Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
সত্যজিতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, বিজয়ার আপত্তিতে ছবি থেকে বাদ পড়েন মাধবী

বিনোদন

টিবিএস ডেস্ক
11 February, 2022, 12:55 pm
Last modified: 11 February, 2022, 01:14 pm

Related News

  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সবার প্রতি আহ্বান অন্তর্বর্তী সরকারের
  • ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়, দাবি জেলা প্রশাসকের
  • সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা না ভাঙার অনুরোধ ভারতের, সংস্কারে সহায়তার প্রস্তাব
  • ‘পথের পাঁচালী’-এর ‘দুর্গা’ পাড়ি জমালেন না ফেরার দেশে

সত্যজিতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, বিজয়ার আপত্তিতে ছবি থেকে বাদ পড়েন মাধবী

মাধবীর বাড়িতে সত্যজিতের যাতায়াতের কথাও প্রকাশ্যে আসে। কিন্তু পরিচালক বা অভিনেত্রী কেউ এই নিয়ে কোথাও মুখ খোলেননি। বিজয়া রায় লিখেছিলেন, এসব গুঞ্জন তাকে কষ্ট দিয়েছিল।
টিবিএস ডেস্ক
11 February, 2022, 12:55 pm
Last modified: 11 February, 2022, 01:14 pm
শোনা যায়, সত্যজিৎ-মাধবীর পারস্পরিক সম্পর্কের কথা লোকমুখে ফিরত এক সময়। ছবি- সংগৃহীত

বাঙালির কাছে এখনও তিনিই চারুলতা। তিনি মাধবী মুখোপাধ্যায়। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় থেকে পূর্ণেন্দু পত্রী- বুদ্ধিদীপ্ত পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন তিনিই। কিন্তু সেই চারুলতাই এক সময়ে ফিরিয়ে দিয়েছিলেন সত্যজিতের ছবিতে কাজ করার প্রস্তাব।

কী কারণ এর নেপথ্যে?

১৯৬৪ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' উপন্যাস অবলম্বনে 'চারুলতা' ছবিতে অভিনয় করেন মাধবী। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের পরেই ইন্ডাস্ট্রিতে মাধবী আর সত্যজিতের 'বিশেষ সম্পর্কে'র কথা ছড়িয়ে পড়ে। মাধবীর বাড়িতে সত্যজিতের যাতায়াতের কথাও প্রকাশ্যে আসে। কিন্তু পরিচালক বা অভিনেত্রী কেউ এই নিয়ে কোথাও মুখ খোলেননি।

বিজয়া রায়ের আপত্তিতেই নাকি সত্যজিৎ রায়ের ছবি থেকে বাদ পড়েছিলেন মাধবী

বরং পরবর্তীকালে সত্যজিতের স্ত্রী বিজয়া রায় তার 'আমাদের কথা' গ্রন্থে স্পষ্টভাবে কারো নাম উল্লেখ না করে এসব গুজব নিয়ে বলেন, সত্যজিৎ রায়ের সঙ্গে নায়িকার 'স্ট্যান্ডার্ড' একেবারেই মেলে না। নায়িকার নাম এড়িয়ে গেলেও কোন প্রসঙ্গে কার কথা উনি বলছেন, তা অনেকেই আন্দাজ করে নেন।  

শোনা যায়, সত্যজিৎ-মাধবীর পারস্পরিক সম্পর্কের কথা লোকমুখে ফিরত সে সময়। বিজয়া রায় লিখেছিলেন, ''এই গুঞ্জন তাকে কষ্ট দিয়েছিল।"

১৯৬৫ সালে ‘কাপুরুষ’ ছবিতে অভিনয় করেন মাধবী মুখোপাধ্যায়

তিনি এই গুঞ্জন থামিয়ে দেওয়ার জন্য নিজেই উদ্যোগী হন। বিজয়ার আপত্তিতেই সত্যজিৎ রায়ের ছবি থেকে বাদ পড়েছিলেন মাধবী।

পরপর ২টি সিনেমা করেন সত্যজিৎ রায় ও মাধবী মুখোপাধ্যায়- 'মহানগর' (১৯৬৩) এবং 'চারুলতা' (১৯৬৪)। দুটো ছবিই বক্স অফিসে সফল। তার ঠিক পরের বছরই মুক্তি পায় মাধবী মুখোপাধ্যায় অভিনীত সত্যজিৎ রায় পরিচালিত 'কাপুরুষ' (১৯৬৫)। এরপরে মাধবীকে সত্যজিতের ছবিতে দেখা যায়নি। বিজয়া রায়ের আপত্তিতেই সত্যজিৎ রায় মাধবীর সঙ্গে আর কাজ করেননি। 

"একবার না বললে আর তা হ্যাঁ হয় না আমার", সত্যজিতের ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে মাধবী

অন্যদিকে মাধবী অবশ্য বলেছেন, সত্যজিৎ তাকে 'নায়ক'-এর সময় অভিনয়ের জন্য ডাকলেও তিনিই পরিচালককে ফিরিয়ে দেন। মাধবী এক সাক্ষাৎকারে বলেন, ''আমার অভিনয় করা নিয়ে সে সময় এক ধরনের নোংরামো শুরু হয়েছিল। 'অশনি সংকেত'এ ডেকেছিলেন। যাইনি। 'নায়কে' না বলেছি। 'ঘরে বাইরে'-র সময় এক সাংবাদিককে দিয়ে ডাক পাঠিয়েছিলেন। যাইনি। একবার না বললে আর তা হ্যাঁ হয় না আমার।"

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 
     
Related Topics

টপ নিউজ

সত্যজিৎ রায় / মাধবী মুখোপাধ্যায় / চারুলতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সবার প্রতি আহ্বান অন্তর্বর্তী সরকারের
  • ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়, দাবি জেলা প্রশাসকের
  • সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা না ভাঙার অনুরোধ ভারতের, সংস্কারে সহায়তার প্রস্তাব
  • ‘পথের পাঁচালী’-এর ‘দুর্গা’ পাড়ি জমালেন না ফেরার দেশে

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net