Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
‘ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস’, বাবার জন্মদিনে মীরের পোস্ট 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
05 April, 2022, 03:15 pm
Last modified: 05 April, 2022, 08:49 pm

Related News

  • বদলে যাচ্ছে মীর আর স্বস্তিকার সম্পর্কের সমীকরণ! জানতে পারবেন ‘বিজয়ার পরে’ 
  • মীরাক্কেলে দ্বিতীয় রানার আপ বাংলাদেশি তৌফিক
  • থ্যালাসেমিকের কারণে বাবা-মায়ের ফেলে যাওয়া শিশুকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মীর
  • ফাইনালিস্ট হয়েও মীরাক্কেলে অংশ নিতে পারছেন না রিমন ও রাশেদ
  • কলকাতার মীরাক্কেল মাতাচ্ছেন বাংলাদেশের প্রতিযোগী

‘ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস’, বাবার জন্মদিনে মীরের পোস্ট 

গত পাঁচ বছর ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত মীরের বাবা। এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়াতে বাবার কেক কাটার ছবি পোস্ট করেছেন মীর।
হিন্দুস্তান টাইমস
05 April, 2022, 03:15 pm
Last modified: 05 April, 2022, 08:49 pm
ছবি-হিন্দুস্তান টাইমস

সোশ্যাল মিডিয়াতে দারুণ সক্রিয় পশ্চিমবাংলার 'মীরাক্কেল' খ্যাত তারকা উপস্থাপক মীর। প্রতিদিনের বিভিন্ন ঘটনা সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। সে ধারাবাহিকতায়ই বাবার ৭৬তম জন্মদিনে করেছেন বিশেষ পোস্ট। 

গত পাঁচ বছর ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত মীরের বাবা। এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়াতে বাবার কেক কাটার ছবি পোস্ট করেছেন মীর। দামী উপহার নয়, জন্মদিনে ছেলের কাছে বাবা আবদার করেছেন একটু সময়ের। তাইতো সময়কে সবথেকে বেশি মূল্য দেন মীর আফসার আলি। বাবার বলা কিছু মূল্যবান কথা স্মৃতির পাতা থেকে সামাজিক মাধ্যমের দেয়ালে শেয়ার করলেন তিনি।  

বাবার জন্মদিন উপলক্ষে মীরের লেখা, 'আজ আব্বার জন্মদিন। বছর ছয়েক আগে আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, জন্মদিনে কী গিফ্ট চান তিনি। আমার খুব ঘড়ির শখ। নানান ধরণের মডেল। বিদেশি ঘড়ি আমার বিশেষ দুর্বলতা। তো আব্বাকে ভীষণ উৎসাহিত হয়ে বললাম, 'আব্বা… এই বছর আপনার জন্য আমার তরফ থেকে ঘড়ি'। মুচকি হেসে আব্বা বললেন, 'ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস'।

বাবার ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে মীর লেখেন, 'ঘটনাটা আমার যতটা স্পষ্ট মনে আছে, আব্বার স্মৃতিতে সেটা ততটাই ঝাপসা। গত ৫ বছর ধরে ডিমেনশিয়ার সঙ্গে লড়ছেন আমার আব্বা। কিছুই মনে থাকে না। দিনক্ষণ, সাল, সময় – কোন কিছুরই জ্ঞান বিশেষ নেই। হ্যাঁ, এখনও চিনতে পারেন আমায়। নাম ধরে ডাকেন। আব্বা বললে সাড়া দেন। চিকিৎসা চলছে। আমি আশাবাদী। ডাক্তারদের উপর আমার অগাধ বিশ্বাস'।

View this post on Instagram

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)

শেষে মীর পোস্টে জানিয়েছেন, 'আপনার বাড়িতেও কি এমন কেউ আছেন যিনি কাজে মন দিতে পারছেন না, সব ভুলে যাচ্ছেন এক এক করে? অবহেলা করবেন না। দেরী করবেন না। তাদের দূরে ঠেলে দেবেন না। যাদের আজকাল মনে থাকে না, তাদের আরও বেশি করে মনে ধরে রাখুন। ভাল থাকবেন সবাই। আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আমার আর কিচ্ছু চাই না।'

Related Topics

টপ নিউজ

মীরাক্কেল / মীর আফসর আলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • বদলে যাচ্ছে মীর আর স্বস্তিকার সম্পর্কের সমীকরণ! জানতে পারবেন ‘বিজয়ার পরে’ 
  • মীরাক্কেলে দ্বিতীয় রানার আপ বাংলাদেশি তৌফিক
  • থ্যালাসেমিকের কারণে বাবা-মায়ের ফেলে যাওয়া শিশুকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মীর
  • ফাইনালিস্ট হয়েও মীরাক্কেলে অংশ নিতে পারছেন না রিমন ও রাশেদ
  • কলকাতার মীরাক্কেল মাতাচ্ছেন বাংলাদেশের প্রতিযোগী

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net