Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
ক্রাইসলার থেকে মার্সিডিজ, যেসব সম্পদ রেখে গেছেন লতা

বিনোদন

টিবিএস ডেস্ক
13 February, 2022, 12:30 pm
Last modified: 13 February, 2022, 01:46 pm

Related News

  • মনে করো আমি নেই
  • আশা 
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লতা মঙ্গেশকরের অনুপ্রেরণা ছিলেন এই কিংবদন্তি পাকিস্তানি শিল্পী, গেয়েছেন ১০ হাজারের বেশি গান

ক্রাইসলার থেকে মার্সিডিজ, যেসব সম্পদ রেখে গেছেন লতা

বিলাসবহুল গাড়ি চড়তে পছন্দ করতেন লতা মঙ্গেশকর। এর মধ্যে মার্সিডিজ বা ক্রাইসলারের মতো গাড়িও ছিল।
টিবিএস ডেস্ক
13 February, 2022, 12:30 pm
Last modified: 13 February, 2022, 01:46 pm
লতা মঙ্গেশকর। ছবি: সংগৃহীত

প্রথম গান রেকর্ড করে ২৫ টাকা আয় করেছিলেন সম্প্রতি প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তার বয়স তখন মাত্র ১৩। এরপর থেকে কয়েক দশক ধরে অগণিত সঙ্গীতপ্রেমীকে সুরেলা জালে বেঁধে রেখেছেন তিনি। রোববার ৯২ বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। ২৫ টাকা থেকে সেই কিশোরীর সম্পত্তির পরিমাণ এখন ছাড়িয়েছে ১০০ কোটি টাকারও বেশি।

সাত দশক ধরে ছড়িয়ে থাকা সঙ্গীতজীবনে অজস্র সম্মানে ভূষিত হয়েছেন লতা। কঠোর পরিশ্রমকে অবলম্বন করে সুরের জগতে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন তিনি। ধীরে ধীরে বেড়েছে তার সম্পত্তির পরিমাণও। লতার মালিকানাধীন সম্পত্তিতে কী কী রয়েছে?

তার ঘনিষ্ঠরা বলেন, বিলাসবহুল গাড়িতে চড়তে পছন্দ করতেন লতা মঙ্গেশকর। এর মধ্যে মার্সিডিজ বা ক্রাইসলারের মতো গাড়িও ছিল। যদিও জীবনের শুরুর দিকে বিলাসিতা তো দূরের কথা, সংসার চালানোই কষ্ট ছিল তার পক্ষে। 

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর এক মরাঠি পরিবারে জন্ম হয় লতার। ১৩ বছর বয়সে মাথার ওপর থেকে বাবা দীননাথ মঙ্গেশকরের ছায়া সরে যায়। মরাঠি মঞ্চাভিনেতা ও গায়ক দীননাথের বড় মেয়ের (লতা) কাঁধে তখন আশা, ঊষা, মীনা এবং হৃদয়নাথ-সহ গোটা সংসারের ভার। কম বয়সেই রোজগারের চেষ্টা করতে শুরু করেন লতা।

১৯৪২ সালে মরাঠি ছবি 'কিতী হসাল'-এ প্রথম গান রেকর্ড করে ২৫ টাকা উপার্জন করেছিলেন তিনি। এরপর থেকে দীর্ঘ সাত দশকে ৩৬টি ভাষায় তিনি গান গেয়েছেন। ফিল্ম ছাড়াও রয়েছে নানান আঙ্গিকের গানের সম্ভার। ধীরে ধীরে বেড়েছে পরিচিতি। সেই সঙ্গে আয়ের পরিমাণও বাড়তে থাকে তার।

দক্ষিণ মুম্বইয়ের মতো অভিজাত এলাকায় একটি বিলাসবহুল বাংলো রয়েছে লতা মঙ্গেশকরের। পেডার রোডে 'প্রভুকুঞ্জ ভবন' নামে সেই বাংলো থেকে বিলাসবহুল গাড়িতে চড়েই বের হতেন তিনি।

নিজের গ্যারেজে ক্রাইসলার, শেভ্রোলে বা বিউয়িক-এর মতো আমেরিকান ব্র্যান্ডের গাড়ি রাখতে পছন্দ করতেন লতা। ঘোরাফেরা বা কাজের জন্য সেগুলোতে চড়েই যাতায়াত ছিল প্রয়াত এই শিল্পীর।

জেনারেল মোটরসের ওই গাড়িগুলো ছাড়াও মার্সিডিজের প্রতি লতার ভালবাসা কারও অজানা নয়। বলিউডে জল্পনা রয়েছে, পরিচালক যশ চোপড়া ওই মার্সিডিজটি উপহার দিয়েছিলেন লতাকে।

অনেকে বলেন, কেবল গানের রয়্যালটি থেকে বছরে পাঁচ কোটি টাকা আয় হতো লতার। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় বিনিয়োগও ছিল তার। এছাড়া প্রতি মাসে লতা ৪০ লাখেরও বেশি টাকা আয় করতেন বলে দাবি করেন অনেকে।

লতার সম্পত্তির পরিমাণ ঠিক কত? তা নিয়ে নানান জনের নানান মত শোনা যায়; জল্পনার বিস্তর ব্যাপক।

অনেকে বলেন, লতার মোট সম্পত্তি ৩৬০ কোটি টাকার কাছাকাছি। তবে কেউ কেউ দাবি করেন, ২০২২ সাল পর্যন্ত তা ১২০ কোটি টাকার বেশি হবে।


 

  • সূত্র: আনন্দবাজার পত্রিকা
     

Related Topics

টপ নিউজ

লতা মঙ্গেশকর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • মনে করো আমি নেই
  • আশা 
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লতা মঙ্গেশকরের অনুপ্রেরণা ছিলেন এই কিংবদন্তি পাকিস্তানি শিল্পী, গেয়েছেন ১০ হাজারের বেশি গান

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net