Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
প্রশ্নটি ‘কেন’র 

মতামত

টিবিএস সম্পাদকীয়
15 October, 2021, 08:50 am
Last modified: 15 October, 2021, 12:24 pm

Related News

  • বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু 
  • ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের ১৩ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত 
  • পুরোনো সংবিধানের কথা বললে হাসিনাকে মেনে নিতে হবে: কুমিল্লায় নাহিদ ইসলাম   
  • টাকার বিনিময়ে সন্তান দত্তক দিয়ে ‘অপহরণ নাটক’, দেবিদ্বারে উদ্ধার নবজাতক
  • কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রশ্নটি ‘কেন’র 

কেন এরকম ঘটনা ঘটে চলেছে একের পর এক? নিশ্চিতভাবেই, যারা এসব কাজ করছে, তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ আছে।
টিবিএস সম্পাদকীয়
15 October, 2021, 08:50 am
Last modified: 15 October, 2021, 12:24 pm
ফাইল ফটো: সালাহউদ্দিন আহমেদ পলাশ/টিবিএস

এমনকি কোনো পাগল বা বদ্ধ উন্মাদেরও এ কথা বিশ্বাস করতে কষ্ট হবে যে কেউ একটি দেশের প্রধান ধর্মের পবিত্র গ্রন্থকে অবমাননার কথা ভাবতে পারে। অথচ সেই রামু থেকে নাসিরনগর এবং সর্বশেষ কুমিল্লায় এ ধরনের সস্তা চালই চালা হয়েছে।  

এসব ঘটনা থেকে এটিই প্রতীয়মান হয় যে, হালের মহাশক্তিধর সামাজিক মাধ্যমকে ব্যবহার করে জনমনকে ম্যানিপুলেট (স্বীয় স্বার্থে পরিচালিত) করা কতটা সহজ। 

কেন এরকম ঘটনা ঘটে চলেছে একের পর এক? নিশ্চিতভাবেই, যারা এ কাজ করছে, তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে। এবার সেই বিকৃতমনস্করা নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছে হিন্দু ধর্মীয় উৎসবকে। তারা বেছে নিয়েছে এমন একটি সময়কে, যখন বাংলাদেশ সবে কোভিডের ভয়ঙ্কর ঘেরাটোপ থেকে বের হয়ে আসছে, এবং দেশের ব্যবসায়িক সম্ভাবনাকেও বেশ উজ্জ্বল মনে হচ্ছে। 

এই মানুষগুলো বিশৃঙ্খলা সৃষ্টির রাস্তা খুব সহজেই খুঁজে পেয়েছে, কেননা অতীতে অনুরূপ ঘটনার সঙ্গে জড়িতদের যে কোনো সাজা হয়নি। অথচ প্রয়োজন ছিল অতীতের দোষীদের চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। 

দুঃখজনক বিষয়, ২০১২ সালে রামুর বৌদ্ধপল্লীতে হামলা, ২০১৬ সালে নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতা, ২০১৩ সালে পাবনার সাঁথিয়া উপজেলায় স্থানীয় হিন্দুদের প্রতি নৃশংসতা, এবং ২০১৯ সালে ভোলার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার পরিপ্রেক্ষিতে দায়ের করা ৩৩টি মামলার কোনোটিরই বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এসব মামলার অধিকাংশই এখনও থমকে আছে তদন্ত পর্যায়ে। 

এবারের ঘটনায় শুধু জাতীয় ভাবমূর্তিই ক্ষুণ্ণ হয়নি, বরং চেষ্টা করা হয়েছে দেশের উন্নয়ন প্রচেষ্টাকেও ব্যাহত করার। 

একই সাথে, পবিত্র কোরআনের কথিত অবমাননার পরিপ্রেক্ষিতে যে জনপ্রতিক্রিয়া দেখা গেছে, তাতেও নতুন করে চিন্তা-ভাবনার অবকাশ রয়েছে যে একটি সত্যিকারের ধর্মনিরপেক্ষ ও যুক্তিবাদী চিন্তাসম্পন্ন দেশ গঠনের পথে ঠিক কোথায় আমাদের ভুলটা হয়েছে।   

কুমিল্লার ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, কীভাবে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন ধর্মান্ধ গোষ্ঠীরা তাকে 'চাঁদে দেখা যাওয়া'-র ছবি ছড়ানোর মাধ্যমে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। ঠিক একইভাবে দুষ্কৃতিকারীরা একজন বৌদ্ধ ধর্মাবলম্বীর নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার ছবি ছড়িয়ে দেয়, যার ফলস্বরূপ সংঘটিত হয় রামু ট্র্যাজেডি। 

এই যে সামাজিক মাধ্যমের পুনঃ পুনঃ অপব্যবহারের মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং/অথবা সংকীর্ণমনা ব্যক্তি বা গোষ্ঠীগত উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে, এর বিরুদ্ধে অবিলম্বে, কঠিনতম ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। 

অপরাধীরা যদি বারবার পার পেয়ে যায়, তাতে অদূর ভবিষ্যতে এমন আরো অনেক ঘৃণ্য অপরাধের পথই কেবল সুগম হবে। 

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / কোরআন / নাসিরনগর / রামু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু 
  • ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের ১৩ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত 
  • পুরোনো সংবিধানের কথা বললে হাসিনাকে মেনে নিতে হবে: কুমিল্লায় নাহিদ ইসলাম   
  • টাকার বিনিময়ে সন্তান দত্তক দিয়ে ‘অপহরণ নাটক’, দেবিদ্বারে উদ্ধার নবজাতক
  • কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net