Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
কোক স্টুডিও ও উইন্ড অব চেঞ্জ নিয়ে বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন: ফুয়াদ  

বিনোদন

টিবিএস রিপোর্ট
09 February, 2022, 05:05 pm
Last modified: 09 February, 2022, 05:15 pm

Related News

  • ‘বিদ্বেষ’ একটি ‘সেল্ফ রিইনফোর্সিং চক্র’: এ থেকে বের হতেই হবে
  • শৌণকের সারেঙ্গী এখনো বাজছে!
  • ‘পাসুরি’র বলিউড রিমেক নিয়ে বিভক্ত ভারতীয়রা 
  • আঞ্চলিক ভাষার জাদুতে শ্রোতাদের মন জয় করল কোক স্টুডিওর ‘মুড়ির টিন’
  • পারিবারিক-সামাজিক বাধা পেরিয়ে মিতু গাইলেন কোক স্টুডিওতে

কোক স্টুডিও ও উইন্ড অব চেঞ্জ নিয়ে বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন: ফুয়াদ  

ফুয়াদ বলেন, উইন্ড অব চেঞ্জ বহির্বিশ্বকে বাংলাদেশে নিয়ে এসেছে এবং কোক স্টুডিও বাংলাদেশকে বাইরের বিশ্বের কাছে পৌঁছে দিবে। কিন্তু মানুষের নেতিবাচক মনোভাবের কারণে সঙ্গীতের এ উন্নয়ন বিঘ্নিত হতে পারে বলে তিনি মনে করেন। 
টিবিএস রিপোর্ট
09 February, 2022, 05:05 pm
Last modified: 09 February, 2022, 05:15 pm
ছবি: সংগৃহীত

দেশের আলোচিত দুই সঙ্গীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও এবং উইন্ড অব চেঞ্জ নিয়ে বিদ্বেষ ছড়ানোর কঠোর সমালোচনা করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফুয়াদ-আল-মুক্তাদির। দুটি প্ল্যাটফর্মের মধ্যে তুলনাকে 'অসুস্থ তুলনা' বলে উল্লেখ করেছেন তিনি।

বুধবার এক ফেসবুক পোস্টে ফুয়াদ কোক স্টুডিওর গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নিজস্ব সংস্কৃতি ও প্রতিভাকে তুলে ধরার জন্য কোক স্টুডিও কাজ করবে বলে জানান তিনি।

এছাড়াও, কাজী হোসেন তাপসের তৈরি মিউজিক প্ল্যাটফর্ম 'উইন্ড অব চেঞ্জ'-এরও প্রশংসা করেন তিনি।বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের সাথে  বাংলাদেশি শিল্পীদের কাজ করার সুযোগ তৈরি করেছে উইন্ড অব চেঞ্জ।

ফেসবুক পোস্টে ফুয়াদ লেখেন, "দুই বাংলার যত উপ-সংস্কৃতি আছে, তা অন্বেষণ করবে কোক স্টুডিও। এটা অনেক বেশি অর্গানিক এবং বিশেষ প্রতিভাবান বাংলাদেশি মিউজিশিয়ানদের তুলে ধরবে। এখানে নিজস্ব সংস্কৃতি নিয়ে গভীর অন্বেষণ ও প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে। কোক স্টুডিওর লক্ষ্য হচ্ছে আমাদের সংস্কৃতির প্রতিটি অংশকে বৈশ্বিক প্ল্যাটফর্মে তুলে ধরা এবং দেশীয় প্রতিভাকে প্রচার করা।"

তিনি আরও লেখেন, "বিদেশের সেরা মিউজিশিয়ানদের সাথে বাংলাদেশি শিল্পীদের সমন্বিতভাবে কাজ করার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে উইন্ড অব চেঞ্জ। এখানের কম্পোজিশনগুলোর উদ্দেশ্য ছিল কিছু গানের আধুনিকায়ন এবং সঙ্গীতের নানা প্রতিবন্ধকতা দূর করা। উইন্ড অব চেঞ্জ বাংলাদেশকে গ্লোবাল মিউজিশিয়ান কমিউনিটিতে তুলে ধরেছে এবং নিজেদের অসাধারণ কম্পোজিশনের মাধ্যমে আমাদের বিনোদন দিয়েছে।"

ফুয়াদ আরও যোগ করেন, "উইন্ড অব চেঞ্জ বহির্বিশ্বকে বাংলাদেশে নিয়ে এসেছে এবং কোক স্টুডিও বাংলাদেশকে বাইরের বিশ্বের কাছে পৌঁছে দিবে।" 

কিন্তু মানুষের নেতিবাচক মনোভাবের কারণে সঙ্গীতের উন্নয়ন বিঘ্নিত হতে পারে বলে তিনি মন্তব্য করেন। 

তিনি বলেন, "আমাদের চারপাশে এত নেতিবাচকতা কেন আমি বুঝিনা, শুধুমাত্র মূর্খরাই এ ধরনের কথাবার্তা বলতে পারে। আমরা নিজেদের আগ্রাসী মনোভাব ও নেতিবাচকতার মাধ্যমে যেকোনো উন্নয়নকে একেবারে সীমাবদ্ধ করে দেই। নিজে আনন্দ নিয়ে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে দিন। সুন্দর জিনিসকে সুন্দরভাবে গ্রহণ করতে শিখুন। সঙ্গীতের জয় হোক!"

"সমালোচনা করার আগে কেউ উইন্ড অব চেঞ্জ বা কোক স্টুডিওর মতো প্ল্যাটফর্ম তৈরি করে দেখাক" লিখে নিজের পোস্ট শেষ করেন ফুয়াদ। 

Related Topics

টপ নিউজ

ফুয়াদ / উইন্ড অব চেঞ্জ / কোক স্টুডিও / বিদ্বেষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • ‘বিদ্বেষ’ একটি ‘সেল্ফ রিইনফোর্সিং চক্র’: এ থেকে বের হতেই হবে
  • শৌণকের সারেঙ্গী এখনো বাজছে!
  • ‘পাসুরি’র বলিউড রিমেক নিয়ে বিভক্ত ভারতীয়রা 
  • আঞ্চলিক ভাষার জাদুতে শ্রোতাদের মন জয় করল কোক স্টুডিওর ‘মুড়ির টিন’
  • পারিবারিক-সামাজিক বাধা পেরিয়ে মিতু গাইলেন কোক স্টুডিওতে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net