Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
মাত্র ১৪ বছর বয়সে রাষ্ট্রভাষার চেতনা ছড়িয়ে দেন আব্দুস সালাম

ভাষা আন্দোলনে চট্টগ্রাম

ওমর ফারুক
08 February, 2022, 09:05 am
Last modified: 20 February, 2022, 02:14 pm

Related News

  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন
  • একুশের আলপনা আলাপন
  • বায়ান্নর কার্টুন: কাজী আবুল কাসেম যখন ‘দোপেয়াজা’ হয়ে উঠলেন
  • গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী

মাত্র ১৪ বছর বয়সে রাষ্ট্রভাষার চেতনা ছড়িয়ে দেন আব্দুস সালাম

আব্দুস সালাম ছাত্রাবস্থায় লক্ষ্য করেন স্কুল ও কলেজে উর্দু ভাষা শিক্ষার জন্য অযাচিত চাপ দেওয়া হচ্ছে। অথচ বাঙ্গালি শিক্ষার্থীদের জন্য বিষয়টি কঠিন ছিলো। এই ঘটনা তাকে ভাষা আন্দোলনে উদ্বুদ্ধ করে।
ওমর ফারুক
08 February, 2022, 09:05 am
Last modified: 20 February, 2022, 02:14 pm
আব্দুস সালাম; অলংকরণ-টিবিএস

মাত্র ১৪ বছর বয়সে চট্টগ্রামের পটিয়া উপজেলার কিশোর আব্দুস সালাম ঝুঁকে পড়েন ভাষা আন্দোলনে। পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে ভাষার দাবিতে সংগ্রামকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।

আব্দুস সালাম ছাত্রাবস্থায় লক্ষ্য করেন স্কুল ও কলেজে উর্দু ভাষা শিক্ষার জন্য অযাচিত চাপ দেওয়া হচ্ছে। অথচ বাঙ্গালি শিক্ষার্থীদের জন্য বিষয়টি কঠিন ছিলো। এই ঘটনা তাকে ভাষা আন্দোলনে উদ্বুদ্ধ করে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পটিয়া ও চট্টগ্রাম শহরে মিছিল-সভায় অংশ নেন তিনি।

ভাষা আন্দোলনে আব্দুস সালামের সঙ্গী ছিলেন মফিজুর রহমান সাদা, আহমেদ হোসেন, সরেন্দ্রু পাল ও বজেন্দ্র নাথ শীল। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মুসলিম লীগ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

আব্দুস সালামের নিজ হাতে লেখা এক চিঠি থেকে জানা যায়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা বাংলার করার দাবিতে মিছিলে পুলিশের গুলি করার খবর ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম এসে পৌছায়। সেদিন পটিয়াসহ পুরো চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেন।

আব্দুস সালাম ১৯৩৮ সালের ১লা জুন পটিয়া উপজেলার পাইরুল গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক দুরবস্থার কারণে শৈশবে পড়ালেখা ছেড়ে চট্টগ্রাম শহরে মুদির দোকানে চাকরি করেন। পরবর্তীতে মা আছোবা খাতুন তাকে বুঝিয়ে-শুনিয়ে ১৯৫২ সালে ১৪ বছর বয়সে পঞ্চম শ্রেণিতে ভর্তি করান। সে সময়ই তিনি ভাষা আন্দোলনে অংশ নেন। 

তিনি ১৯৫৮ সালে গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৬২ সালে বোয়ালখালী স্যার আশুতোষ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৯ সালে বাঁশখালী আলাওল ডিগ্রি কলেজ থেকে বিএ পাশ করেন।

১৯৬২ সালে এইচএসসি পাশ করে নিজের স্কুল গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। একটানা ৪০ বছর শিক্ষকতা করে ২০০২ সালে অবসরে যান। নেতৃত্ব দিয়েছেন শিক্ষকদের অধিকার আদায়ে; ১২ বছর চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ষাটের দশকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের বিভিন্ন দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে দক্ষিণ চট্টগ্রামে গেরিলা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধকালীন সময়ে তিনি সিপিবি পটিয়া উপজেলার নেতৃত্বে ছিলেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা সিপিবির সভাপতির দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি দলের হয়ে সোভিয়েত ইউনিয়ন সফর করেন। ১৯৯৬ সালে কমিউনিস্ট পার্টির হয়ে পটিয়া আসনে কাস্তে মার্কা প্রতীকে নির্বাচনে অংশ নেন আব্দুস সালাম মাস্টার। 

ছাত্রজীবন থেকেই প্রগতিশীল চিন্তা চেতনায় ঋদ্ধ আবদুস সালাম মাস্টার শুধু একজন শিক্ষক নন, ছিলেন শিক্ষাব্রতীও। প্রিয় ছিলেন ভিন্ন পথের, ভিন্ন মতের মানুষদের কাছেও। ২০২০ সালের ১২ অক্টোবর মৃত্যুবরণ করেন এই সংগ্রামী পুরুষ।

আব্দুস সালাম মাস্টারের সন্তান সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, "বাবা ছিলেন আজন্ম সংগ্রামী। কৈশোরে ভাষা আন্দোলনে ও তারুণ্যে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের পরে অংশ নেন দেশ গঠনে। দীর্ঘ ৪০ বছর শিক্ষকতাকালে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কথা বলে গেছেন। আজীবন লড়াই করেছেন মেহনতি মানুষের জন্য, কখনো অবিচারের কাছে মাথা নত করেনি।"

টিবিএস ও নগদ-এর যৌথ উদ্যোগ 

 
 

Related Topics

টপ নিউজ

ভাষা আন্দোলন / ভাষার মাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন
  • একুশের আলপনা আলাপন
  • বায়ান্নর কার্টুন: কাজী আবুল কাসেম যখন ‘দোপেয়াজা’ হয়ে উঠলেন
  • গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net