Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
প্রতিবাদ সভা, ‘মব’, গভর্নর নিয়োগ ও বিদায়: বাংলাদেশ ব্যাংকে দিনভর যা হলো  

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
25 February, 2026, 08:35 pm
Last modified: 25 February, 2026, 10:36 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

প্রতিবাদ সভা, ‘মব’, গভর্নর নিয়োগ ও বিদায়: বাংলাদেশ ব্যাংকে দিনভর যা হলো  

সংবাদ সম্মেলন ডাকার এখতিয়ার কর্মকর্তাদের আছে কি না, তা জানতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক আইনজীবীর মতামত নেওয়া হয়। তার মতামত অনুযায়ী তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয় এবং ১০ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়। অন্যদিকে শোকজের পরদিনই তাদের ঢাকার বাইরে বদলি করা হয়।
শাখাওয়াত প্রিন্স
25 February, 2026, 08:35 pm
Last modified: 25 February, 2026, 10:36 pm
ছবি: টিবিএস

বিভিন্ন দাবি, তিন কর্মকর্তাকে কারণ দর্শানো ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজ বুধবার সকালে প্রতিবাদ সভা করেন বাংলাদেশ ব্যাংকের তিন থেকে চারশ কর্মকর্তা। তাদের অভিযোগ, গভর্নরের 'স্বৈরাচারী' পদক্ষেপের বিরুদ্ধে তাদের এই অবস্থান। এ নিয়ে দিনভর কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা চলে। এমন দৃশ্য বাংলাদেশ ব্যাংকের অতীতে কখনো দেখা গেছে বলে জানা নেই সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একদিন আগে ব্যাংকের অফিসার্স কাউন্সিলের তিন কর্মকর্তাকে প্রধান কার্যালয় থেকে ঢাকার বাইরে বদলি করা হয়। তারা হলেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ ও গোলাম মোস্তফা। এই তিন জনের দুজনই ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন।

ঘটনার পটভূমিতে রয়েছে গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ ও সরকার গঠনের প্রক্রিয়া চলাকালে গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের একটি জরুরি পর্ষদ সভা ডাকা হয়।

একই দিন সকালে বাংলাদেশ ব্যাংক ওয়েলফেয়ার কাউন্সিল সংবাদ সম্মেলন ডাকে। সেই সম্মেলনে কাউন্সিলের নেতারা গভর্নরকে 'স্বৈরাচার' আখ্যা দিয়ে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান ও ব্যাংক মার্জার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন তোলেন।

সংবাদ সম্মেলন ডাকার এখতিয়ার কর্মকর্তাদের আছে কি না, তা জানতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক আইনজীবীর মতামত নেওয়া হয়। তার মতামত অনুযায়ী তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয় এবং ১০ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়। অন্যদিকে শোকজের পরদিনই তাদের ঢাকার বাইরে বদলি করা হয়।

ব্যাংকের সামনে বিক্ষোভ

আজ সকাল ১১টায় কেন্দ্রীয় ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে তিন শতাধিক কর্মকর্তা প্রতিবাদ সভায় জড়ো হন। সভায় কাউন্সিলের সভাপতি মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, 'গভর্নর বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ নিয়েছেন, এসবের তীব্র নিন্দা জানাই। গতকাল আমাদের তিনজনকে শোকজ নোটিশের জবাব দেওয়ার আগেই বদলি করা হয়েছে। আমরা বিষয়টি সমাধানের জন্য ওনার কাছে গেলেও উনি দেখা করেন না।'

তিনি আরও বলেন, 'আমরা আমাদের শোকজ নোটিশ ও বদলি প্রত্যাহারসহ অন্যান্য দাবিদাওয়া আজকের মধ্যে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। যদি তা বাস্তবায়ন না করা হয়, তাহলে আগামীকাল থেকে প্রতীকী কলমবিরতিতে যাব। আর রোববার সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।'

প্রতিবাদ সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, 'আমরা চেয়েছি বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন, কিন্তু পেয়েছি স্বৈরশাসন। এই স্বৈরশাসনে আমরা থাকতে চাই না।'

তিনি বলেন, 'বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে। ওনার (গভর্নর) অনেক উপদেষ্টা ও পরামর্শক প্রয়োজন, কিন্তু এখন পর্যন্ত অর্থনীতির জন্য কোনো কার্যকর নীতি গ্রহণ করতে দেখি না। উনি ক্রমাগতভাবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মান নিয়ে প্রশ্ন তুলে মনোবল ভেঙে দিচ্ছেন। এ ছাড়া ব্যাংক খাত নিয়ে যে ধরনের মন্তব্য করে যাচ্ছেন, তাতে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। গভর্নরের ইচ্ছেমতো কেন্দ্রীয় ব্যাংক চলবে না। সবকিছু নিয়ে ওনাকে জবাবদিহি করতে হবে।'

এ সময় শোকজ ও বদলি প্রত্যাহারের দাবি জানান শাহরিয়ার সিদ্দিকী। তা না হলে সবাইকে শোকজ ও বদলির দাবি জানান।

একটি 'কুচক্রী মহল' মার্জ হওয়া ব্যাংকগুলোর পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যর্থ করতে চায়: বিদায়ী গভর্নরের পাল্টা বার্তা

কর্মকর্তাদের প্রতিবাদ সভা শেষ হতেই সংবাদ সম্মেলন ডাকেন বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর। তিনি দাবি করেন, একটি 'কুচক্রী মহল' মার্জ হওয়া ব্যাংকগুলোর পুনরুদ্ধার প্রক্রিয়াকে ব্যর্থ করতে চায়, যাতে ভবিষ্যতে সেগুলো আবার আগের মালিকদের হাতে ফিরে যায়।

ছবি: টিবিএস

গভর্নরের ভাষ্য, ব্যাংক একীভূতকরণ ও দুর্বল ব্যাংক উদ্ধারের প্রক্রিয়া নিয়ে কিছু কর্মকর্তার কর্মকাণ্ড 'ষড়যন্ত্র' ও 'অপপ্রচার'। তিনি স্পষ্ট করে বলেন, 'বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার অধিকার নেই সরকারি নীতিগত বিষয়ে প্রশ্ন তোলার। এটি তাদের আওতাভুক্ত বিষয় নয়। যারা অপপ্রচার করেছে, তাদের বিরুদ্ধে শোকজ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, শোকজের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের ঢাকার বাইরে বদলি করা হয়েছে। একটি প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে শৃঙ্খলা মেনে চলতে হবে। চাকরি করব, কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম মানবো না— এটা গ্রহণযোগ্য নয়।

গভর্নর বলেন, 'সংকটগ্রস্ত ব্যাংকগুলোকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করা এবং সামগ্রিক বাজার স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের একটি কৌশলগত ও আবশ্যিক দায়িত্ব। এজন্য ব্যাংকগুলোকে টাকা দেওয়া হয়েছে। এই হস্তক্ষেপ না করা হলে আমানতকারীরা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতেন না, যা জাতীয় অর্থনীতিতে একটি ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করত। এই আর্থিক সহায়তা কোনো একক ব্যাংকের জন্য নয়, বরং গোটা খাতের ওপর জনগণের আস্থা বজায় রাখার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। এরপরও এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক দাঁড়াতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার অধিকার নেই এসব বিষয়ে কথা বলার। এজন্য তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।'

নিজের পদত্যাগের দাবির প্রসঙ্গে গভর্নর বলেন, 'পদত্যাগ কোনো ইস্যু নয়। আমি এখানে চাকরি করতে আসিনি, সেবা দিতে এসেছি। প্রয়োজন হলে দুই সেকেন্ড সময় লাগবে না পদত্যাগ করতে। তবে আমরা প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নেব।'

দুপুরের পর নতুন গভর্নর গুঞ্জন

দুপুর দেড়টার পর থেকেই ব্যাংক পাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে—নতুন গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে। আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলন শেষে নিজের কক্ষে ফিরে যান। এ সময় একটি গণমাধ্যমে নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগের খবর প্রচার করা হয়। কিছুক্ষণ পরই একাধিক টেলিভিশন ও অনলাইন মাধ্যমেও এ খবর প্রচার করা হয়। 

দুপুর ২টায় আহসান এইচ মনসুরের ভবন ত্যাগ

সংবাদ সম্মেলন শেষে গভর্নর নিজের কক্ষে ছিলেন। কয়েকজন সাংবাদিক তখন গভর্নর ভবনের ওয়েটিং রুমে ছিলেন মন্ত্রণালয় থেকে নতুন কোনো তথ্য এসেছে কি না, তা জানতে।

গভর্নরের ব্যক্তিগত সহকারী কামরুল ইসলাম জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যমুনা টিভিকে সাক্ষাৎকার দেবেন গভর্নর। এ সময় যমুনা টিভির দুজন প্রতিনিধিও সেখানে অপেক্ষায় ছিলেন।

ছবি: টিবিএস

গভর্নরের কক্ষে থাকা এক কর্মকর্তা জানান, বিভিন্ন টিভি চ্যানেলে নতুন গভর্নর নিয়োগের খবরের মধ্যেই গভর্নর কর্মকর্তাদের ডেকে বলেন, 'অবসরে না বসে থেকে যতক্ষণ থাকবেন, কাজ করবেন'। তিনি সে সময় কয়েকটি ফাইলে সইও করেন।

নতুন গভর্নর নিয়োগের খবর দেখে ডেপুটি গভর্নরেরা আহসান এইচ মনসুরকে বাসায় চলে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি কক্ষ থেকে বেরিয়ে যান। ওয়েটিং রুম থেকে দেখা যায়, ডেপুটি গভর্নর নুরুন নাহার, হাবিবুর রহমান ও কবির আহমেদ তাকে লিফট পর্যন্ত এগিয়ে দেন। 

উপদেষ্টাকে 'মব' করে বের করে দেওয়া

দুপুর ৩টার দিকে আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহ তার কক্ষে ছিলেন। এ সময় নির্বাহী পরিচালক সরোয়ার আলম ও এসএমই বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা তার কক্ষে গিয়ে জানান, পরিস্থিতি উত্তপ্ত, তাকে নিরাপদে এগিয়ে দেওয়া প্রয়োজন।

এরপর কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা 'মব' তৈরি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দেন। তারা 'ধর ধর' বলে স্লোগান দেন। কেউ কেউ গায়ে হাত তোলার চেষ্টা করেন। 

আহসান উল্লাহ জানান, দুই কর্মকর্তাই আগে তার অধীনে কাজ করেছেন, তাই তাদের অনুরোধে তিনি বেরিয়ে যান। নিচে নেমে তিনি দেখেন ৩০-৪০ জন কর্মকর্তা অবস্থান করছেন। তাদের মধ্যে দুয়েকজনের আচরণ ছিল উচ্ছৃঙ্খল। এ সময় তৌহিদুল নামে এক কর্মকর্তা উচ্চস্বরে গালিগালাজ করেন এবং একপর্যায়ে তার গাড়ির সামনে দাঁড়ানোর চেষ্টা করেন।

ছবি: টিবিএস

আহসান উল্লাহ বলেন, 'এমন কর্মকাণ্ড দেখে আমি মর্মাহত। এই প্রতিষ্ঠানেই আমি কর্মজীবন শেষ করেছি। ব্যাচে প্রথম হয়ে যোগদান করেছি। ২০১২ সালে ডেপুটি গভর্নর নিয়োগ পরীক্ষায় প্রথম হলেও বিএনপির পরিবারের অজুহাতে আমাকে নিয়োগ দেওয়া হয়নি।'

তিনি জানান, সাবেক গভর্নর আতিউর রহমান তাকে যেতে দেননি, পরবর্তীতে ফজলে কবিরের সময়ও ছিলেন। রউফ তালুকদার যোগ দেওয়ার পর তিনি নিজেই আর কন্টিনিউ করেননি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আহসান এইচ মনসুর তাকে উপদেষ্টা হিসেবে ডাকেন।

তার দাবি, 'আমরা খাদের কিনারের অর্থনীতি থেকে দেশকে তুলে এনে ৩৫ বিলিয়ন রিজার্ভে উন্নীত করেছি। আমার ক্যারিয়ারে কোনো অনিয়মের অভিযোগ নেই।' 

তিনি জানান, নতুন গভর্নরের অধীনে তার কাজ করার ইচ্ছা নেই।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / গভর্নর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net