Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
‘পাসুরি’র বলিউড রিমেক নিয়ে বিভক্ত ভারতীয়রা 

বিনোদন

টিবিএস ডেস্ক
27 June, 2023, 03:10 pm
Last modified: 27 June, 2023, 03:53 pm

Related News

  • শৌণকের সারেঙ্গী এখনো বাজছে!
  • আঞ্চলিক ভাষার জাদুতে শ্রোতাদের মন জয় করল কোক স্টুডিওর ‘মুড়ির টিন’
  • ‘পাসুরি’ গায়ক আলি শেঠির নাম টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান তারকায় 
  • পারিবারিক-সামাজিক বাধা পেরিয়ে মিতু গাইলেন কোক স্টুডিওতে
  • একটি পপ গান হয়ে উঠছে পাকিস্তান-ভারতের মেলবন্ধনের সেতু

‘পাসুরি’র বলিউড রিমেক নিয়ে বিভক্ত ভারতীয়রা 

প্রচুর ভারতীয় শ্রোতা ‘পাসুরি নু’র মিউজিক ভিডিওতে বাজে মন্তব্য করেছেন এবং নির্মাতাদের অরিজিনাল গানটি নষ্ট করার অভিযোগে দুষেছেন।
টিবিএস ডেস্ক
27 June, 2023, 03:10 pm
Last modified: 27 June, 2023, 03:53 pm

গত বছরের তুমুল আলোচিত গান 'পাসুরি'; আলী শেঠি আর শায়ে গিলের ভিন্নধর্মী গায়কীতে পুরো উপমহাদেশেই দারুণ জনপ্রিয়তা পায় কোক স্টুডিও পাকিস্তানের পপ ঘরানার এই গান। 

এবার বলিউডে রিলিজ পেল এ গানের রিমেক। আর তাতেই রীতিমতো দুইভাগে বিভক্ত হয়ে গেছে হিন্দি গানের শ্রোতারা। খবর বিবিসির।

অনেক শ্রোতাই বলছেন, নতুন করে এই গানটি কম্পোজের কোনো প্রয়োজন ছিল না, আবার আরেক দল লুফে নিয়েছেন পাসুরির নয়া সংস্করণ।

'পাসুরি নু' নামের রিমেকটির দৃশ্যে দেখা গেছে বলিউডের তারকা অভিনেতা কার্তিক আরিয়ান আর কিয়ারা আদভানিকে। এটি তাদের আসন্ন সিনেমা 'সত্যপ্রেম কি কথা'-তে থাকছে।

সোমবার ইউটিউবে রিলিজের পরপরই ইতিমধ্যে ৯ মিলিয়নের বেশিবার দেখা হয়ে গেছে এই গান।

এবার আর আলী শেঠি নয়, 'পাসুরি নু' শোনা গেছে ভারতের এই মুহুর্তের অন্যতম সেরা প্লেব্যাক সিঙ্গার অরিজিত সিংয়ের গলায়। সব মিলিয়ে পাসুরির রিমেক নিয়ে তাই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। 

পরিবর্তন এসেছে গানের কথায়ও; আলীর সাথে এবার কলম ধরেছেন ভারতীয় লেখক গুরপ্রীত সাইনি। এবারের গানের কথা অনেক বেশি রোমান্টিকতায় পূর্ণ।  

তাতে সমালোচনা কিছু কমেনি। প্রচুর ভারতীয় শ্রোতা 'পাসুরি নু'র মিউজিক ভিডিওতে বাজে মন্তব্য করেছেন এবং নির্মাতাদের অরিজিনাল গানটি নষ্ট করার অভিযোগে দুষেছেন।

একজন লেখেন, "ভালো চেষ্টা ছিল, তবে আর এমন চেষ্টা করবেন না।"

আরেকজন লেখেন, "সন্দেহ নেই অরিজিত সিং দারুণ গায়। তবে ভালো ভালো গানগুলোর সাথে এসব না করাই ভালো।"

আবার অনেকে লিখেছেন, পুরনো চলচ্চিত্র আর গানের রিমেক তৈরীর এই বলিউডি চর্চা দেখে দেখে তারা হতাশ।

একজন যেমন লিখেই ফেলেন, "আপনারা কি অরিজিনাল কোনো কিছুকেই অরিজিনাল থাকতে দেবেন না?"

অবশ্য প্রশংসাও জুটেছে কিছু।

"পাসুরির এই ভার্সন দারুণ লেগেছে। অরিজিত স্যারের গলায় পাসুরি শোনা যেকোনো সংগীতপ্রেমীর জন্য সেরা উপহার।" 

পাঞ্জাবি পাসুরি' শব্দটির অর্থ কখনো দ্বিধা, তাড়াহুড়া আবার কখনো দুর্যোগ। গত বছর কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম আসরে মুক্তি পায় 'পাসুরি'। গানের কথা আর সুরের সাথে ভিন্নধর্মী উপস্থাপনার মেলবন্ধনে দর্শকের বিপুল ভালোবাসা কুড়ায় এই গান। পাকিস্তানের বাইরে ভারতে, এমনকি আমাদের দেশেও পাসুরি জাদুতে অনেকদিন মেতে ছিল শ্রোতারা।    

Related Topics

টপ নিউজ

পাসুরি / কোক স্টুডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • শৌণকের সারেঙ্গী এখনো বাজছে!
  • আঞ্চলিক ভাষার জাদুতে শ্রোতাদের মন জয় করল কোক স্টুডিওর ‘মুড়ির টিন’
  • ‘পাসুরি’ গায়ক আলি শেঠির নাম টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান তারকায় 
  • পারিবারিক-সামাজিক বাধা পেরিয়ে মিতু গাইলেন কোক স্টুডিওতে
  • একটি পপ গান হয়ে উঠছে পাকিস্তান-ভারতের মেলবন্ধনের সেতু

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net