Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
হ্যারি পটার সিরিজের শুটিং শুরু ২০২৫-এর গ্রীষ্মে, প্রধান চরিত্রের জন্য অডিশনে ৩২,০০০ শিশু

বিনোদন

ভ্যারাইটি
07 December, 2024, 11:25 am
Last modified: 07 December, 2024, 11:47 am

Related News

  • ‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট
  • টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র‍্যাডক্লিফ
  • আবারও বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং
  • ‘হ্যারি পটার’ টিভি সিরিজ: হ্যারি, রন আর হারমাইনি হচ্ছে যারা
  • হ্যারি পটার টিভি সিরিজে অভিনয় করছেন যারা

হ্যারি পটার সিরিজের শুটিং শুরু ২০২৫-এর গ্রীষ্মে, প্রধান চরিত্রের জন্য অডিশনে ৩২,০০০ শিশু

ওয়ার্নার ব্রোস. ডিসকভারি ঘোষণা দিয়েছে, “হ্যারি পটার” সিরিজের শুটিং লিভসডেনে হবে। এ স্থানেই সিনেমাগুলোরও শুটিং হয়েছিল।
ভ্যারাইটি
07 December, 2024, 11:25 am
Last modified: 07 December, 2024, 11:47 am
ছবি: সংগৃহীত

আসন্ন "হ্যারি পটার" সিরিজের শুটিং এই গ্রীষ্মে শুরু হবে বলে জানিয়েছে ওয়ার্নার ব্রোস. ডিসকভারি। তারা ঘোষণা দিয়েছে, সিরিজটির শুটিং লিভসডেনে হবে। এ স্থানেই সিনেমাগুলোরও শুটিং করা হয়েছিল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ওয়ার্নার ব্রোস. ডিসকভারি-এর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে-এর সময় উপস্থাপক ফ্রান্সেস্কা গার্ডিনার এবং পরিচালক মার্ক মাইলড জানিয়েছেন, সিরিজটির প্রধান চরিত্রগুলোর জন্য ৩২ হাজার শিশু অডিশন দিয়েছে।

তারা জানিয়েছে, বর্তমানে সিরিজটির কাস্টিং টিম প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার অডিশন টেপ পর্যালোচনা করে দেখছে। কাস্টিংয়ের (চরিত্র নির্বাচন) বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও মাইলড বলেছেন, পরবর্তী পদক্ষেপ হবে "আমাদের নির্বাচিত প্রার্থীদের সঙ্গে জানুয়ারিতে কাজ শুরু করা।"

মাইলড জানিয়েছেন, তারা চরিত্রগুলোর সঠিক বয়স অনুযায়ী কাস্টিং করবেন। সিরিজে সেভেরাস স্নেপ (চরিত্রটি সম্ভবত পাপা এসিয়েদু করবেন) এর বয়স ৩০ বছর দেখানো হবে। জেমস ও লিলি পটার ২১ বছর বয়সে মারা গিয়েছিলেন, তাই তাদের চরিত্রও ততটাই তরুণ হবে।

গার্ডিনার জানিয়েছেন, সিরিজটি একটি দশকব্যাপী প্রকল্প হবে। তাই তারা চরিত্রগুলোর পরিবর্তন এবং হগওয়ার্টসের জীবনকে আরও গভীরভাবে অন্বেষণ করতে চান। মাইলড জানান, তারা সিনেমাগুলোর যা কিছু দুর্দান্ত হয়েছিল তা নষ্ট করতে চান না, বরং সেটির উন্নয়ন করবেন।

মাইলড বলেছেন, সেট হিসেবে তারা হগওয়ার্টসের গ্রেট হলের কোনো পরিবর্তন আনতে চান না। তবে হগওয়ার্টসের স্থাপত্যের উপর আরও কাজ করতে চান এবং দেখাতে চান, এটি সময়ের সাথে কীভাবে পরিবর্তিত হতে পারে।

এই সিরিজটি এপ্রিল ২০২৩-এ ম্যাক্স থেকে অর্ডার করা হয়েছিল এবং এতে সিনেমার মূল কাস্ট থেকে সম্পূর্ণ নতুন কাস্ট নেওয়া হবে। সেপ্টেম্বর মাসে, সিরিজটি হ্যারি, রন এবং হারমায়নির চরিত্রের জন্য কাস্টিং কল ঘোষণা করে এবং তারা আন্তঃসাংস্কৃতিক ও বৈচিত্র্যময় কাস্টিংয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায়।

যদিও এখনও জানা যায়নি, এই সাহসী ত্রয়ী চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন, ভ্যারাইটি গত মাসে জানিয়েছে, মার্ক রাইল্যান্স ডাম্বলডোর চরিত্রের জন্য শীর্ষ পছন্দ।

লন্ডনে আয়োজিত ওয়ার্নার ব্রস. ডিসকভারি-এর অনুষ্ঠানে কয়েকটি নতুন শো প্রিভিউ করা হয়। এর মধ্যে ছিল– "দ্য হোয়াইট লোটাস"-এর তৃতীয় সিজন, "দ্য লাস্ট অব আস"-এর দ্বিতীয় সিজন, নতুন ক্রাইম সিরিজ "টাস্ক", "ইট: ওয়েলকাম টু ডেরি" এবং "গেম অফ থ্রোনস" স্পিন অব "নাইট অব দ্য সেভেন কিংডমস"।
 
Related Topics

টপ নিউজ

হ্যারি পটার / সিরিজ / ওয়ার্নার ব্রোস / শুটিং / অডিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট
  • টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র‍্যাডক্লিফ
  • আবারও বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং
  • ‘হ্যারি পটার’ টিভি সিরিজ: হ্যারি, রন আর হারমাইনি হচ্ছে যারা
  • হ্যারি পটার টিভি সিরিজে অভিনয় করছেন যারা

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net