Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
'জুতো খোলার অনুমতি দিয়েছি', সাবেক স্ত্রীর কথা শুনে আদালতেই হেসে ফেললেন ডেপ!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
06 May, 2022, 02:30 pm
Last modified: 06 May, 2022, 02:41 pm

Related News

  • অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ
  • সন্ত্রাসবিরোধী মামলা: মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ   
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত

'জুতো খোলার অনুমতি দিয়েছি', সাবেক স্ত্রীর কথা শুনে আদালতেই হেসে ফেললেন ডেপ!

এর আগে নিজে সাক্ষ্য দেওয়ার সময় ডেপ বলেছিলেন, তিনি ঘরে ফেরার পর সাধারণত অ্যাম্বার হার্ড তাকে এক গ্লাস মদ এনে দিতেন এবং তার জুতো খুলে দিতেন। এই কাজ তিনি নিজেই করতে চাইলে তাকে বাধা দিতেন হার্ড।
হিন্দুস্তান টাইমস
06 May, 2022, 02:30 pm
Last modified: 06 May, 2022, 02:41 pm
ছবি: সংগৃহীত

হলিউড অভিনেতা জনি ডেপ এবং তার স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের মধ্যকার মানহানি মামলার শুনানি আরম্ভ হয় গত ১১ এপ্রিল। এরই মধ্যে নানা বিতর্কের মধ্য দিয়েই নিজের সাক্ষ্যদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন ডেপ। এবার অ্যাম্বার হার্ডের পালা। তবে মামলার আইনি জটিলতার মধ্যেও নিজস্ব নানা ভঙ্গিমা-আচরণের মাধ্যমে খবরের শিরোনাম হয়ে চলেছেন দুজনেই। বুধবার মামলার শুনানির সময় অ্যাম্বার হার্ডের কথা শুনে এক পর্যায়ে হেসে ফেলেন ডেপ! আর সেটিই ধরা পড়েছে আলোকচিত্রীর ক্যামেরায়।  

কি এমন বলেছিলেন ডেপের সাবেক স্ত্রী, যা তার হাসির উদ্রেক করে? এর আগে নিজে সাক্ষ্য দেওয়ার সময় ডেপ বলেছিলেন, তিনি ঘরে ফেরার পর সাধারণত অ্যাম্বার হার্ড তাকে এক গ্লাস মদ এনে দিতেন এবং তার জুতো খুলে দিতেন। এই কাজ তিনি নিজেই করতে চাইলে তাকে বাধা দিয়ে হার্ড বলতেন, 'না, না, এটা আমার কাজ। তোমার এটা করতে হবেনা, আমি করবো।'

বুধবার যখন অ্যাম্বার হার্ডের অ্যাটর্নি এলানি ব্রেডেহফট বলেন, "আমরা বুট জুতো খুলে নেওয়ার ব্যাপারে আগেও কিছুটা শুনেছি। আপনি কি আসলেই ডেপকে জুতো খুলতে কোনো সাহায্য করতেন?"

তখন হার্ড উত্তর দেন, "হ্যাঁ, মানে আমি ওর জুতো খুলে দিতাম তাকে একটু খুশি করতে। তখন আমি সুখী ছিলাম এবং ভালোবাসার জন্য সবকিছু করতে পারতাম। আমি ওকে ভালোবাসতাম বলেই এটা করতাম, কিন্তু সে কখনো চাইলে নিজেই নিজের জুতো খুলতে পারতো।"

হার্ডের এমন বক্তব্য শুনেই হেসে ফেলেন জনি ডেপ। 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকার ওই মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই টুইটারে শেয়ার করা হয়ে গেছে।

Johnny Depp chuckles when Amber Heard is asked about taking off his boots. #JohnnyDepp testified that #AmberHeard insisted on taking off his boots, Heard mentions she did it to show love but he could have taken them off himself if he wanted. @LawCrimeNetwork pic.twitter.com/6BPu1cbKfi— Cathy Russon (@cathyrusson) May 4, 2022

ডেপ-হার্ডের মানহানি মামলা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি। সাধারণ মানুষেরও নজর কেড়েছে এই মামলা। বুধবার মামলার সাক্ষ্য শুরুর তিন ঘন্টা আগেই দেখা যায়, শতাধিক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছেন সচক্ষে আদালতের কার্যক্রম দেখতে। এদের বেশিরভাগই ছিলেন 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'র ভক্ত ও সমর্থকবৃন্দ।

Related Topics

টপ নিউজ

জনি ডেপ / অ্যাম্বার হার্ড / জুতো / হাসি / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ
  • সন্ত্রাসবিরোধী মামলা: মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ   
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net