Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
নিজের বেগুনি ল্যাম্বরগিনি পুরস্কার হিসেবে দিচ্ছেন শাকিরা

বিনোদন

বিলবোর্ড
21 November, 2024, 02:20 pm
Last modified: 21 November, 2024, 02:29 pm

Related News

  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • চার রপ্তানিকারক প্রতিষ্ঠান পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
  • ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কার পাচ্ছেন মানবাধিকারকর্মী সানজিদা তুলি; ফখরুলের অভিনন্দন
  • দুর্গন্ধযুক্ত জুতা যেভাবে ভারতের ইগ নোবেলজয়ী গবেষণার প্রেরণা জোগালো
  • এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘দ্য পিট’ ও ‘দ্য স্টুডিও’

নিজের বেগুনি ল্যাম্বরগিনি পুরস্কার হিসেবে দিচ্ছেন শাকিরা

২০ নভেম্বর শাকিরা তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি পোস্টে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ঘোষনা দেন।
বিলবোর্ড
21 November, 2024, 02:20 pm
Last modified: 21 November, 2024, 02:29 pm
ছবি: সংগৃহীত

নিজের ব্যক্তিগত গাড়ি ২০২২ ল্যাম্বরগিনি উরুস একজন ভাগ্যবান বিজয়ীকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিখ্যাত গায়িকা শাকিরা। ইউনিভিশন-এর সঙ্গে অংশীদারিত্বে তার সর্বশেষ গান "সলতেরা"-এর সমর্থনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

২০ নভেম্বর শাকিরা তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি পোস্টে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ঘোষনা দিয়ে বলেন, "একটি প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি! আমি নিশ্চিত! আমি আমার গাড়ি তাকে দেব, যিনি সত্যিই এটি পেতে চান এবং তাদের প্রিয় মানুষদের সাথে নতুন ও অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করবেন।"

পোস্টে তিনি তার বেগুনি রং-এর ল্যাম্বরগিনি উরুস গাড়ির সাথে নিজের ছবি শেয়ার করেন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে, ভক্তদের "সলতেরা" গানের সঙ্গে নিজেদের নাচের ভিডিও ইনস্টাগ্রাম এবং টিকটকে #ElCarroDeShakira (#এলকারোদিশাকিরা) হ্যাশট্যাগ দিয়ে ২৯ নভেম্বরের মধ্যে আপলোড করতে হবে।

তারপর শাকিরা পাঁচজন চূড়ান্ত প্রার্থী বেছে নিবেন, যাদের মধ্যে একজনকে সাধারণ জনগণ ৫ ডিসেম্বর ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

৬ ডিসেম্বর ইউনিভিশনের সকালের শো "দেসপিয়েরতা আমেরিকা"-এ বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এই প্রতিযোগিতা শুধু যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের জন্য।

শাকিরা বলেন, "এই গাড়িটি আমি নিজেকে উপহার দিয়েছিলাম যখন আমি একা জীবন শুরু করি। কিন্তু আমি বুঝতে পেরেছি, আসলে মানবিক সংযোগই গুরুত্বপূর্ণ। গাড়ি, জামাকাপড়, সামগ্রী– এগুলো আমাদের পরিবর্তন করে না। যা আমাদের বদলে দেয় তা হলো, আমাদের প্রিয় মানুষ এবং যে সম্পর্কগুলো আমরা গড়ে তুলি।"

"সলতেরা" গানটি একটি ট্রপিক্যাল-পপ ফিউশন, যার মধ্যে কিজোম্বা এবং ক্যলিপসো রিদমের (ছন্দ) সংমিশ্রণ রয়েছে। 

গানটি অক্টোবর মাসে বিলবোর্ডের ল্যাটিন পপ এয়ারপ্লেতে ১ম স্থান অর্জন করেছে। এটি শাকিরার ২৫তম গান যেটি বিলবোর্ডে প্রথম স্থানে আছে।

এর ফলে শাকিরা এবং এনরিক ইগলেসিয়াস যৌথভাবে সর্বাধিক বিলবোর্ড শীর্ষস্থান অর্জনের রেকর্ড গড়েছেন। এনরিক ২০০০ সাল থেকে এই রেকর্ড ধরে রেখেছেন।
 
Related Topics

টপ নিউজ

শাকিরা / ল্যাম্বরগিনি / পুরস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি জ্বালানি তেলবাহী জাহাজ। ফাইল ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন
  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • প্রতীকী ফাইল ছবি: আল জাজিরা
    ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ইরান থেকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আশকেলনে প্রতিহত করা হয়। ফাইল ছবি: রয়টার্স
    দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইতি টানতে পারে কেবল ‘অর্থনৈতিক আঘাত’: সিএনএন-কে ইরানি কর্মকর্তা

Related News

  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • চার রপ্তানিকারক প্রতিষ্ঠান পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
  • ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কার পাচ্ছেন মানবাধিকারকর্মী সানজিদা তুলি; ফখরুলের অভিনন্দন
  • দুর্গন্ধযুক্ত জুতা যেভাবে ভারতের ইগ নোবেলজয়ী গবেষণার প্রেরণা জোগালো
  • এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘দ্য পিট’ ও ‘দ্য স্টুডিও’

Most Read

1
হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি জ্বালানি তেলবাহী জাহাজ। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

4
প্রতীকী ফাইল ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

6
ইরান থেকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আশকেলনে প্রতিহত করা হয়। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইতি টানতে পারে কেবল ‘অর্থনৈতিক আঘাত’: সিএনএন-কে ইরানি কর্মকর্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net