআর / বাংলা কিউআর কোড / বাংলাদেশ ব্যাংক / ক্যাশলেস লেনদেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে
  • ছবি: সংগৃহীত
    ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার
  • জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
    এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
  • বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
    বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনারের নিয়োগের অনুমোদন দিয়েছে ভারত: হিন্দুস্তান টাইমস
  • ছবি- মুমিত এম/ টিবিএস
    অর্থ আত্মসাৎকারী পাঁচ ব্রোকারেজ প্রতিষ্ঠানের ১৭,৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ

Related News

  • পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক
  • অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক
  • দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী
  • ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ২০ হাজার কোটি টাকার স্কিমে ‘বৃহৎ শিল্প’ শব্দ বাদ দিল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার

3
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

4
বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
বাংলাদেশ

বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা

5
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
বাংলাদেশ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনারের নিয়োগের অনুমোদন দিয়েছে ভারত: হিন্দুস্তান টাইমস

6
ছবি- মুমিত এম/ টিবিএস
অর্থনীতি

অর্থ আত্মসাৎকারী পাঁচ ব্রোকারেজ প্রতিষ্ঠানের ১৭,৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net