Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধকে সুযোগ হিসেবে দেখতে হবে, ভয়ের কিছু নেই: দেবপ্রিয়

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 May, 2025, 05:05 pm
Last modified: 17 May, 2025, 05:13 pm

Related News

  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল
  • ভেনেজুয়েলায় হামলার পূর্বমুহূর্তের মতোই এবার কিউবার আকাশে স্পাই বিমানের বিচরণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র
  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে বহু বছরের জন্য দুই পরাশক্তির সম্পর্ক নির্ধারণ করে দিতে পারে
  • তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধকে সুযোগ হিসেবে দেখতে হবে, ভয়ের কিছু নেই: দেবপ্রিয়

আজ শনিবার (১৭ মে) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি ও বাংলাদেশের করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
টিবিএস রিপোর্ট
17 May, 2025, 05:05 pm
Last modified: 17 May, 2025, 05:13 pm
দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সিপিডি।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি, তত ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন। তিনি বলেন, 'আমি দায়িত্ব নিয়েই কথাটা বললাম। শুল্ক আরোপের প্রভাব আমাদের প্রতিযোগীদের (দেশ) ওপরেও পড়ছে। ফলে তুলনামূলক প্রতিযোগিতায় আমরা খুব বেশি হারছি না।'

আজ শনিবার (১৭ মে) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে 'যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি ও বাংলাদেশের করণীয়' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় বলেন, বাংলাদেশের উচিত যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধকে সম্ভাবনা হিসেবে দেখা। তিনি বলেন, "আমাদের মার্কিন শুল্ক নিয়ে ভয় পাওয়া উচিত না। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই—এটি এমন কোনো পরিস্থিতি নয় যাতে আমাদের হাঁটু কাঁপতে শুরু করবে।"

"শুল্কযুদ্ধকে আমাদের সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত," উল্লেখ করে তিনি বলেন, "এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের রপ্তানি বহুমুখীকরণে মনোযোগ দিতে হবে।"

তার প্রবন্ধের শিরোনাম ছিল "দ্য টক্সিক থেরাপি"। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপকে  'বিষাক্ত শুল্ক চিকিৎসা' বলে আখ্যা দেন দেবপ্রিয়।

তিনি  বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট দায়িত্বে আসার পর যে শুল্ক আরোপ করেছেন, তার পেছনে অর্থনীতির চেয়েও বেশি আছে রাজনীতি। কিন্তু পাল্টা শুল্ক আরোপের যে নীতি ট্রাম্প নিয়েছেন, তা সফল হবে কি না, সে বিষয়ে দৃঢ় সংশয় আছে তাঁর। অর্থাৎ এই নীতি দিয়ে তিনি (ট্রাম্প) যে লক্ষ্য থেকে অর্জন করতে চাচ্ছেন, তা কার্যকর হবে বলে মনে করেন না তিনি। বাজার এই নীতি সেভাবে গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, শুল্ক ব্যবস্থার ভূরাজনৈতিক প্রভাবও বোঝা জরুরি। "আমেরিকাকে খুশি করতে গিয়ে আমাদের যেন অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট না হয়," সতর্ক করেন তিনি।

দেবপ্রিয় বলেন, সংস্কারমূলক যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তাতে দেশের বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে। "বেসরকারি খাতের স্টেকহোল্ডারদের এসব সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে এসে অংশ নিতে হবে।"

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ সঠিক পথে রয়েছে বলে তিনি মন্তব্য করেন; তবে এসব উদ্যোগ আরও সুচিন্তিত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।

জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হলে, পরবর্তী সরকারকে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে বলে মন্তব্য করেন দেবপ্রিয়, যাতে সংস্কার ত্বরান্বিত করা ও রপ্তানি বহুমুখীকরণে অগ্রাধিকার দেওয়া সম্ভব হয়।

 

Related Topics

টপ নিউজ

শুল্কযুদ্ধ / পাল্টা শুল্ক / যুক্তরাষ্ট্র / বাংলাদেশ / রপ্তানি / দেবপ্রিয় ভট্টাচার্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল
  • ভেনেজুয়েলায় হামলার পূর্বমুহূর্তের মতোই এবার কিউবার আকাশে স্পাই বিমানের বিচরণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র
  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে বহু বছরের জন্য দুই পরাশক্তির সম্পর্ক নির্ধারণ করে দিতে পারে
  • তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net