Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ইরানি পরিচালকের ছবিতে অভিনয় করছেন জয়া আহসান 

বিনোদন

টিবিএস ডেস্ক
05 April, 2022, 10:15 am
Last modified: 05 April, 2022, 11:09 am

Related News

  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

ইরানি পরিচালকের ছবিতে অভিনয় করছেন জয়া আহসান 

ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের পরিচালিত 'ফেরেশতে' ছবিতে দেখা যাবে জয়াকে। ইতোমধ্যেই ঢাকার বিভিন্ন লোকেশনে শ্যুটিং করছেন অভিনেত্রী।
টিবিএস ডেস্ক
05 April, 2022, 10:15 am
Last modified: 05 April, 2022, 11:09 am

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রতিনিয়তই অভিনয় দিয়ে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছেন 'বিসর্জন' তারকা। এবার ইরানি পরিচালকের সঙ্গে কাজ শুরু করছেন তিনি। ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের পরিচালিত 'ফেরেশতে' ছবিতে দেখা যাবে জয়াকে। 

ইতোমধ্যেই ঢাকার বিভিন্ন লোকেশনে শ্যুটিং করছেন অভিনেত্রী। আগামী ২০ দিন চলবে ছবির শ্যুটিং।

সোমবার ঢাকার কুয়েতি মসজিদ এলাকায় সকাল থেকেই শ্যুটিং করেছেন জয়া। জমজমসহ আরও চার জন ইরানি কুলাকুশলী গত মার্চ থেকে বাংলাদেশে রয়েছেন। তারা ঘুরে ঘুরে দেখেছেন ঢাকার বিভিন্ন এলাকা।

ইরানি পরিচালকের ছবিতে অভিনয় করছেন জয়া আহসান। ছবি: সংগৃহীত

'ফেরেশতে' চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন অতাশ জমজম নিজেই। চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া। তিনি ছাড়াও অভিনয় করছেন রিকিতা নন্দিনী শিমু। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে খবর, ছবির নাম 'সিএনজি' হিসেবে অনুমতি নেওয়া হয়েছে।

মাত্র কিছুদিন আগেই ভারতের বিখ্যাত 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস' এর বাংলা সংস্করণ 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১' পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ মঞ্চে তৃতীয়বারের মতো 'শ্রেষ্ঠ অভিনেত্রী' বিভাগে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন জয়া আহসান। 'বিনিসুতোয়' চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেন তিনি।

এর আগে টলিউডের ছবি 'বিজয়া' ও 'রবিবার' এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

জয়া আহসান / ইরানি পরিচালক / চলচ্চিত্র / শুটিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net