Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
৯২ বছর বয়সেও ফিট থাকতে যে মন্ত্র মেনে চলেন ক্লিন্ট ইস্টউড

বিনোদন

টিবিএস ডেস্ক
27 June, 2022, 03:40 pm
Last modified: 27 June, 2022, 03:50 pm

Related News

  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন

৯২ বছর বয়সেও ফিট থাকতে যে মন্ত্র মেনে চলেন ক্লিন্ট ইস্টউড

"ঠিকঠাক বিশ্রাম নিন। ইতিবাচক থাকার চেষ্টা করুন। ফল আর কাঁচা সবজি খান বেশি করে। ভিটামিন নিন। অতিরিক্ত চিনিযুক্ত পানীয় বাদ দিন"
টিবিএস ডেস্ক
27 June, 2022, 03:40 pm
Last modified: 27 June, 2022, 03:50 pm
ক্লিন্ট ইস্টউড/ ছবি- জে এল ক্লেডেনিন (লস এঞ্জেলস টাইমস)

গত ৩১ মে ছিলো হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা ক্লিন্ট ইস্টউডের ৯২তম জন্মদিন। একই সাথে প্রযোজক, পরিচালক ও অভিনেতা হিসেবে কাজ করা এই প্রভাবশালী ব্যক্তিত্ব তার ক্যামেরার সামনে ও পেছনের কাজের পাশাপাশি প্রশংসিত হন এই বয়সেও দারুণভাবে অভিনয়ের দক্ষতা বজায় রাখার জন্য।

প্রবীণ এই অভিনেতা এই বয়সেও কিভাবে তার ফিটনেস বজায় রেখেছেন সেই রহস্যের সন্ধান মিলেছে। কাজের মাঝে দীর্ঘ বিরতি নেওয়ায় পর্দায় তার উপস্থিতি খুবই কম দেখা যায় এখন। তবে 'দ্য মিউল' ও 'ক্রাই ম্যাচো'-র মতো সিনেমা দিয়ে এখনো তার ভক্তদের মাতিয়ে রাখছেন ইস্টউড।

১৯৯০ সালে 'মাসল এন্ড ফিটনেস' এর সাথে এক সাক্ষাৎকারে প্রবাদপ্রতিম এই অভিনেতা ফিট থাকতে কী ধরনের খাবার এড়িয়ে চলেন তা জানিয়েছিলেন সবিস্তারে। 

"শর্করা থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে বেশি মিষ্টান্ন জাতীয় খাবার বাদ দিতে হবে," বলেন ইস্টউড।

দ্য গুড, দ্য ব্যাড, অ্যান্ড দ্য আগ্লি সিনেমায় ইস্টউড/ ১৯৬৬ সাল

"বাথরুমে একটা ওজন মাপার যন্ত্র রাখুন। ঠিকঠাক বিশ্রাম নিন। ইতিবাচক থাকার চেষ্টা করুন। ফল আর কাঁচা সবজি খান বেশি করে। ভিটামিন নিন। অতিরিক্ত চিনিযুক্ত পানীয় বাদ দিন। অতিরিক্ত এলকোহলও এড়িয়ে চলতে হবে।" 

হেলথ ফিটনেস রেভলিউল্যুশন-এর সাথে আলাপচারিতায় ক্লিন্ট জানান, মাসল শক্তিশালী রাখতে চান বলে ওয়েট ট্রেনিং পছন্দ করেন তিনি।

"আমি সবসময় মাসল-ট্রেনিং এর ব্যায়াম করেছি," ইস্টউড উল্লেখ করেন।

"আরো অনেক ধরনের ব্যায়মই (চিন, ক্লিপ, ক্যালিসথেনিক) করেছি আমি, কিন্তু যখন আর্মিতে ছিলাম তখন আমি ওয়েট ট্রেনিং এর মর্ম বুঝতে পারি, এখন যে ধরনের ট্রেনিংকে আপনারা বডিবিল্ডিং বলে থাকেন।

"প্রতিযোগী বডি বিল্ডারদের মতো আমি কখনো বিশাল মাসল বা বড় শরীর বানাতে চাইনি। কিন্তু খুব তাড়াতাড়িই বুঝতে পেরেছিলাম মাসল শক্তিশালী, দৃঢ় ও ফিট রাখতে চাইলে ওয়েট ট্রেনিং এর বিকল্প নেই। একবার সেটা বুঝতে পারার পর আমি কখনো ওয়েট ট্রেনিং বাদ দেইনি।" 

  • সূত্র- মার্কা 

Related Topics

টপ নিউজ

ক্লিন্ট ইস্টউড / অভিনেতা / ডায়েট / ব্যায়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net