Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
ক্যাটরিনা আর ভিকি কি আসলেই সালমানের কাছ থেকে রেঞ্জ রোভার, রণবীরের কাছ থেকে হীরা উপহার পেয়েছেন?

বিনোদন

টিবিএস ডেস্ক
17 December, 2021, 01:10 pm
Last modified: 17 December, 2021, 01:12 pm

Related News

  • সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • অপছন্দের উপহার: ধরা না পড়ে বিদায় করবেন যেভাবে

ক্যাটরিনা আর ভিকি কি আসলেই সালমানের কাছ থেকে রেঞ্জ রোভার, রণবীরের কাছ থেকে হীরা উপহার পেয়েছেন?

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, আনুশকা শর্মা ও হৃত্বিক রোশানের মতো তারকারা উপহার পাঠিয়েছেন নবদম্পতিকে।
টিবিএস ডেস্ক
17 December, 2021, 01:10 pm
Last modified: 17 December, 2021, 01:12 pm
ছবি: সংগৃহীত

গেল সপ্তাহে নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই ইন্টারনেট দুনিয়ায় আলোড়ন তুলেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বহুল প্রতীক্ষিত সেই বিয়ের কয়েক ধাপের আয়োজন ইতিমধ্যে শেষও হয়ে গেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখনও এই জুটিরই নাম।

গত ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বাওয়ারাতে একসঙ্গে গাটছড়া বেধেছেন এই যুগল। শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আয়োজন হওয়ায় বিয়েতে দাওয়াত পাননি বহু খ্যাতনামা বলিউড তারকা। এদিকে বিয়ের পরপরই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে উড়ে গেছেন ভিকি-ক্যাট এবং এরই মধ্যে 'গৃহপ্রবেশ' অনুষ্ঠানের জন্য মুম্বাইয়েও ফিরে এসেছেন তারা।

একটি ভারতীয় সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, বলিউড ইন্ডাস্ট্রির বন্ধুদের কাছ থেকে বিয়েতে বেশ চোখ ধাঁধানো উপহার সামগ্রীই পেয়েছেন 'ভিক্যাট'। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, আনুশকা শর্মা ও হৃত্বিক রোশানের মতো তারকারা উপহার পাঠিয়েছেন নবদম্পতিকে।

বলাই বাহুল্য, এদের মধ্যে সালমান ও রণবীরের উপহার কি ছিলো তা নিয়েই আমজনতার আগ্রহটা বেশি। তবে সংবাদমাধ্যম সূত্র বলছে, নবদম্পতিকে ৩ কোটি রূপির রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন 'সাল্লু ভাইজান'! অন্যদিকে ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুর দিয়েছেন ২.৭ কোটি রুপি মূল্যের হীরার নেকলেস।

বলিউডের 'কিং খান' শাহরুখ খান উপহার হিসেবে দিয়েছেন দেড় লাখ রুপির একটি দামি পেইন্টিং এবং আনুশকা শর্মা দিয়েছেন ৬ লাখ রুপির হীরার কানের দুল। আরেক সুপারস্টার হৃত্বিক রোশান ভিকিকে উপহার হিসেবে দিয়েছেন ৩ লাখ রুপির বিএমডব্লিউ জি৩১০ বাইক এবং আলিয়া ভাট দিয়েছেন একটি পারফিউম বাস্কেট।

শুধু তাই নয়, বিভিন্ন সূত্রে এও খবর এসেছে যে ভিকি-ক্যাটরিনা তাদের রিসেপশন অনুষ্ঠান করবেন আগামী ২০ ডিসেম্বর। যেহেতু রাজস্থানের বিয়েতে অনেকেই নিমন্ত্রণ পাননি, তাই ভিক্যাটের রিসেপশন যে রাজকীয় ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই!

সূত্র: ইন্ডিয়া টাইমস 

Related Topics

টপ নিউজ

ভিকি ক্যাটরিনা / বিয়ে / উপহার / সালমান খান / রণবীর কাপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • অপছন্দের উপহার: ধরা না পড়ে বিদায় করবেন যেভাবে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net