Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
ডক্টর ডুম হয়ে অ্যাভেঞ্জার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র

বিনোদন

টিবিএস ডেস্ক
29 July, 2024, 11:40 am
Last modified: 03 August, 2024, 05:31 pm

Related News

  • ‘বইয়ে ডক্টর স্ট্রেঞ্জ, বাস্তবে শোলের ঠাকুর’—যুদ্ধ থামাতে ‘ব্যর্থ’ জাতিসংঘকে নিয়ে ইরানের ট্রল
  • মার্ভেল–এ ফিরছে ‘আয়রনম্যান’, তবে এবার ভিলেন হিসেবে; ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে যা যা জানা গেল
  • 'হিট থেকে ফ্যাটিগ': বক্স অফিসে কমছে সুপারহিরোদের দাপট
  • বক্স অফিসে সুপারহিরোদের দাপট, কিন্তু জায়গা হলো না সেরা ১০০ সিনেমার তালিকায়
  • কার্টুন পিপল: রুস্তম পালোয়ান থেকে গার্লস ডু কমিক্স

ডক্টর ডুম হয়ে অ্যাভেঞ্জার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র

অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন দুই সিনেমা— ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’ ছবিতে ডক্টর ডুমের চরিত্রে দেখা যাবে তাকে।
টিবিএস ডেস্ক
29 July, 2024, 11:40 am
Last modified: 03 August, 2024, 05:31 pm
ছবি: গেটি ইমেজেস ভায়া বিবিসি

আবারও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) 'অ্যাভেঞ্জার্স' ছবিতে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। তবে এবার সুপারহিরো আয়রন ম্যান হয়ে নয়, সুপারভিলেন ডক্টর ডুমের বেশে। খবর বিবিসি'র। 

সর্বশেষ অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এ পৃথিবীকে বাঁচাতে, ভিলেন থ্যানোসের সাথে লড়াইয়ে নিজের জীবন উৎসর্গ করে আয়রন ম্যান ও টনি স্টার্কের অধ্যায় শেষ হয়। এরপর রবার্ট ডাউনি জুনিয়র (আরডিজে) আবার এমসিইউতে ফিরবেন তা ধারণা করেননি কেউ। 

কিন্তু মার্ভেল ভক্তদের অবাক করে দিয়ে, ২৭ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোতে আয়োজিত কমিক-কন উৎসবে অ্যাভেঞ্জার্সে আরডিজের প্রত্যাবর্তনের ঘোষণা দেন কেভিন ফেজ ও রুসো ব্রাদার্স। 

ডক্টর ডুমের চরিত্রে আরডিজেকে পরিচয় করিয়েও দেওয়া হয় নাটকীয়ভাবে। কেভিন ফেজ বলেন, লেডিস এন্ড জেন্টেলম্যান, আমরা আপনাকে এমন এক ব্যক্তিকে উপস্থাপন করছি যিনি মার্ভেল মাল্টি ইউনিভার্সের ভিক্টর ডন ডুম চরিত্রকে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারবেন। 

এই বলেই পাশে সরে দাঁড়ান তিনি। তাদের পেছনে জলপাই রঙের আলখেল্লা ও সিলভার রঙের ডক্টর ডুমের মুখোশ পরা দুই ডজন মানুষ। এদের মধ্য থেকেই সবুজ রঙের ওভারকোট ও ডক্টর ডুমের মুখোশ পরে বেরিয়ে এলেন মূল চরিত্র। দর্শকদের অধীর আগ্রহ, কে হতে পারেন ডক্টর ডুম। মুখোশ খুলতেই দেখা গেল, এ আর কেউ নন, মার্ভেল ভক্তদের প্রিয় রবার্ট ডাউনি জুনিয়র। 

"New mask, same task."

Robert Downey Jr. surprises Hall H to announce his return to the MCU as Doctor Doom. pic.twitter.com/j1SEjzse3p— Marvel Studios (@MarvelStudios) July 28, 2024

মুখোশ হাতে কমিক-কন স্টেজ-এ দাঁড়িয়ে আরডিজে দর্শকদের বলেন, 'একই মাস্ক, ভিন্ন কাজ।'

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আমি জটিল চরিত্রে অভিনয় করতে পছন্দ করি'। 

অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন দুই সিনেমা— 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে' এবং 'অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস' ছবিতে ডক্টর ডুমের চরিত্রে দেখা যাবে তাকে। এর মধ্যে ডুমসডে মুক্তি পাবে ২০২৬ সালের মে মাসে এবং সিক্রেট ওয়ারস মুক্তি পাবে ২০২৭ সালের মে মাসে। আগামী বছর থেকে অ্যাভেঞ্জার্স ডুমসডে-র শুটিং শুরু হবে। 

২০০৮ সালে মার্ভেল মুভি ইউনিভার্সের প্রথম ছবি আয়রন ম্যানে অভিনয়ের মাধ্যমে আরডিজের মার্ভেলের সাথে পথচলা শুরু। ২০১৯ সালে মার্ভেলের 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'-এ শেষবার দেখা গিয়েছিল তাকে। ইনফিনিটি স্টোনগুলো হাতে নিয়ে এক তুড়িতে থ্যানোস বাহিনীকে শেষ করেন টনি স্টার্ক, নিজে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করলেও রক্ষা করেন পুরো ইউনিভার্সকে।

মার্কিন অভিনেতা এই বছরের শুরুতে ওপেনহাইমার ছবির জন্য অস্কার জিতেছিলেন।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 

Related Topics

টপ নিউজ

আয়রন ম্যান / ডক্টর ডুম / মার্ভেল / সুপারহিরো / রবার্ট ডাউনি জুনিয়র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ‘বইয়ে ডক্টর স্ট্রেঞ্জ, বাস্তবে শোলের ঠাকুর’—যুদ্ধ থামাতে ‘ব্যর্থ’ জাতিসংঘকে নিয়ে ইরানের ট্রল
  • মার্ভেল–এ ফিরছে ‘আয়রনম্যান’, তবে এবার ভিলেন হিসেবে; ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে যা যা জানা গেল
  • 'হিট থেকে ফ্যাটিগ': বক্স অফিসে কমছে সুপারহিরোদের দাপট
  • বক্স অফিসে সুপারহিরোদের দাপট, কিন্তু জায়গা হলো না সেরা ১০০ সিনেমার তালিকায়
  • কার্টুন পিপল: রুস্তম পালোয়ান থেকে গার্লস ডু কমিক্স

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net