Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
মুকেশ আম্বানির ছেলের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে গান গাইবেন শাকিরা

বিনোদন

ডিএনএ
28 May, 2024, 01:45 pm
Last modified: 28 May, 2024, 01:46 pm

Related News

  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের

মুকেশ আম্বানির ছেলের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে গান গাইবেন শাকিরা

আম্বানি পুত্র অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান এবার আয়োজিত হবে ইতালি ও ফ্রান্সে।
ডিএনএ
28 May, 2024, 01:45 pm
Last modified: 28 May, 2024, 01:46 pm
পপ তারকা শাকিরা। ছবি: এপি

ভারতের বিজনেস টাইকুন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রথম প্রাক-বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল গত মার্চ মাসে। প্রাক বিবাহ অনুষ্ঠানে বিশ্বের নামি-দামি ব্যক্তিদের আম্বানি হাজির করেছিলেন গুজরাটের জামনগরে।

আন্তর্জাতিক পপ তারকা রিহানা থেকে শুরু করে বিল গেটস ও মার্ক জুকারবার্গের মতো বিশ্বের বড় ধনকুবেররা উপস্থিত ছিলেন এ প্রাক-বিবাহ অনুষ্ঠানে। অনুষ্ঠানে পারফর্ম করে কমপক্ষে ছয় মিলিয়ন ডলারের চেক নিজের পকেটে পুরেছেন রিহানা। এমনকি অনুষ্ঠানে মঞ্চে একসাথে নাচতে দেখা গেছে বলিউড তারকা শাহরুখ, সালমান ও আমির খানকে।

এদিকে প্রথম প্রাক বিবাহ অনুষ্ঠানেই এত জমকালো আয়োজনের পরে নতুন করে আরেকটি প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে আম্বানিরা। ধরেই নেওয়া যায়, অনুষ্ঠানকে স্মরণীয় করতে কোন কিছুরই কার্পণ্য করবেন না মুকেশ আম্বানি। এ মাসেই আয়োজিত হওয়ার কথা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান।

তবে অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান এবার ভারতে নয়, আয়োজিত হবে ইতালি ও ফ্রান্সে। আর অনুষ্ঠানটি আয়োজিত হবে একটি প্রমোদ তরিতে (ক্রুজ শিপ)। ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত মোট চারদিন চলবে এ প্রাক-বিবাহ অনুষ্ঠান।

ভারতীয় সংবাদপত্র নবভারত টাইমস জানিয়েছে, আন্তর্জাতিক পপ গায়িকা শাকিরা এবার তার পারফরম্যান্স দিয়ে দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানকে মাতিয়ে তুলবেন। ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাওয়ার জন্য শাকিরা সাধারণত ১০ থেকে ১৫ কোটি টাকা নিয়ে থাকেন বলে জানিয়েছে ভারতের আরেকটি সংবাদমাধ্যম।

পাশাপাশি ফ্রান্সের সেরা কিছু সঙ্গীত ও নৃত্যের সংযোজনে ক্রুজ পার্টি আরো জমকালো হবে বলে আশা করা হচ্ছে। অতিথিদের জন্য একটি অপেরা পারফরম্যান্সের পরিকল্পনাও করা হতে পারে বলে জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

শাকিরা / মুকেশ আম্বানি / অনন্ত আম্বানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net