Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
১৮ বছরের দাম্পত্যে ইতি, রজনীকান্ত কন্যার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ধানুশ  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
18 January, 2022, 11:20 am
Last modified: 18 January, 2022, 02:25 pm

Related News

  • ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’: ১ বিলিয়ন ডলার খোরপোষ থেকে রক্ষা পেলেন দ. কোরিয়ার ধনকুবের
  • রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'
  • ওবামার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন মিশেল
  • অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিবাহ-বিচ্ছেদে যে কারণে আট বছর সময় লাগলো 
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত 'ব্র্যাঞ্জেলিনা' দম্পতির 

১৮ বছরের দাম্পত্যে ইতি, রজনীকান্ত কন্যার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ধানুশ  

দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম আদর্শ দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন ধানুশ-ঐশ্বরিয়া। তাদের দাম্পত্য জীবন বরাবরই বিতর্কহীন ছিল। কোনদিন তাদের মধ্যে কোনও মনোমালিন্যের খবর সামনে আসেনি। তাহলে কেন এই বিচ্ছেদ?
হিন্দুস্তান টাইমস
18 January, 2022, 11:20 am
Last modified: 18 January, 2022, 02:25 pm
ছবি-সংগৃহীত

২০২২-এর শুরুতেই ঘর ভাঙল আরও এক ভারতীয় তারকা দম্পতির। সোমবার রাতে সকলকে চমকে দিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ। জানালেন ১৮ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার স্ত্রী ঐশ্বরিয়া। কারোরই অজানা নয়, ঐশ্বরিয়া আরেক দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের মেয়ে। 

নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদের রেশ সামলে ওঠার আগেই আলাদা হলো আরও এক তারকা দম্পতির পথ। রজনীকান্তের সদ্য সাবেক জামাই টুইটারে বিবৃতি দিয়ে নিজেই বিচ্ছেদের কথা জানিয়েছেন।

????? pic.twitter.com/hAPu2aPp4n— Dhanush (@dhanushkraja) January 17, 2022

ধানুশ লেখেন, "বন্ধু হিসেবে, জুটি হিসেবে, সন্তানের বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথচলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বরিয়া আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদেরকে বোঝার পালা।"

ধানুশ আরও যোগ করেন, "আগামী দিনগুলোতে বরং একে অপরকে বোঝার জন্য আরও একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ, অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।" 

একই বিবৃতি ঐশ্বরিয়াও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সঙ্গে রজনীকান্ত কন্যা লেখেন, "এই পোস্টের জন্য আলাদা কোনও ক্যাপশনের দরকার নেই, প্রয়োজন আপনাদের ভালোবাসা।" 

এদিকে ধানুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে হাহাকার ভক্তদের মাঝে। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম আদর্শ দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন ধানুশ-ঐশ্বরিয়া। তাদের দাম্পত্য জীবন বরাবরই বিতর্কহীন। কোনওদিন তাদের মধ্যে কোনও মনোমালিন্যের খবর সামনে আসেনি। তাহলে কেন এই বিচ্ছেদ? ১৮ বছরের দাম্পত্য জীবনে এমন কী বিপর্যয় নেমে এল যে পথ আলাদা হল জুটির! এই প্রশ্নেই তোলপাড় দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি। 

২০০৪ সালে রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধানুশ। দুই ছেলে যাত্রা ও লিঙ্গার বাবা-মা এই প্রাক্তন তারকা দম্পতি।  'ভাই রাজা ভাই', '৩'-র মতো ছবির পরিচালক ঐশ্বরিয়া। অন্যদিকে গত দেড় দশক ধরে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম লিডিং সুপারস্টার ধানুশ। সম্প্রতি তার দেখা মিলেছে আনন্দ এল রাই পরিচালিত 'আতরঙ্গি রে' ছবিতে।   

Related Topics

টপ নিউজ

বিবাহ বিচ্ছেদ / ধানুশ / দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’: ১ বিলিয়ন ডলার খোরপোষ থেকে রক্ষা পেলেন দ. কোরিয়ার ধনকুবের
  • রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'
  • ওবামার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন মিশেল
  • অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিবাহ-বিচ্ছেদে যে কারণে আট বছর সময় লাগলো 
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত 'ব্র্যাঞ্জেলিনা' দম্পতির 

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net