Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
শুধুমাত্র আইএমএফ নির্ধারিত শর্তের পিছনে ছুটলে অর্থনীতির সংকট বাড়বে

মতামত

মনোয়ারুল হক
11 October, 2023, 06:00 pm
Last modified: 11 October, 2023, 06:05 pm

Related News

  • আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য উপযোগী নয়: অর্থমন্ত্রী
  • জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেই আইএমএফের ঋণের বিষয়ে সিদ্ধান্ত: অর্থমন্ত্রী
  • আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি: ওয়াশিংটন দূতাবাসের প্রেস উইং

শুধুমাত্র আইএমএফ নির্ধারিত শর্তের পিছনে ছুটলে অর্থনীতির সংকট বাড়বে

আইএমএফ যে ২৫ বিলিয়ন ডলারের সংরক্ষণের সীমারেখা নির্ধারণ করে দিয়েছিল, তা যে মেনে চলা সম্ভব হবে না, সেটা আমাদের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কেন বুঝতে পারেন নাই? কিংবা রাজস্ব আয়ের বিষয়ে যে শর্ত দেয়া হয়েছিল, কিংবা আয়কর আদায়ের ক্ষেত্রে যে শর্ত– সেসব কতটুকু অর্জন সম্ভব, জাতীয় রাজস্ব বোর্ডের ভেবে দেখা উচিত ছিল।
মনোয়ারুল হক
11 October, 2023, 06:00 pm
Last modified: 11 October, 2023, 06:05 pm
অলংকরণ: টিবিএস

পদ্মাসেতুকে কেন্দ্র করে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল দীর্ঘদিন বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিল। প্রায় এক দশক সময় কাল ধরে বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়েছে তাদের উপদেশ, আদেশ ও শর্তযুক্ত ঋণ-মুক্ত অবস্থায়, মোটামুটি ভাবে। সকল ঋণেই চুক্তি থাকে । কিন্তু, আইএমএফ ঋণের শর্ত কখনো কখনো দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ের বহু কিছুতেই হস্তক্ষেপ করার শামিল হয়ে যায় ।

বাংলাদেশের একটি আমদানি-নির্ভর দেশ। যার বৈদেশিক মুদ্রার মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসী শ্রমিকদের পাঠানো আয় (রেমিট্যান্স) ও পোশাক শিল্পের রপ্তানি আয়। শুধু পোশাক শিল্পের আয় দিয়ে বাংলাদেশের আমদানি ব্যয় মেটানো সম্ভব নয়। আমদানি ব্যয় মেটানোর জন্য প্রবাসী শ্রমিকদের আয়ও ব্যবহার করতে হয়।

বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস হচ্ছে প্রবাসী শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রা। যাদের আয় থেকে দেশের উন্নয়ন ও অন্যান্য খরচ চলে– সেই প্রবাসী শ্রমিকদের নিয়ে বহু বছর যাবত এ খাতের বহু কিছুতে অস্পষ্টতা রয়েছে। দেশের প্রধান প্রধান ব্যবসার প্রতিষ্ঠানগুলোর অনেকেই অতীতে কিংবা বর্তমানেও বিদেশে শ্রমিক পাঠানোর পেশার সঙ্গে জড়িত।

কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে প্রতিটি শ্রমিককে যে ব্যয় করতে হয়, কখনো তা সাধারণত তাদের দুই বছরের আয়ের সমতুল্য। সাধারণত এরা দুবছরের চুক্তিতে নিয়োগ হয়ে থাকেন। কিন্তু, নিয়োগদাতারা চুক্তি না নবায়ন করলে এরা বিদেশে অবৈধ শ্রমিক হিসেবে থেকে যান, ফলে তাদের আয়ের সিংহভাগও বৈধ পথে দেশে পাঠাতে পারেন না। এই অবৈধ শ্রমিকরা ওই দেশের নিয়োগকারীদের কাছে সস্তায় শ্রম বিক্রি করতে বাধ্য হয়। প্রবাসী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করার বিষয়গুলোতে আমাদের কূটনৈতিক ব্যর্থতা ব্যাপক।

পোশাক শিল্প থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আয়ের বিরাট অংশই আবার খরচ হয় তার বিপরীতে কাঁচামাল আমদানিতে। গত বছরে আইএমএফ থেে ঋণ প্রাপ্তির সম্ভবনা সৃষ্টি হওয়ার পর থেকেই ডলার সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়। আর তা করতে গিয়ে ডলারের অবৈধ বেচাকেনার চাহিদা আরও বাড়ে। আমাদের বেশকিছু খাতে বৈধ প্রক্রিয়ায় বৈদেশিক মুদ্রা ব্যবহার করা যেত; যেমন অতীতে অনেকেই হিসাববিহীন ক্রেডিট কার্ড ব্যবহার করতেন কিংবা বিদেশে সন্তানদের শিক্ষা খরচ বহন করতেন। ডলার সংরক্ষণ নীতির ফলে দুই ক্ষেত্রেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। হয়তো তা যথার্থ। কিন্তু, তার ফলে বেআইনিপথে চাহিদা বেড়েছে; এবং যতই নিয়ন্ত্রণ করার চেষ্টা হোক না কেন, ডলারের খোলাবাজারে বিক্রয়মূল্য নির্ধারণ হবে তার বাজার চাহিদার উপর। ভবিষ্যতে ডলারের উচ্চ মূল্য পাবার আশায় শ্রমিকরাও তাদের আয়ের সিংহভাগ কর্মরত দেশগুলোতে জমা করছেন। পোশাক শিল্পও একইভাবে তাদের আয়ের একটি অংশ বাইরে রক্ষা করার চেষ্টা করছে। তাই সেপ্টেম্বর মাসে দেশে ডলার আসা ব্যাপকভাবে কমে গেছে।

দেশে যতদিন বেআইনি আয় সৃষ্টি হবে, ততক্ষণ পর্যন্ত ডলারের হুন্ডি বাজার সর্বোচ্চ পর্যায়ে থাকবে। শিল্পের পর্যাপ্ত কাঁচামাল আমাদের নেই, এমন সময়ে রিজার্ভ সংরক্ষণের শর্তযুক্ত ঋণ নিয়ে কতোটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে আমাদের অর্থ মন্ত্রণালয়?- সেটি একটি বড় প্রশ্ন।

রিজার্ভ সংরক্ষণ করতে গিয়ে দেশের স্বাভাবিক আমদানি ব্যাহত হচ্ছে। ফলে মূল্যস্ফীতি হচ্ছে ব্যাপকভাবে। এর সাথে শিল্পের কাঁচামাল আমদানিতে বিঘ্ন ঘটায় শিল্প উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত। গ্যাস সরবরাহ কম থাকার ফলে দেশের প্রতিটি শিল্প কারখানায় লোডশেডিং এর আওতায়। শর্তযুক্ত ঋণ দেশের প্রবাসী আয়ের পথকে রুদ্ধ করে দিয়েছে। কারণ প্রকাশ্যে এসে পড়েছে আমাদের ডলার সংকট। ব্যাংকগুলো প্রয়োজন মতন আমদানি পত্র খুলতে পারছে না, দেশের শিল্প-কারখানার ধুঁকতে শুরু করেছে।

আইএমএফ যে ২৫ বিলিয়ন ডলারের সংরক্ষণের সীমারেখা নির্ধারণ করে দিয়েছিল, তা যে মেনে চলা সম্ভব হবে না, সেটা আমাদের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কেন বুঝতে পারেন নাই? কিংবা রাজস্ব আয়ের বিষয়ে যে শর্ত দেয়া হয়েছিল, কিংবা আয়কর আদায়ের ক্ষেত্রে যে শর্ত– সেসব কতটুকু অর্জন সম্ভব, জাতীয় রাজস্ব বোর্ডের ভেবে দেখা উচিত ছিল।

আইএমএফের কেবলমাত্র ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের জন্য এই সমস্ত চুক্তি মেনে নেওয়ায় অভ্যন্তরীণ অর্থনীতি চরম সংকটে পড়ছে। ডলারের সেই সীমারেখার কারণে ক্ষমতাশালী ব্যাংক মালিকরাই কেবলমাত্র আমদানির সুযোগ পাচ্ছেন, ফলে আরো বেশি সিন্ডিকেট সৃষ্টি হচ্ছে। পণ্যমূল্য বাড়ছে। আমাদের মাসিক আমদানি ব্যয় ও অন্যান্য খরচে গড়ে ২ বিলিয়ন ডলারের মতোন ঘাটতি। প্রতি মাসে সেই ব্যয় মেটানোর মতোন আমাদের প্রায় এক বছরের অর্থসংস্থান আছে– এ বিষয়টিকে মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজিয়ে নেওয়া উচিত ছিল। শুধুমাত্র আইএমএফ নির্ধারিত শর্তের পিছনে ছুটলে অর্থনীতির সংকট বাড়বে কিনা তা সকলের ভেবে দেখা দরকার। পরিশেষে আবারো বলা যায়, বেআইনি পন্থায় সম্পদ বাড়লে তা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। দরকার বেআইনি আয়ের পথ বন্ধ করা। কিন্তু, উদ্বেগের বিষয় সমাজের প্রায় সকল স্তর থেকেই সর্বোচ্চ পর্যায়ে এই দুর্নীতির বিষয়ে স্বীকারোক্তি পাওয়া যাচ্ছে।
    

 

 

Related Topics

টপ নিউজ

আইএমএফ ঋণ / ঋণের শর্ত / বৈদেশিক মুদ্রা রিজার্ভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য উপযোগী নয়: অর্থমন্ত্রী
  • জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেই আইএমএফের ঋণের বিষয়ে সিদ্ধান্ত: অর্থমন্ত্রী
  • আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি: ওয়াশিংটন দূতাবাসের প্রেস উইং

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net