Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
ইউটিউবে আমার গান দেখেই অর্ণবদা ডেকেছিলেন: অনিমেষ রায় 

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
28 February, 2022, 03:35 pm
Last modified: 28 February, 2022, 03:44 pm

Related News

  • শৌণকের সারেঙ্গী এখনো বাজছে!
  • ‘পাসুরি’র বলিউড রিমেক নিয়ে বিভক্ত ভারতীয়রা 
  • আঞ্চলিক ভাষার জাদুতে শ্রোতাদের মন জয় করল কোক স্টুডিওর ‘মুড়ির টিন’
  • পারিবারিক-সামাজিক বাধা পেরিয়ে মিতু গাইলেন কোক স্টুডিওতে
  • একটি পপ গান হয়ে উঠছে পাকিস্তান-ভারতের মেলবন্ধনের সেতু

ইউটিউবে আমার গান দেখেই অর্ণবদা ডেকেছিলেন: অনিমেষ রায় 

সদ্য রিলিজ হয়েছে অনিমেষের লেখা, সুর করা ও গাওয়া ‘নাসেক নাসেক’ গানটি। এটাই আলোচিত কোক স্টুডিও বাংলার প্রথম গান। হাজং ভাষার এই গানটি গেয়ে মাত করেছেন অনিমেষ।
হাবিবুল্লাহ সিদ্দিক
28 February, 2022, 03:35 pm
Last modified: 28 February, 2022, 03:44 pm
অনিমেষ রায়

'২০২০ সালের শুরুতে যখন করোনা মহামারি আসে তখন আমরা ঘরবন্দী হয়ে যাই। ওইসময় আমার ইউটিউব চ্যানেলটা চালু করি। তারপর থেকে নানা ধরনের ফোক গান গেয়ে আপলোড দিতাম। নিজের লেখা ও সুর করা গানও দিতাম। ওগুলো দেখেই অর্ণব দা (সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব) আমাকে দেখা করতে বলেন। তারপরেই আসলে কোক স্টুডিও বাংলার সঙ্গে যুক্ত হই।'   

কোক স্টুডিও বাংলা কিভাবে খুঁজে পেল সংগীতশিল্পী অনিমেষ রায়কে সেটাই বলছিলেন তিনি।

ক'দিন আগে এই চ্যানেলে রিলিজ হয়েছে অনিমেষের লেখা, সুর করা ও গাওয়া 'নাসেক নাসেক' গানটি। এটাই আলোচিত কোক স্টুডিও বাংলার প্রথম গান। হাজং ভাষার এই গানটি গেয়ে মাত করেছেন অনিমেষ। তিনি নিজেও হাজং সম্প্রদায়ের। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে মোবাইলে কথা হয় এই শিল্পীর। জানান, তিনি ময়মনসিংহের ত্রিশালের কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে অনার্স শেষ করেছেন। এখন লোকসঙ্গীতের ওপর মাস্টার্স করছেন। আর নিয়মিত গান করছেন তিনি।

তবে গানে নিয়মিত হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে তার পরিবার। তিন ভাই আর এক বোনের সংসারে বাবা-মাই তাদের গানের প্রথম ও একমাত্র 'ওস্তাদ'। বাকিটা ঝালাই করেছেন বিশবিদ্যালয়ে। সেটার প্রমাণ অবশ্য রেখে দিয়েছেন 'অনিমেষ রায়' নামক নিজের ইউটিউব চ্যানেলে। সেখান থেকেই সরাসরি কোক স্টুডিও বাংলায়। তার আগে অবশ্য 'আইপিডিসি আমাদের গান' নামের একটি প্রোগ্রামে নিজের লেখা ও সুর করা গান গেয়েছেন। সেটাও আলোচনায় ছিল কিছুদিন। এছাড়া ফেসবুকে অনেকের 'শেয়ার' এর বিষয় হয়েছে অনিমেষ ও শিশুশিল্পী প্রিয়মের গাওয়া 'বড় লোকের বেটি লো' গানটি। 

সেই ঘটনাগুলো মনে করে অনিমেষ বলেন, 'আমার চ্যানেলে ফোক গান বেশি দিই। কিছুদিন আগে 'বড় লোকের বেটি লো' শিরোনামে গান গেয়েছিল আমার এক দুসম্পর্কের ভাগ্নে। সেটাও পছন্দ করেছে মানুষ।'

তবে নিজের ভাষায় গান গাইতে পেরে অনেক বেশি আনন্দিত অনিমেষ। বলেন, 'অর্ণব দা যখন জানতে পারলেন আমি হাজং তখন তিনিই আমাকে জিজ্ঞেস করলেন, আমাদের ভাষায় কোনো গান জানি কিনা? আমি বললাম, আমি তো নিজেই আমাদের ভাষায় গান লিখি ও গাই। তখন তিনি বেশ কয়েকটা গান শুনে এটা সিলেক্ট করলেন। বাকিটা তো সবাই দেখলেনই।'

অনিমেষ বলেন, 'ময়মনিসংহের ধুবাউড়া উপজেলার বগাঝড়া গ্রামে বেড়ে উঠেছি আমি। সেখানে আমাদের দাদা-বাবারা গানের চর্চা করেন। মা গান করেন। পুরো পরিবারটাই গানের মানুষে পূর্ণ। নিজেদের অনুষ্ঠানে গান করতাম। বলতে পারেন ছোটবেলা থেকেই গানের সঙ্গে বেড়ে ওঠা। এটা সফলতা পেল কোক স্টুডিও-এর মাধ্যমে।'  

সামনের দিনগুলোতে গানের মধ্যেই পাওয়া যাবে অনিমেষকে। 

'আমার তো বেড়ে ওঠা, পড়াশোনা এবং স্বপ্ন সবই গানকে ঘিরে। এটার বাইরে তো ভাবতে পারছি না কিছুই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ঠিকঠাক গান গাইতে পারি।'  

 

Related Topics

টপ নিউজ

নাসেক নাসেক / কোক স্টুডিও / ্কোক স্টুডিও বাংলা / অনিমেষ রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • শৌণকের সারেঙ্গী এখনো বাজছে!
  • ‘পাসুরি’র বলিউড রিমেক নিয়ে বিভক্ত ভারতীয়রা 
  • আঞ্চলিক ভাষার জাদুতে শ্রোতাদের মন জয় করল কোক স্টুডিওর ‘মুড়ির টিন’
  • পারিবারিক-সামাজিক বাধা পেরিয়ে মিতু গাইলেন কোক স্টুডিওতে
  • একটি পপ গান হয়ে উঠছে পাকিস্তান-ভারতের মেলবন্ধনের সেতু

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net