Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ট্রাম্প পরবর্তী বিভাজিত যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ঢাকা অনিশ্চয়তার কালো মেঘে

মতামত

মনোয়ারুল হক 
14 January, 2021, 12:15 am
Last modified: 14 January, 2021, 12:43 am

Related News

  • হরমুজ প্রণালি ইরানের হাতে, দিতে হবে রিয়ালে টোল: ইরানের ডেপুটি স্পিকার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
  • ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়

ট্রাম্প পরবর্তী বিভাজিত যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ঢাকা অনিশ্চয়তার কালো মেঘে

গত সপ্তাহের সন্ত্রাসী হামলার সময় নিরাপত্তারক্ষীরা যে সঠিক ভূমিকা পালন করেছে তা বলা যাবে না। ভিডিওগুলোতে দেখা গেছে তাদের নিষ্ক্রিয়তা। ক্ষেত্রবিশেষে সন্ত্রাসীদেরকে বিভিন্নভাবে সহায়তার দৃশ্যও ধরা পড়েছে।
মনোয়ারুল হক 
14 January, 2021, 12:15 am
Last modified: 14 January, 2021, 12:43 am
মনোয়ারুল হক। অলংকরণ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মার্কিন গণতন্ত্রের ইতিহাসে আর এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। ১৭৭৬ সালে মার্কিনিরা যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে, তার আগে তাদের আহ্বান ছিল ব্রিটিশ রাজাকে আটলান্টিকের ওপারে যেতে হবে। এবং ব্রিটিশ সাম্রাজ্য আটলান্টিকের ওপারে স্থানান্তরিত করতে হবে।

তখন মার্কিন যুক্তরাষ্ট্র আজকের মতো এত শক্তিধর ছিল না। অল্প কিছু এলাকা নিয়ে ছিল তখনকার আমেরিকা। সেখানকার ব্রিটিশ বংশধারার মানুষেরাই ওই দাবি তুলেছিল। ওই দাবির গর্ভ থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস উঠে আশে। সেই ১৭৭৬ সালে ঘোষিত স্বাধীনতার পরে আজকে ২০২১ সালে মার্কিন কংগ্রেসে  ঘটতে চলছে এক নতুন নাটক। 

দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পকে ইম্পিচ করার ঘটনা ঘটতে যাচ্ছে। আজকের রাত (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) শেষে মার্কিন কংগ্রেসের ইমপিচমেন্ট পর্ব শেষ হবে। এতে রিপাবলিকান দলের আরও পাঁচজন প্রতিনিধি অভিশংসন প্রক্রিয়ায় ডেমোক্রেটদের সঙ্গে ভোট দেবেন বলে ঘোষণা করেছেন।

ডেমোক্রেট দল ইমপিচমেন্টের জন্য পূরো প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন প্রেসিডেন্টের দ্বিতীয়বারের জন্য ইমপিচমেন্ট হতে যাচ্ছে। সময়ের বিবেচনায় মার্কিন সিনেট এই স্বল্প-সময়ে ইমপিচমেন্ট ট্রায়াল করতে পারবে কিনা- তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। 

ইতিহাস অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছেড়ে যাওয়ার পরেও, সিনেটে ইমপিচমেন্ট করার ব্যবস্থা আছে। যদি ইমপিচমেন্ট করা হয়, তাহলে আর কোনোদিন কোনো নির্বাচনের কোনো পর্যায়েই ট্রাম্প অংশ নিতে পারবেন না। সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে তাই আছে । সেই কৌশলই নিয়েছে জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি এবং তাতে কিছু রিপাবলিকান আইনপ্রণেতার সায় আছে।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন বিভক্তির জায়গায় নিয়ে গেছেন, যেখান থেকে ফিরে আসার রাস্তা কঠিন। আজকের ইমপিচমেন্টের পরে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এর ফলাফলের পর কী ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, তা এই মুহূর্তে বলা মুশকিল। আবারো কোনো সন্ত্রাসী ঘটনা ঘটে কিনা বলা যায় না। 

যদিও মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি চলছে, অন্যদিকে ২০শে' জানুয়ারি আসতে আর মাত্র ৬ দিন বাকি। তখন নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা। 

ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন, তিনি সেখানে থাকবেন না। ওয়াশিংটন ডিসিতে এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা আছে। 
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠান একটি জাতীয় উৎসব। লক্ষ মানুষ সেখানে সমবেত হয়। এই মুহূর্তে বোঝা যাচ্ছে না জো বাইডেনের শপথ অনুষ্ঠানে কি ধরনের সমাগম হবে অথবা আদৌ সমাগমের অনুমতি দেওয়া হবে কিনা?

ছয় দিন পরে সেই শপথ অনুষ্ঠানে আর কোনো সন্ত্রাসী ঘটনা ঘটবে কিনা- এই মুহূর্তে তার কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। কংগ্রেস ভবনে ঘটে যাওয়া গত সপ্তাহের সন্ত্রাসী হামলার সময় সেখানকার নিরাপত্তারক্ষীরা যে সঠিক ভূমিকা পালন করেছে তাও বলা যাবে না। ভিডিওগুলোতে দেখা গেছে তাদের নিষ্ক্রিয়তা। ক্ষেত্রবিশেষে সন্ত্রাসীদেরকে বিভিন্নভাবে সহায়তার দৃশ্যও ধরা পড়েছে। 

সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ, ন্যাশনাল গার্ড এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর অবস্থান কী- তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। রাজনীতির মারাত্মক বিভাজন; সশস্ত্র বাহিনী, পুলিশ বা অন্যদের মধ্যে কতটা প্রভাব ফেলেছে তা বোঝা যাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শেষে। 

মার্কিন যুক্তরাষ্ট্র যদি স্বাভাবিক ব্যবস্থায় ফিরে আসে, আর অন্যদিকে এই কংগ্রেস আক্রমণকারীদের যদি বিচারের মুখোমুখি করতে পারে এবং তাদের সঠিক বিচার হয়; তাহলেই কেবলমাত্র বোঝা যাবে যে মার্কিন গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি দুর্বল হয়নি। 
 

Related Topics

টপ নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্র / ট্রাম্প অভিশংসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • হরমুজ প্রণালি ইরানের হাতে, দিতে হবে রিয়ালে টোল: ইরানের ডেপুটি স্পিকার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
  • ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net