Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
বিলিয়নিয়ারদের যতটা বুদ্ধিমান ভাবা হয়, তারা কি সত্যিই তাই?

মতামত

আরওয়া মাহদায়ি, দ্য গার্ডিয়ান
11 May, 2023, 04:15 pm
Last modified: 11 May, 2023, 04:28 pm

Related News

  • মরুর বুকে হাজারো কোটি গাছ লাগিয়েছে চীন, প্রাকৃতিক বনের চেয়েও দ্রুত বাড়ছে রোপণ করা গাছ
  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ

বিলিয়নিয়ারদের যতটা বুদ্ধিমান ভাবা হয়, তারা কি সত্যিই তাই?

“মানুষের মেধার একটি গুরুত্বপূর্ণ দিক- জ্ঞানীয় সক্ষমতার ভিত্তিতে আমরা এমন কোনো প্রমাণ পাইনি যে শীর্ষস্থানীয় চাকরিগুলো (যেখানে বেতন অনেক বেশি) যারা পেয়েছেন, তারা এর অর্ধেক বেতন পাওয়া কর্মীদের চাইতে অনেক বেশি যোগ্য ছিলেন”, বলেন গবেষকরা।
আরওয়া মাহদায়ি, দ্য গার্ডিয়ান
11 May, 2023, 04:15 pm
Last modified: 11 May, 2023, 04:28 pm
বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারদের একজন ইলন মাস্ক। ছবি: স্কাই নিউজ

টাকা দিয়ে হয়তো সুখ কেনা যায় ঠিকই, কিন্তু টাকা দিয়ে বুদ্ধিমত্তা কেনা যায় না। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, বিলিয়নিয়াররা আসলে সাধারণ মানুষের চাইতে খুব বেশি স্মার্ট নন; বরং জ্ঞানীয় সক্ষমতার পরীক্ষায় অপেক্ষাকৃত কম উপার্জনকারীদের চাইতে শীর্ষ উপার্জনকারীরা পিছিয়ে রয়েছেন।  

৫৯,০০০ সুইডিশ পুরুষের ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য জানিয়েছেন গবেষকরা। তারা এক দশকেরও বেশি সময় ধরে এদের জীবনযাপনের ওপর নজর রেখেছেন। গবেষকরা একজন ব্যক্তি কতটা স্মার্ট এবং তার আয় কত, এই দুটি বিষয়ে মধ্যে দৃঢ় সংযোগ খুঁজে পেয়েছেন- যতদিন না পর্যন্ত তাদের বার্ষিক বেতন ৬০০,০০০ ক্রোনারে (৪৬,৭০০ পাউন্ড) পৌঁছেছে। এরপর থেকে ভাগ্য, পারিপার্শ্বিক অবস্থা এবং ব্যক্তিত্বের মতো ফ্যাক্টরগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

"মানুষের মেধার একটি গুরুত্বপূর্ণ দিক- জ্ঞানীয় সক্ষমতার ভিত্তিতে আমরা এমন কোনো প্রমাণ পাইনি যে, শীর্ষস্থানীয় চাকরিগুলো (যেখানে বেতন অনেক বেশি) যারা পেয়েছেন, তারা এর অর্ধেক বেতন পাওয়া কর্মীদের চাইতে অনেক বেশি যোগ্য ছিলেন", বলেন গবেষকরা।

যদি না আপনার প্রধান শখই হয়ে থাকে বিলিয়নিয়ারদের তৈলমর্দন করা, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে এগুলোর মধ্যে কোনোটাই খুব অবাক হওয়ার মতো তথ্য না। বরং শুধু বিলিয়নিয়ার ইলন মাস্কের টুইটার ফিডের দিকে তাকালেই বোঝা যাবে যে, অবিশ্বাস্যরকম ধনী হওয়া মানেই তুখোড় বুদ্ধিমান হওয়া নয়।

তবুও বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও এবং কর্মীদের মধ্যে পারিশ্রমিকের তফাৎ বিবেচনা করলে এসকল গবেষণার কথা জনসাধারণকে জানানো উচিত। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে সিইও এবং মাঝারি স্তরের কর্মীদের মধ্যে বেতনের গড় পার্থক্য ছিল ৬০৪:১ (অর্থাৎ, একজন কর্মী ১ ডলার পাওয়ার বিপরীতে সিইও পেয়েছেন ৬০৪ ডলার)। গত বছর এই পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে ৬৭০:১ (কর্মী ১ ডলার পাওয়ার বিপরীতে সিইও পেয়েছেন ৬৭০ ডলার)।

এছাড়াও, সবচেয়ে কম বেতনভুক্ত কর্মী আছে এমন মার্কিন কোম্পানিগুলোর সিইওরা গড়ে ১০.৬ মিলিয়ন আয় করেছেন, যেখানে মাঝারি স্তরের কর্মীরা পেয়েছেন মাত্র ২৩,৯৬৮ ডলার।

মজুরি অসমতা যুক্তরাজ্যে এতটা প্রবল না হলেও, সেখানেও অবস্থা তেমন ভালো বলা যায় না। গত বছরের একটি বিশ্লেষণে, লন্ডন স্টক এক্সচেঞ্জের এফটিএসই ৩৫০ সূচকের আওতায় নিবন্ধিত কোম্পানিগুলোর সিইওরা তাদের কর্মীদের গড় মধ্যক আয়ের চাইতে ৬৩ গুণ বেশি বেতন পাবেন বলে প্রত্যাশা করা হয়েছিল। অন্যদিকে, ২০২০ সালে এফটিএসই ৩৫০-এর বসদের মধ্যে ৪৩ জন তাদের কর্মীদের গড় বেতনের তুলনায় ১০০ গুণ বেশি বেতন নিয়েছেন।

এই বিশাল বেতন পার্থক্যকে আপনি কিভাবে ন্যায়সঙ্গত বলবেন? বলা সম্ভব না। আর উপরে উল্লিখিত এ ধরনের গবেষণায়ও এটি স্পষ্ট হয়ে যায় যে, কর্মীদের মেধাভিত্তিক মূল্যায়নের কারণে এই বেতন পার্থক্য তৈরি হয় না, এটা স্রেফ শীর্ষপদস্থদের চিরাচরিত লোভের জন্য।  

Related Topics

টপ নিউজ

বিলিয়নিয়ার / বুদ্ধিমান / গবেষণা / চাকরি / বেতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • মরুর বুকে হাজারো কোটি গাছ লাগিয়েছে চীন, প্রাকৃতিক বনের চেয়েও দ্রুত বাড়ছে রোপণ করা গাছ
  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net