Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ওয়েসিসের 'সুপারসনিক' গানে বাজানো গিটার বিক্রি হলো ১ লাখ ৩২ হাজার পাউন্ডে! 

বিনোদন

টিবিএস ডেস্ক
14 September, 2024, 11:10 am
Last modified: 14 September, 2024, 11:35 am

Related News

  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশি গিটার নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন সিয়ামের
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়

ওয়েসিসের 'সুপারসনিক' গানে বাজানো গিটার বিক্রি হলো ১ লাখ ৩২ হাজার পাউন্ডে! 

সম্প্রতি ওয়েসিস ব্যান্ডের সদস্যরা আবার এক হওয়ার ঘোষণা দিয়েছেন। ২০০৯ সালে ব্যান্ড ভাঙার পর, আগামী বছর আবার একসাথে পারফর্ম করতে দেখা যাবে তাদের।
টিবিএস ডেস্ক
14 September, 2024, 11:10 am
Last modified: 14 September, 2024, 11:35 am
ছবি: পিএ মিডিয়া

ওয়েসিস ব্যান্ডের নোয়েল গ্যালাঘারের একটি গিটার নিলামে ১ লাখ ৩০ হাজার পাউন্ডেরও বেশি দামে বিক্রি হয়েছে। খবর বিবিসি'র। 

এপিফোন লেস পল স্ট্যান্ডার্ড মডেলের ইলেকট্রিক গিটারটি ব্যান্ডটির প্রথম সিঙ্গেল 'সুপারসনিক'-এর মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল।

ওয়েসিসের প্রথম অ্যালবাম 'ডেফিনিটলি মে বি'-এর গানগুলো এই গিটার দিয়েই রেকর্ড করা হয়েছে। এছাড়া ম্যানচেস্টারের বোর্ডওয়াক, স্কটল্যান্ডের গ্লিনইগলস, এবং লন্ডনের ওয়াটার র‍্যাটস-এ ব্যান্ডটির বেশ কিছু শুরুর দিকের লাইভ পারফরম্যান্সেও গিটারটি বাজাতে দেখা যায় গ্যালাঘারকে। 

নিলাম প্রতিষ্ঠান সোথেবি'র নিলামে গিটারটির মূল্য ৬০ থেকে ৮০ হাজার পাউন্ড ধরা হয়েছিল, তবে শেষ পর্যন্ত এটি ১ লাখ ৩২ হাজার পাউন্ডে বিক্রি হয়।

১৯৯৪ সালের 'ডেফিনিটলি মে বি' অ্যালবামের চূড়ান্ত রেকর্ডিংয়ের আগে, নোয়েল গ্যালাঘার গিটারটি ম্যানচেস্টারের আউট অব দ্য ব্লু স্টুডিও এবং ওয়েলসের মনো ভ্যালি স্টুডিওতে সেশনগুলোর জন্য ব্যবহার করেছিলেন। 

এছাড়া, গ্যালাঘারের আরও দুটি গিটার চড়া মূল্যে বিক্রি হয়েছে। তার এপিফোন ইএ-২৫০ ইলেকট্রিক গিটারটি ৪৮ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। দ্য স্মিথস ব্যান্ডের গিটারিস্ট জনি মার-এর ১৯৮০ সালের গিবসন ফ্লাইং ভি গিটারটি, যা গ্যালাঘার ওয়েসিসের ১৯৯৪ সালের 'সিগারেটস অ্যান্ড অ্যালকোহল' গানটির রেকর্ডিংয়ে ব্যবহার করেছিলেন, সেটিও ৩৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

সম্প্রতি ওয়েসিস ব্যান্ডের সদস্যরা আবার এক হওয়ার ঘোষণা দিয়েছেন। ২০০৯ সালে ব্যান্ড ভাঙার পর আগামী বছর গ্যালাঘার ভাইদের আবার একসাথে পারফর্ম করতে দেখা যাবে। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

Oyesis / গিটার / ইলেকট্রিক গিটার / নিলাম / বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশি গিটার নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন সিয়ামের
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net