জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ৬২৫ কোটি টাকা সম্মিলিত মুনাফা করেছে রবি
দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা পিএলসি ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়কালে ৬২৫ কোটি টাকার সম্মিলিত মুনাফা অর্জন করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১৯ পয়সা।
আজ সোমবার (২৭ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের একই সময়ের তুলনায় রবির মুনাফা বেড়েছে ২২২ কোটি টাকা বা প্রায় ৫৫ শতাংশ।
২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটি মোট ৭,৪০৭ কোটি টাকার রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৭,৫৯৪ কোটি টাকা।
