Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
মার্চে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

অর্থনীতি

তন্ময় মোদক
04 July, 2025, 09:35 am
Last modified: 04 July, 2025, 09:38 am

Related News

  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাপক পুনঃতফসিলের ফলে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৩০.৬ শতাংশ
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • ২০২৫ সালে অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ কমিয়েছে ৩,৫৮৪  কোটি টাকা
  • ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান

মার্চে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

তিন মাসে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ১০০ কোটি টাকা। 
তন্ময় মোদক
04 July, 2025, 09:35 am
Last modified: 04 July, 2025, 09:38 am
ইলাস্ট্রেশন: টিবিএস

চলতি বছরের (২০২৫) মার্চ শেষে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮৯ কোটি টাকা, যা খাতটির বিতরণকৃত মোট ঋণের ৩৫ দশমিক ৩২ শতাংশ। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৪৫০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৫ হাজার ৮৯ কোটি টাকা—যা মোট ঋণের ৩৩ দশমিক ২৫ শতাংশ। 

অর্থাৎ, তিন মাসে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ১০০ কোটি টাকা। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এনবিএফআই খাতে সাম্প্রতিক সময়ে ঋণের আউটস্ট্যান্ডিং [বকেয়া ঋণ] বাড়লেও তার চেয়েও বেশি হারে বাড়ছে খেলাপি ঋণ। অর্থাৎ, আগের বিতরণ করা ঋণের সঙ্গে নতুন বিতরণ করা ঋণও এখন খেলাপি তালিকায় চলে যাচ্ছে।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চ পর্যন্ত এনবিএফআই খাতে ঋণের আউটস্ট্যান্ডিং বেড়েছে ২ হাজার ৫৯৮ কোটি টাকা, যেখানে একই সময়ে খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ৩০০ কোটি টাকা। এর ফলে বছরওয়ারি হিসাবে খেলাপি ঋণের হার বেড়েছে ৩ দশমিক ৩২ শতাংশ পয়েন্ট।

শুধু তিন মাসেই, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে খাতটির মোট ঋণ বেড়েছে ১ হাজার ৫৩৭ কোটি টাকা, অথচ খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ১০০ কোটি টাকা।

এ বিষয়ে জানতে চাইলে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইনান্স কোম্পানির (আইআইডিএফসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারোয়ার ভূঁইয়া বলেন, 'এনবিএফআই খাতে আগের যে সব ওভারডিউ ঋণ [বিলম্বিত ঋণ] ছিল, সেগুলোই ধীরে ধীরে ক্লাসিফায়েড বা খেলাপি ঋণের তালিকায় ঢুকছে। নতুনভাবে তেমন ঋণ দেওয়া হচ্ছে না, তাই নতুন ঋণ থেকে খেলাপির হার হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা কম।'

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের সেপ্টেম্বর প্রান্তিকের তথ্য অনুযায়ী, ৩৫টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি রয়েছে।

আর বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের সেপ্টেম্বর প্রান্তিকের ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্টে বলা হয়েছে, এনবিএফআই খাতের সম্পদের গুণগত মান ও লাভজনকতা আরও কমে গেছে। 

এপ্রিল-জুন প্রান্তিকের তুলনায় জুলাই-সেপ্টেম্বরে তাদের মোট সম্পদ ১ দশমিক ২২ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৪৯৩ কোটি টাকা। পাশাপাশি, বার্ষিকায়িত রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) নেমে এসেছে ঋনাত্বক ৩ দশমিক শূন্য ২ শতাংশে, যা আগের প্রান্তিকে ছিল ঋণাত্বক ২ দশমিক ৪৪ শতাংশ।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক এনবিএফআই ব্যবস্থাপনা পরিচালক বলেন, 'বিভিন্ন অনিয়মের কারণে অনেক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ফলে তারা নতুন করে ডিপোজিট [আমানত] সংগ্রহে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি পূর্ববর্তী সময়ে দীর্ঘ মেয়াদে রিশিডিউল [পুনঃনির্ধারিত] করা ঋণগুলো এখন খেলাপিতে পরিণত হচ্ছে।'

এনবিএফআই খাত বর্তমানে লিকুইডিটি [তারল্য] সংকটে ভুগছে বলে মন্তব্য করে গোলাম সারোয়ার ভূঁইয়া বলেন, 'এখন নতুন করে আগের মতো ডিপোজিট পাওয়া যাচ্ছে না। এছাড়া অনেক আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক থেকে নেওয়া ঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় ব্যাংকগুলোও আমাদের আগের মতো তারল্য সহায়তা দিচ্ছে না। সবমিলিয়ে চলমান তারল্য সংকটের কোনো সমাধান এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না।' 

Related Topics

টপ নিউজ

খেলাপি ঋণ / ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান / ঋণ খেলাপি / এনবিএফআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাপক পুনঃতফসিলের ফলে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৩০.৬ শতাংশ
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • ২০২৫ সালে অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ কমিয়েছে ৩,৫৮৪  কোটি টাকা
  • ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net