Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
বলিউড তারকাদের বিয়েতে যে ৬টি মিল থাকবেই 

বিনোদন

টিবিএস ডেস্ক
10 December, 2021, 03:00 pm
Last modified: 10 December, 2021, 03:10 pm

Related News

  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

বলিউড তারকাদের বিয়েতে যে ৬টি মিল থাকবেই 

বিভিন্ন দিক বিবেচনায় বলিউডের অন্যান্য পাওয়ার কাপলদের চাইতে কোনোভাবেই পিছিয়ে ছিলেন না ভিক্যাট। বরং বাকি জুটিদের সাথে বেশকিছু মিল পাওয়া গেছে তাদের।
টিবিএস ডেস্ক
10 December, 2021, 03:00 pm
Last modified: 10 December, 2021, 03:10 pm
ছবি: সংগৃহীত

একদিকে নিজের পেশাদার জীবন, ছবির শুটিং ও প্রচারণায় তুমুল ব্যস্ততা; অন্যদিকে ভালোবাসার মানুষকে সময় দেওয়া থেকে ধরে সাতপাঁকে বাঁধা পড়া- দুদিকেই তাল সামলাতে হয় বলিউড তারকাদের। কিন্তু শত ঝামেলার মধ্যেও ঠিকই রোমাঞ্চকর আয়োজনের মধ্য দিয়ে সবার নজর কেড়ে নেন তারা। পেশাদার ও ব্যক্তিগত জীবনের মধ্যে সমন্বয় করার পথ দেখিয়েছেন নিকইয়াঙ্কা, ভিরুশকা, দীপবীর। এবার সেই পথেই হাঁটলেন বলিউডের শীর্ষস্থানীয় আরেক জুটি ভিক্যাট।

গতকালই মাত্র রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে একসঙ্গে গাঁটছড়া বেধেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিভিন্ন দিক বিবেচনায় বলিউডের অন্যান্য পাওয়ার কাপলদের চাইতে কোনোভাবেই পিছিয়ে ছিলেন না ভিক্যাট। বরং বাকি জুটিদের সাথে বেশকিছু মিল পাওয়া গেছে তাদের। পাঠকের সামনে তাই হাজির করছি তেমনই কিছু সাদৃশ্যের গল্প। 

১। হুটহাট কিছু নয়, রীতিমতো  দীর্ঘদিনের পরিকল্পনা-মাফিক বিয়ে। ভাবনাচিন্তা থেকে সবকিছু গুছিয়ে কার্যকর করার দায়িত্ব পুরোটাই একটা গোটা দলের হাতে। তবে সবটাই চূড়ান্ত গোপনে!

২। বিয়েবাড়ির ঠিকানায় অভিনবত্বের খোঁজ। বিরাট কোহলি-আনুশকা শর্মা এবং দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, দুই জুটিই সাত পাঁক ঘুরতে ছুটেছিলেন বিদেশে। ডেস্টিনেশন ওয়েডিং হিসেবে বেছে নিয়েছিলেন ইতালিকে। প্রথম জুটির বিয়ে হয়েছিল তাসকানে। দ্বিতীয় জুটির পছন্দ ছিল লেক কোমো। তবে দেশের মাটিতেই জমকালো বিয়ে সেরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ভিকি-ক্যাটরিনার মতোই তাদেরও পছন্দের জায়গা ছিল রাজস্থান। নিক-প্রিয়াঙ্কা বিয়ে করেছেন যোধপুরের উমেদ ভবনে। ভিক্যাট বিয়ে সারলেন মাধোপুরের বিলাসবহুল দুর্গ প্রাসাদে।

৩। তারকাদের বিয়ে বলে কথা! আঁটোসাঁটো সুরক্ষায় মাছি গলার উপায়টুকুও নেই! বাকি তিন জুটির মতোই কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল ভিকি-ক্যাটরিনার বিয়ের সম্পূর্ণ আয়োজন। হাতেগোনা কিছু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুবান্ধবদেরই শুধু বিয়েতে দাওয়াত দিয়েছিলেন। আগেভাগেই বিয়ের কোনো খবর বা ছবি যাতে প্রকাশ্যে আসতে না পারে, রেখেছিলেন সেই ব্যবস্থাও। যদিও ফাঁকফোকর গলে ভিক্যাটের বিয়ের  ঝাপসা ছবি হলেও এসেছিল জনসমক্ষে! বলিউডের বাকি তিন জুটির ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল।

৪। নিজেদের বিয়ের ছবি-ভিডিও বিক্রি করেছিলেন নিক-প্রিয়াঙ্কা। সেই পথেই হেঁটেছেন ভিক্যাটও। বিপুল টাকার বিনিময়ে এক ওটিটি প্ল্যাটফর্মকে বিয়ের অনুষ্ঠানের ভিডিও স্বত্ব এবং আন্তর্জাতিক একটি পত্রিকাকে ছবি স্বত্ব বিক্রি করেছেন তারা।

৫। বিয়ের সাজ ও মেহেদির ক্ষেত্রেও মিলে গেছে তারকাদের পছন্দ। বিভিন্ন সূত্রে জানা যায়, চার তারকা কনের হাতেই নাকি মেহেদির নকশা এঁকেছেন খ্যাতনামা মেহেদি শিল্পীরা। বাকিদের মতোই বিয়ের পোশাক হিসেবে শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাককে বেছে নিয়েছেন ক্যাটরিনা। আর তাতেই সেদিনের ঝলমলে নক্ষত্র ক্যাট!

৬। তারকা জুটিদের কারো বিয়ে হয়েছে সাত সাগর পেরিয়ে, কারো বা দেশের মাটিতেই। বাকি তিন জুটিই মুম্বাইয়ে ফিরে জাঁকজমপূর্ণ উদযাপনের আয়োজন করেছেন। শোনা যাচ্ছে,  ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশলও তাই করবেন। তবে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে নতুন করে উদ্বেগের পরিস্থিতিতে যাবতীয় কোভিড বিধি মেনেই হতে পারে সেই অনুষ্ঠান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

বলিউড তারকা / বিয়ে / ভিকি ক্যাটরিনা / দীপিকা পাড়ুকোন / আনুশকা শর্মা / বিরাট কোহলি / প্রিয়াঙ্কা চোপড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net