Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
বিয়ে করলেন ব্রুকলিন বেকহাম ও অভিনেত্রী নিকোলা পেল্টজ 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
11 April, 2022, 02:10 pm
Last modified: 11 April, 2022, 02:12 pm

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজড করার নির্দেশ হাইকোর্টের
  • মাদার মেরি কামস টু মি—অরুন্ধতীর পালিয়ে ফেরা শৈশবের গল্প

বিয়ে করলেন ব্রুকলিন বেকহাম ও অভিনেত্রী নিকোলা পেল্টজ 

ব্রুকলিন বেকহাম ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহামের বড় ছেলে। সোমবার নিজেদের ইনস্টাগ্রাম পেজে বিয়ের অনুষ্ঠানের ছবি শেয়ার করেন ব্রুকলিন-নিকোলা।
হিন্দুস্তান টাইমস
11 April, 2022, 02:10 pm
Last modified: 11 April, 2022, 02:12 pm

তিন বছর প্রেমের পর অভিনেত্রী নিকোলা পেল্টজ এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহামের বড় ছেলে ব্রুকলিন বেকহাম।

শনিবার ফ্লোরিডার পাম বিচে নিজেদের এস্টেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সেরেছেন ব্রুকলিন-নিকোলা। বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক হলিউড সেলিব্রেটি। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম নিজেদের বিয়ের ছবি শেয়ার করেন নবদম্পতি। 

সোমবার নিজেদের ইনস্টাগ্রাম পেজে বিয়ের অনুষ্ঠানের ছবি শেয়ার করেন ব্রুকলিন-নিকোলা। দুজনেই একে অপরের হাত ধরা অবস্থায় তোলা সাদাকালো ছবি শেয়ার করেছেন। তবে অন্য একটি রঙিন ছবিতে সাদা গাউন পরা নববধূর সৌন্দর্য্যের প্রমাণ পাওয়া গেছে। সেই সাথে বাবা ডেভিড এবং দুই ভাই ক্রুজ ও রোমিওর সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন ব্রুকলিন।

পেজ সিক্স জানিয়েছে, পরিবার ও বন্ধুবান্ধব ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন সেরেনা উইলিয়ামস এবং ইভা লংগোরিয়ার মতো তারকারা। তাদের সবার সামনেই বিয়ের শপথবাক্য উচ্চারণ করেছেন ব্রুকলিন-নিকোলা। প্রতিবেদনে আরও বলা হয়, ভিক্টোরিয়া বেকহামের স্পাইস গার্ল ব্যান্ডমেট মেল বি, মেল সি, এমা বুনটন এবং গেরি হর্নার, গিগি হাদিদ, নিকোল রিচি, এলিজাবেথ হার্লি, টম ব্রাডি এবং গিসেল বুন্ডচেনের মতো সেলিব্রেটিদেরও উপস্থিত থাকারও কথা ছিল অনুষ্ঠানে।

ট্রান্সফর্মার: এজ অব এক্সটিনশন এবং টিভি সিরিজ বেটস মোটেল-এ অভিনয় করে খ্যাতি পেয়েছেন নিকোলা পেল্টজ। অন্যদিকে মডেলিং এবং ফটোগ্রাফিতে নিজের ক্যারিয়ার দাঁড় করানোর পাশাপাশি রন্ধনশিল্পী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ব্রুকলিন বেকহাম।

View this post on Instagram

A post shared by @brooklynbeckham

বিয়েতে একটি কাস্টম-মেড ভ্যালেন্তিনো পোশাক পরেছিলেন নিকোলা। জানা গেছে, বিয়ের স্টাইলিংয়ে তাকে সাহায্য করেছেন নিউইয়র্কের বিখ্যাত সেলিব্রেটি স্টাইলিস্ট লেসলি ফ্রেমার। বিয়ের রিসেপশনে ডিজে পারফর্মার হিসেবে নাম উঠে এসেছে স্নুপ ডগের।

বিয়েতে ব্রাইডসমেইড হিসেবে ছিল ব্রুকলিনের ১০ বছর বয়সী বোন হার্পার। অন্যদিকে বেস্ট ম্যান হিসেবে ব্রুকলিনকে সঙ্গ দিয়েছেন ১৭ বছর বয়সী ভাই ক্রুজ বেকহাম।

View this post on Instagram

A post shared by @brooklynbeckham

প্রেমিকার প্রতি সম্মানার্থে নিজের শরীরে একাধিক ট্যাটুও একেছেন ব্রুকলিন। তার ঘাড়ের পেছনে নিকোলার চোখের ট্যাটু রয়েছে। অন্যদিকে, নিজের পিঠে স্বামীর নাম ট্যাটু করে নিয়েছেন নিকোলা। তাছাড়া, একে অপরের 'উইজডম টিথ'কে নেকলেস বানিয়ে গলায় পরতে দেখা গেছে এই জুটিকে!

Related Topics

টপ নিউজ

ব্রুকলিন বেকহাম / নিকোলা পেল্টজ / ডেভিড বেকহাম / ভিক্টোরিয়া বেকহাম / বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজড করার নির্দেশ হাইকোর্টের
  • মাদার মেরি কামস টু মি—অরুন্ধতীর পালিয়ে ফেরা শৈশবের গল্প

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net