Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
বিশ্বের সবচেয়ে ধনী কমেডিয়ান; নেই কোনো হিট সিনেমা; তবু টম ক্রুজ, ব্র্যাড পিটের চেয়ে বেশি আয়

বিনোদন

হিন্দুস্তান টাইমস; ফোর্বস
27 November, 2024, 02:30 pm
Last modified: 27 November, 2024, 02:31 pm

Related News

  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন
  • লেট-নাইট টিভি শো-তে ফিরে এসে বাক-স্বাধীনতার কথা বললেন জিমি কিমেল
  • কংক্রিটের শহরে অ্যাডভেঞ্চারের হাতছানি!
  • চীনা মাইক্রো-ড্রামার জোয়ার: এক মিনিটের এপিসোড যেভাবে মোবাইল দর্শকদের মাতিয়ে রাখছে

বিশ্বের সবচেয়ে ধনী কমেডিয়ান; নেই কোনো হিট সিনেমা; তবু টম ক্রুজ, ব্র্যাড পিটের চেয়ে বেশি আয়

হিন্দুস্তান টাইমস; ফোর্বস
27 November, 2024, 02:30 pm
Last modified: 27 November, 2024, 02:31 pm

ছবি: এএফপি

কমেডি স্রেফ বিনোদন নয়, বিপুল অঙ্কের অর্থ আয়ের মাধ্যমও। সেই প্রমাণ দিয়েছেন শীর্ষস্থানীয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও কৌতুকাভিনেতারা। তাদের সিনেমা, টিভি শো ও লাইভ পারফরম্যান্স থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয় হয়। 

তবে বিশ্বের সবচেয়ে ধনী কমেডিয়ান সম্পত্তির দিক থেকে টম ক্রুজ, শাহরুখ খান ও ব্র্যাড পিটের মতো তারকাদেরও ছাড়িয়ে গেছেন। তিন দশক আগে শেষ হওয়া একটি টিভি শো থেকে পাওয়া আয়ের ওপর ভর করেই এত সম্পত্তির মালিক তিনি।

বিশ্বের সবচেয়ে ধনী কমেডিয়ান

আইকনিক সিটকম 'সাইনফেল্ড'-এ কাজ করে খ্যাতি পাওয়া জেরি সাইনফেল্ড বিশ্বের সবচেয়ে ধনী কৌতুক অভিনেতা। ফোর্বসের তথ্যমতে, বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ১.১ বিলিয়ন বা ১১০ কোটি ডলার। অধিকাংশ কমেডিয়ান তো বটেই, বহু বড় বড় তারকার চেয়েও তার সম্পত্তি বেশি।

ডোয়েইন জনসনের মোট সম্পদ ৮৯০ মিলিয়ন ডলার, শাহরুখ খানের ৮৭০ মিলিয়ন ডলার, টম ক্রুজের ৮০০ মিলিয়ন ডলার ও ব্র্যাড পিটের সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার। 

কমেডিয়ানদের মধ্যে একমাত্র এলেন ডিজেনারেসই সম্পত্তির দিক থেকে সাইনফেল্ডের কিছুটা কাছাকাছি আসতে পেরেছেন। এলেনের সম্পত্তি ৫০০ মিলিয়ন ডলার। আরেকজন প্রাক্তন কৌতুকাভিনেতা ও বর্তমানে মিডিয়া মোগল বায়রন অ্যালেনের সম্পত্তি ৭৩৫ মিলিয়ন ডলার। তবে এলেনের আয়ের মূল উৎস তার মালিকানাধীন মিডিয়া গ্রুপ।

জেরি সাইনফেল্ড যেভাবে বিলিয়নিয়ার হলেন

স্রেফ দুটি বাক্যে জেরি সাইনফেল্ডের অভিনয় ক্যারিয়ারের বর্ণনা দেওয়া যায়। ১৯৮০ সালে টিভি শো 'বেনসন'-এ ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক। ১৯৮২ সালে আরেকটি ক্যামিও চরিত্রে অভিনয়ের পর ১৯৮৯ সালে তিনি নিজের নামে তৈরি সিটকম 'সাইনফেল্ড'-এ প্রধান চরিত্রে অভিনয় করেন। 

এর পরের নয় বছর টিভি রেটিংয়ে রাজত্ব করেন জেরি সাইনফেল্ড। তারকা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যান এ কমেডিয়ান।

তবে ১৯৯৮-এ ওই শো শেষ হওয়ার পর তিনি স্ট্যান্ড-আপ কমেডি ও হোস্টিংয়ে ফিরে যান।

ছবি: আইএমডিবি

জেরি সাইনফেল্ড অভিনয় করেছেন খুবই কম। মাত্র দুটি সিনেমায় দেখা গেছে তাকে—'বি মুভি' (২০০৭) ও 'আনফ্রস্টেড' (২০২৪)। তবে কোনো ছবিই বক্স অফিসে সাফল্য পায়নি।

তাহলে প্রশ্ন আসতে পারে, তবু তিনি এত সম্পত্তির মালিক হলেন কীভাবে? এ প্রশ্নের উত্তর হচ্ছে, ২৬ বছর আগে শেষ হয়ে গেলেও 'সাইনফেল্ড' থেকে প্রতি বছর এখনও মিলিয়ন ডলার আয় করেন এই কমেডিয়ান।

ব্লুমবার্গের তথ্যানুসারে, এ শো-র সিন্ডিকেশন চুক্তি থেকে গত ২৬ বছরে ৪৬৫ মিলিয়ন ডলার আয় করেছেন জেরি। নেটফ্লিক্সের কাছে স্ট্রিমিং রাইটস বিক্রি করে আয় করেছেন আরও ৯৪ মিলিয়ন ডলার। আর তার স্ট্যান্ড-আপ স্পেশাল ও শোগুলো ১৯৮০-র দশক থেকে এ পর্যন্ত ১০০ মিলিয়ন ডলার আয় করেছে।

ফোর্বসের হিসাব অনুযায়ী, এই শো থেকে জেরি প্রতি বছর প্রায় ১০০ মিলিয়ন ডলার আয় করেন। এই আয়ের সুবাদে তিনি শাহরুখ খান, টম ক্রুজ ও ব্র্যাড পিটের মতো চলচ্চিত্র তারকাদের চেয়েও বেশি ধনী বনে গেছেন। জেরি সাইনফেল্ড ১৫০টি বিলাসবহুল গাড়ির মালিক; এর মধ্যে পোর্শে আছে ৪৩টি। বিশ্বে তারচেয়ে বেশি পোর্শে আর কারও সংগ্রহে নেই। এছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে মিলিয়ন ডলারের ভিলা আছে তার। 

Related Topics

জেরি সাইনফেল্ড / ধনী কমেডিয়ান / বিনোদন / কৌতুকাভিনেতা / স্ট্যান্ড-আপ কমেডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন
  • লেট-নাইট টিভি শো-তে ফিরে এসে বাক-স্বাধীনতার কথা বললেন জিমি কিমেল
  • কংক্রিটের শহরে অ্যাডভেঞ্চারের হাতছানি!
  • চীনা মাইক্রো-ড্রামার জোয়ার: এক মিনিটের এপিসোড যেভাবে মোবাইল দর্শকদের মাতিয়ে রাখছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net