Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সারলেন সেলেনা গোমেজ

বিনোদন

টিবিএস ডেস্ক
12 December, 2024, 03:55 pm
Last modified: 12 December, 2024, 04:01 pm

Related News

  • র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার সাথে বাগদান সম্পন্ন করা দুবাইয়ের রাজকুমারী কে এই শেখা মাহরা?
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে
  • দুই বছর প্রেমের পর বাগদান সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি
  • রোনালদো-জর্জিনার বাগদান ঘিরে সৌদি আরবে সমালোচনা-হাসিঠাট্টা, কেন?
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সারলেন সেলেনা গোমেজ

এই দম্পতি গত বছর তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর এবার বাগদানের খবর জানালেন।
টিবিএস ডেস্ক
12 December, 2024, 03:55 pm
Last modified: 12 December, 2024, 04:01 pm
ছবি: ইন্সটাগ্রাম

সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন বিশ্বখ্যাত গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। খবর বিবিসি'র। 

সেলেনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাগদানের ঘোষণা দিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, 'চিরকালের যাত্রা শুরু হচ্ছে আজ থেকেই'। 

সেলেনার ভক্ত হলে হয়ত সে ছবি থেকে চোখ সরাতে পারবেন না আপনিও। গায়িকার ওই পোস্টে দেখা যায়, তার অনামিকা আঙুলে একটি ঝলমলে হীরার আংটি। শুধু তাই নয়, দ্বিতীয় ছবিতে সেলেনা নিজের আংটির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তৃতীয় ছবিতে হাসিমুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন, এবং চতুর্থ ছবিতে বেনি ব্লাঙ্কোকে পাশে নিয়ে গালে চুম্বনের একটি সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন।

এই দম্পতি গত বছর তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর এবার বাগদানের খবর জানালেন। পোস্টে ব্লাঙ্কো মন্তব্য করেন, 'এই দেখো... আমার স্ত্রী'। পপ তারকা টেইলর সুইফট উত্তর দেন, 'হ্যাঁ, আমি ফুলকন্যা হবো।'

View this post on Instagram

A post shared by Selena Gomez (@selenagomez)

আরও অনেক তারকাও এই সুখবরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন, যেমন র‍্যাপার কার্ডি বি, অভিনেত্রী গুইনেথ প্যালট্রো, জেনিফার অ্যানিস্টন, সুকি ওয়াটারহাউস এবং গায়ক লিল নাস এক্স। 

সেলেনা গোমেজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে ৪২৩ মিলিয়ন ফলোয়ারের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি তার প্রিয়জনদের ফোনে আংটি দেখাচ্ছিলেন। ভিডিওতে সেলেনা বলতে শোনা যায়, 'হ্যাঁ, এটি সত্যি', এবং অপরপ্রান্তে উত্তেজনায় ভরা চিৎকার শোনা যায়।

গোমেজ এবং ব্লাঙ্কো একসঙ্গে ২০১৯ সালে 'আই কান্ট গেট এনাফ' এবং ২০২৩ সালে 'সিঙ্গল সুন' গানে কাজ করেছেন। সম্পর্কের ঘোষণা দেওয়ার আগে থেকেই তাদের ঘনিষ্ঠতা ছিল।

ড্রু ব্যারিমোর শোতে ব্লাঙ্কো সেলেনা সম্পর্কে তার ভালোবাসার কথা প্রকাশ করেন। তিনি বলেন, 'সে সবচেয়ে সুন্দর ও আন্তরিক একজন মানুষ। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি নিজেকে প্রশ্ন করি, 'আমি এখানে কীভাবে এলাম? সে সত্যিই মিষ্টি, বিনয়ী এবং আকর্ষণীয় একজন মানুষ।'

সেলেনা গোমেজ আগে জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘদিনের আলোচিত সম্পর্কের জন্য শিরোনামে ছিলেন। টেক্সাসে জন্মগ্রহণকারী এই তারকা প্রথমে শিশু অভিনেত্রী হিসেবে বার্নি এবং ডিজনি চ্যানেল-এ কাজ শুরু করেন, এরপর সংগীত ও অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণ করেন।

Related Topics

টপ নিউজ

সেলেনা গোমেজ / বাগদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার সাথে বাগদান সম্পন্ন করা দুবাইয়ের রাজকুমারী কে এই শেখা মাহরা?
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে
  • দুই বছর প্রেমের পর বাগদান সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি
  • রোনালদো-জর্জিনার বাগদান ঘিরে সৌদি আরবে সমালোচনা-হাসিঠাট্টা, কেন?
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net