Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
আইএমএফের ঋণের কিস্তি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 April, 2025, 03:00 pm
Last modified: 25 April, 2025, 03:00 pm

Related News

  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • বৈদেশিক বাণিজ্যে অর্থায়নের খরচ কমছে; চার্জের সীমা নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক
  • স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল

আইএমএফের ঋণের কিস্তি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2025, 03:00 pm
Last modified: 25 April, 2025, 03:00 pm

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাবে কি না, তা নির্ভর করছে মার্কিন ডলারের বিনিময় হার উন্মুক্ত করা—অর্থাৎ বাজারের ওপর ছেড়ে দেওয়ার ওপর।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার আশা করছে বাংলাদেশ ঋণের কিস্তি পাবে। তবে শর্ত নিয়ে আলোচনা এখনও বাকি আছে। 

বাংলাদেশ আইএমএফ থেকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ পেতে যাচ্ছে। এর মধ্যে ২.৩১ বিলিয়ন ডলার ইতিমধ্যেই ছাড় করেছে সংস্থাটি, আর ২.৩৯ বিলিয়ন ডলার এখনও বাকি আছে।

বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশগ্রহণের জন্য আহসান এইচ মনসুর, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং আরও ১০ জন এখন ওয়াশিংটন ডিসিতে রয়েছেন।

২১ এপ্রিল শুরু হওয়া সভাটি আগামীকাল (২৬ এপ্রিল) শেষ হবে।

তবে বুধবার (২৩ এপ্রিল) সভার সাইডলাইনে আইএমএফ কর্মকর্তাদের পৃথক বৈঠক করেছে বাংলাদেশের প্রতিনিধিদল।

এই বৈঠক সম্পর্কে আহসান এইচ মনসুর সংবাদমাধ্যমকে বলেন, 'আমাদের কিছু অগ্রগতি হয়েছে, যা চূড়ান্ত পর্যায়ে। আশা করছি, কাল-পরশুর মধ্যে একটা ইতিবাচক ফল পাওয়া যাবে। এখন কারিগরি দিকগুলো নিয়ে কাজ চলছে।' 

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, 'বিষয় তো একটাই—মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করা। আইএমএফ এই ব্যাপারে অনমনীয় অবস্থানে আছে। প্রশ্নটা হচ্ছে সময়ের। এটা কি (কিস্তি ছাড়ের) আগে করব, না পরে।'

ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাংবাদিকদের সঙ্গে কথা বলার একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে গভর্নর বলেন, 'বাজার বর্তমানে খুব স্থিতিশীল আছে। আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটে পর্যাপ্ত ডলারের সরবরাহ আছে। আমদানির ক্ষেত্রে আমরা দেখেছি, ঈদের বাজারে রোজার সময় ব্যাপক আমদানি হয়েছে। কোনো শর্টেজ কোথাও হয়নি এবং এখনও সেটা নাই।'

রিজার্ভের লক্ষ্যমাত্রা প্রসঙ্গে গভর্নর বলেন, গত বছরের সেপ্টেম্বর, ডিসেম্বর ও চলতি বছরের মার্চ পর্যন্ত আইএমএফের দেওয়া রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ। 

আহসান এইচ মনসুর বলেন, আইএমএফের সঙ্গে দ্বিমত করার কিছু নেই। তবে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৩ শতাংশ হবে বলে আইএমএফ যে পূর্বাভাস দিয়েছে, তার সঙ্গে পুরোপুরি একমত নন তিনি। তিনি আশা করেন, প্রবৃদ্ধির হার আরেকটু বেশি হবে।

ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি পর্যালোচনা করার জন্য আইএমএফের একটি মিশন দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করে গেছে।

সফর শেষে আইএমএফ কর্মকর্তারা ১৭ এপ্রিল বলেছিলেন, আরও আলোচনা হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে জুনের শেষ নাগাদ ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড় করা হতে পারে।

বর্তমানে ওয়াশিংটন ডিসিতে এ বিষয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের ঋণ কর্মসূচিতে অংশ নেয়। সেই বছরের ফেব্রুয়ারি ও ডিসেম্বরে প্রথম ও দ্বিতীয় কিস্তি এবং ২০২৪ সালের জুনে ঋণের তৃতীয় কিস্তির ঋণ পায় বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

ঋণ / আইএমএফ / আইএমএফ ঋণ / গভর্নর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • বৈদেশিক বাণিজ্যে অর্থায়নের খরচ কমছে; চার্জের সীমা নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক
  • স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net