Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
মহামারিকালেও স্পাইডার-ম্যানের বিলিয়ন ডলারের চমক!   

বিনোদন

টিবিএস ডেস্ক
27 December, 2021, 01:15 pm
Last modified: 27 December, 2021, 02:16 pm

Related News

  • মার্ভেল–এ ফিরছে ‘আয়রনম্যান’, তবে এবার ভিলেন হিসেবে; ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে যা যা জানা গেল
  • বক্স অফিস: শীর্ষে 'জুটোপিয়া ২', মাত্র ২১ লাখ ডলার আয়ে ডিজনির ইতিহাসে অন্যতম ফ্লপ 'এলা ম্যাককে'
  • ‘দি এক্সরসিস্ট’ থেকে ‘কনজিউরিং’: বক্স অফিসে তুমুল সাফল্য—এখন কেন হরর সিনেমার স্বর্ণযুগ?
  • বক্স অফিসে ব্যর্থ; চিরতরে অভিনয় ছাড়েন নায়িকা; ১৮ পুরস্কার জিতে শাহরুখের এ সিনেমা এখন কাল্ট ক্লাসিক
  • 'হিট থেকে ফ্যাটিগ': বক্স অফিসে কমছে সুপারহিরোদের দাপট

মহামারিকালেও স্পাইডার-ম্যানের বিলিয়ন ডলারের চমক!   

ওমিক্রন ভ্যারিয়ান্টের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার ফলে হলে গিয়ে সিনেমা দেখার প্রতি ভীতি কাজ করা সত্ত্বেও, প্রিমিয়ারের মাত্র দুই সপ্তাহের মধ্যেই বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে সনি ও ডিজনির যৌথ প্রযোজনার এই ছবি।
টিবিএস ডেস্ক
27 December, 2021, 01:15 pm
Last modified: 27 December, 2021, 02:16 pm
ছবি: বিবিসি/সনি পিকচারস

মহামারিকালে প্রথম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলারেরও বেশি আয়ের রেকর্ড গড়েছে সদ্য মুক্তি পাওয়া স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্র। এরই মধ্যে ২০২১ সালের সর্বোচ্চ ব্যবসাসফল ছবির খেতাবও দখল করেছে 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম'।

স্পাইডার-ম্যান মুক্তির আগপর্যন্ত চীন নির্মিত কোরিয়ান যুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'দ্য ব্যাটল অব লেক চ্যাংজিন' ছিল ২০২১ সালের সর্বোচ্চ ব্যবসাসফল ছবি। বক্স অফিসে এটির আয় ছিল ৯০৫ মিলিয়ন ডলার।

ডেটা অ্যানালিটিকস ফার্ম কমস্কোর সূত্রে জানা যায়, এর আগে সর্বশেষ ১ বিলিয়ন ডলারের বেশি আয় করা চলচ্চিত্র ছিল 'স্টার ওয়ারস: দ্য রাইস অব স্কাইওয়াকার' যা ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।

কিন্তু গত দুই বছর যাবত করোনা মহামারির আঘাতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে হলিউড ইন্ডাস্ট্রি। তাই এই সময়ের মধ্যে অন্য কোনো ছবিই বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারেনি।

এদিকে মাত্র সপ্তাহখানেকের মধ্যেই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ছবি স্পাইডার-ম্যানের আয় ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার।

ওমিক্রন ভ্যারিয়ান্টের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার ফলে হলে গিয়ে সিনেমা দেখার প্রতি ভীতি কাজ করা সত্ত্বেও, প্রিমিয়ারের মাত্র দুই সপ্তাহের মধ্যেই রেকর্ড গড়েছে সনি ও ডিজনির যৌথ প্রযোজনার এই ছবি। 

সবচেয়ে বড় চমক হলো, এখনও পর্যন্ত ছবিটি বিশ্বের সবচেয়ে বড় সিনেমা বাজার চীনে মুক্তিই দেওয়া হয়নি। চীনে মুক্তির পর স্পাইডার-ম্যানের আয় কত দাঁড়াবে তা হয়তো এখনও পাঠকের কল্পনার বাইরে!

ছবি: বিবিসি

'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম'-এ পিটার পার্কারের তৃতীয় পুনরাবির্ভাব হিসেবে হাজির হয়েছেন টম হল্যান্ড। একই সাথে ছবিতে আছেন জেনডায়া এবং ডক্টর স্ট্রেঞ্জ রূপে বেনেডিক্ট কাম্বারব্যাচ। জেনডায়ার এমজে'র পাশাপাশি স্পাইডার-ম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন টম।

২০১৯ সালের 'স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম' ছবিতে দেখা যায়, ভিলেন মিস্টেরিও পার্কারের মৃত্যুর আগে তার মুখের মাস্ক খুলে ফেলেন। এর পর থেকেই এগিয়েছে নতুন পর্বের কাহিনী।

'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম' মুক্তির আগে ৭৭৪ মিলিয়ন ডলায় আয় নিয়ে ২০২১ সালের এবং মহামারিকালীন সর্বোচ্চ ব্যবসাসফল হলিউড ছবি ছিল জেমস বন্ড চলচ্চিত্র 'নো টাইম টু ডাই'।

সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

স্পাইডার-ম্যান / নো ওয়ে হোম / সনি / মার্ভেল / টম হল্যান্ড / বিলিয়ন ডলার / বক্স অফিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • মার্ভেল–এ ফিরছে ‘আয়রনম্যান’, তবে এবার ভিলেন হিসেবে; ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে যা যা জানা গেল
  • বক্স অফিস: শীর্ষে 'জুটোপিয়া ২', মাত্র ২১ লাখ ডলার আয়ে ডিজনির ইতিহাসে অন্যতম ফ্লপ 'এলা ম্যাককে'
  • ‘দি এক্সরসিস্ট’ থেকে ‘কনজিউরিং’: বক্স অফিসে তুমুল সাফল্য—এখন কেন হরর সিনেমার স্বর্ণযুগ?
  • বক্স অফিসে ব্যর্থ; চিরতরে অভিনয় ছাড়েন নায়িকা; ১৮ পুরস্কার জিতে শাহরুখের এ সিনেমা এখন কাল্ট ক্লাসিক
  • 'হিট থেকে ফ্যাটিগ': বক্স অফিসে কমছে সুপারহিরোদের দাপট

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net