Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
জুলাই মাসে এডিপি বাস্তবায়ন হার মাত্র ০.৬৯ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
18 August, 2025, 08:10 pm
Last modified: 18 August, 2025, 08:37 pm

Related News

  • জুনে বড় উল্লম্ফন হলেও ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় ০.৫৮% কমে ৪৮ বিলিয়ন ডলার
  • জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়ন হার নেমে এসেছে ৪৮.২৩ শতাংশে
  • ২০২৫-২৬ অর্থবছর: প্রথমবারের মতো ৩,০০০ ডলার ছাড়াল বাংলাদেশের মাথাপিছু আয়
  • জুলাইয়ের চেতনা নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩%

জুলাই মাসে এডিপি বাস্তবায়ন হার মাত্র ০.৬৯ শতাংশ

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
টিবিএস রিপোর্ট
18 August, 2025, 08:10 pm
Last modified: 18 August, 2025, 08:37 pm
ইনফোগ্রাফিক: টিবিএস

চলতি অর্থবছরের প্রথম মাস- জুলাইয়ে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে মাত্র ১ হাজার ৬৪৫ কোটি টাকা ব্যয় করছে; যা মোট এডিপি বরাদ্দের শূন্য দশমিক ৬৯ শতাংশ । এর আগের অর্থবছরে জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনের কারণে বাস্তবায়ন স্থবির থাকার সময়েও—এর চেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছিল।

ওই সময় অর্থাৎ গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এডিপি বরাদ্দ থেকে ব্যয় হয়েছিল ২ হাজার ৯২২ কোটি টাকা, যা ওই অর্থবছরের এডিপি বরদ্দের ১ দশমিক ০৫ শতাংশ। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

সংস্থার নিজস্ব তহবিলে অর্থায়নসহ এডিপির আকার ২ লাখ ৩৮ হাজার ৫৯৫ কোটি টাকা।

এডিপি বাস্তবায়ন বিষয়ে গত রোববার এক সংবাদ সম্মেলন পরিকল্পনা  উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন,  জুলাই মাসে এডিপি বাস্তবায়ন হার ১ শতাংশের কম। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এটা কম। এটা ভালো লক্ষণ নয়। কারণ গত অর্থবছরের (২০২৪ সালের জুলাই) একই সময় এডিপি বাস্তবায়ন না হওয়ার কারণ ছিল। তখন আন্দোলনের কারণে সবকিছু স্থবির ছিল। কিন্তু, এখনতো এডিপি বাস্তবায়নে গতি আসার কথা।

তিনি বলেন, এখনো শোনা যাচ্ছে অনেক প্রকল্পে ঠিকাদার এখনো যুক্ত হয়নি। আবার প্রকল্প পরিচালকরা স্বেচ্ছায় বদলি হয়ে গেছে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরো বলেন, এবার এডিবি বাস্তবায়ন স্বাভাবিক গতিতে হবে—এটা ভাবা হয়েছিল। এবারের আকারও বাস্তবসম্মত হয়েছে। একারণে পূর্ণ এডিপি বাস্তবায়ন করা সম্ভব। এই লক্ষ্যে আমরা সব মন্ত্রণালয় ও বিভাগকে তাগাদা দেব। যাতে সব বরাদ্দ খরচ করতে পারে। এ অর্থবছরে কোনো অজুহাত মানা হবে না।

আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, সরকারি তহবিল থেকে জুলাই মাসে ব্যয় হয়েছে ৭২৮ কোটি টাকা, যা বরাদ্দের শূন্য দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে বৈদেশিক ঋণ ও অনুদান খাতের বরাদ্দ থেকে ব্যয় হয়েছে ৮৩৮ কোটি টাকা, যা বৈদেশিক তহবিলের বরাদ্দের শূন্য দশমিক ৯৭ শতাংশ। এছাড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হয়েছে ৭৮ কোটি টাকা।

আইএমইডির তথ্য অনুযায়ী, ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ১১টি জুলাই মাসে এক টাকাও ব্যয় করতে পারেনি। এর মধ্যে উল্লেখযোগ্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে আছে—স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়।

জুলাই মাসে ১ শতাংশের বেশি অর্থ ব্যয় করেছে মাত্র ১২টি মন্ত্রণালয় ও বিভাগ। সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে খাদ্য মন্ত্রণালয় । তারা বরাদ্দের ১১ দশমিক ৩০ শতাংশ অর্থ ব্যয় করেছে। এছড়া বড় আকারের বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাদ্দের ৩ দশমিক ৫৬ শতাংশ অর্থ ব্যয় করেছে।

এছাড়া এ তালিকায় আছে– শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (৩.৫১ শতাংশ) , কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (৩.৪৬ শতাংশ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (১.৪৩ শতাংশ), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (১.৪৯ শতাংশ), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় (১.৩৮ শতাংশ), ভূমি মন্ত্রণালয় (২.০১ শতাংশ), নির্বাচন কমিশন (১.৪৯ শতাংশ), মন্ত্রিপরিষদ বিভাগ (৭ শতাংশ), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (২.৭২ শতাংশ), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ (২.৩৪ শতাংশ)। 

 

Related Topics

টপ নিউজ

জুলাই / এডিপি বাস্তবায়ন / ২০২৫-২৬ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • জুনে বড় উল্লম্ফন হলেও ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় ০.৫৮% কমে ৪৮ বিলিয়ন ডলার
  • জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়ন হার নেমে এসেছে ৪৮.২৩ শতাংশে
  • ২০২৫-২৬ অর্থবছর: প্রথমবারের মতো ৩,০০০ ডলার ছাড়াল বাংলাদেশের মাথাপিছু আয়
  • জুলাইয়ের চেতনা নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩%

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net