Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
‘কৃষকদের অসম্মান করায়’ বিমানবন্দরে কঙ্গনাকে চড় মেরে সাসপেন্ড হওয়া কে এই কুলবিন্দর কউর?

বিনোদন

এনডিটিভি; হিন্দুস্তান টাইমস
07 June, 2024, 01:45 pm
Last modified: 07 June, 2024, 01:44 pm

Related News

  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি

‘কৃষকদের অসম্মান করায়’ বিমানবন্দরে কঙ্গনাকে চড় মেরে সাসপেন্ড হওয়া কে এই কুলবিন্দর কউর?

এনডিটিভি; হিন্দুস্তান টাইমস
07 June, 2024, 01:45 pm
Last modified: 07 June, 2024, 01:44 pm

কঙ্গনা রানাওয়াত (বাঁয়ে) ও কুলবিন্দর কউর। ছবি: সংগৃহীত

বলিউড তারকা এবং লোকসভা নির্বাচনে সদ্য নির্বাচিত বিজেপির সংসদ সদস্য (এমপি) কঙ্গনা রানাওয়াতকে চণ্ডীগড় বিমানবন্দরে চড় মারার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-এর (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দর কউরকে সাসপেন্ড করা হয়েছে। 

লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির টিকিটে জিতে দিল্লি যেতে চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছেছিলেন কঙ্গনা। সেখানেই তাকে চড় মারেন সিআইএসএফের ওই নারী কনস্টেবল।

এ ঘটনায় কুলবিন্দরকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করেছে সিআইএসএফ।

বলা হচ্ছে, কঙ্গনাকে থাপ্পড় মারার পর এই প্যারামিলিটারি কনস্টেবল বলেছেন, 'কৃষকদের অসম্মান' করার জন্য বলিউড তারকাকে চড় দিয়েছেন তিনি।

ভারতে ২০২০-২১ সালের কৃষক বিক্ষোভের সময় আন্দোলনে অংশ নেওয়া পাঞ্জাবের নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। সে কারণেই তার ওপর ক্ষোভ ছিল পাঞ্জাবের বাসিন্দা কুলবিন্দরের। সেই ক্ষোভ থেকেই বলিউড তারকাকে তিনি চড় মেরেছেন বলে অভিযোগ।

কথিত চড় মারার ঘটনার পর একটি ভিডিওতে কুলবিন্দরকে বলতে শোনা যায়, তার মা-ও বিক্ষোভকারীদের একজন ছিলেন। 

৩৫ বছর বয়সি কনস্টেবল কুলবিন্দর কউর পাঞ্জাবের সুলতানপুর লোধির বাসিন্দা। 

কুলবিন্দর কউর ২০০৯ সালে সিআইএসএফে যোগ দেন। দুই বছর ধরে তিনি চণ্ডীগড় বিমানবন্দরে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২১ সাল থেকে তিনি চণ্ডীগড় বিমানবন্দরে বিমান চলাচল নিরাপত্তা বাহিনীর দলে কাজ করছেন। 

তার স্বামীও সিআইএসএফের সদস্য। এই দম্পতি দুই সন্তানের বাবা-মা। 

কুলবিন্দরের ভাই শের সিং কৃষকনেতা। তিনি কিষান মজদুর সংঘর্ষ্‌ কমিটির সাংগঠনিক সম্পাদক।

কর্মকর্তারা জানিয়েছেন, কুলবিন্দরের বিরুদ্ধে এর আগে কখনও কোনো ধরনের অভিযোগ আসেনি, বাহিনী থেকে তিনি কখনও কোনো শাস্তিও পাননি। তার স্বামীও চণ্ডীগড় বিমানবন্দরেই কর্মরত আছেন।

কঙ্গনা রানাওয়াত এক্স-এ (সাবেক টুইটার) এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, নিতাপত্তা তল্লাশি শেষ করে বের হওয়ার পর তাকে এসে চড় মারেন কুলবিন্দর। 

কঙ্গনার ভাষ্য, 'তাকে জিজ্ঞেস করি, আমাকে চড় মেরেছেন কেন। তিনি বলেন, "আমি কৃষকদের আন্দোলন সমর্থন করি"।' 

বিজেপির সদ্য নির্বাচিত এই এমপির ভাষ্য, কুলবিন্দর কউর বলেন, কৃষক বিদ্রোহের সময় কঙ্গনার করা '১০০ রুপি' মন্তব্যের জন্য তিনি অভিনেত্রীর ওপর নাখোশ ছিলেন। কৃষক আন্দোলন চলাকালীন কঙ্গনা একবার বলেছিলেন, ১০০ টাকার জন্য দিল্লির রাস্তায় বসে রয়েছেন কৃষকরা। সেই পুরোনো মন্তব্যের জন্যই কঙ্গনাকে চড় মেরেছেন তিনি। 

কুলবিন্দর বলেন, 'তিনি বলেছিলেন, কৃষকরা ১০০ রুপির জন্য ওখানে বসে আছে। তিনি [কঙ্গনা] কি [১০০ রুপির জন্য] ওখানে গিয়ে বসে থাকতেন? উনি যখন এ কথা বলেন, তখন আমার মা ওখানে বসে আন্দোলন করছিলেন।'

২০২০ সালের ডিসেম্বরে এক্সে ওই '১০০ রুপি' মন্তব্য করেছিলেন কঙ্গনা। বলিউড তারকা ওই পোস্টে দাবি করেন, এক বয়স্ক নারী তাকে বলেছিলেন যে ১০০ রুপি দিলে তিনি 'আসবেন'—অর্থাৎ টাকার বিনিময়ে আন্দোলন করবেন।

সে সময় দিল্লির শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রধান মাঞ্জিদার সিং সিরসা বলেছিলেন, কঙ্গনাকে এক সপ্তাহের মধ্যে 'নিঃশর্ত ক্ষমা' চাইতে হবে। পরে এ বলিউড তারকা ওই পোস্ট ডিলিট করে ফেলেন।

Related Topics

টপ নিউজ

কঙ্গনা রানাওয়াত / ভারত / বলিউড / কঙ্গনাকে থাপ্পড় / বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net