Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
তীব্র গরমে হিট স্ট্রোক করে হাসপাতালে যেতে হলো শাহরুখকে

বিনোদন

হিন্দুস্তান টাইমস বাংলা
22 May, 2024, 09:45 pm
Last modified: 25 May, 2024, 01:06 pm

Related News

  • অভিনেতা শামস সুমন আর নেই
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • ৪১ দফা ইশতেহার: স্বাস্থ্যবিমা ও ডিজিটাল হেলথ কার্ড চালু করবে জামায়াত

তীব্র গরমে হিট স্ট্রোক করে হাসপাতালে যেতে হলো শাহরুখকে

অসুস্থ হয়ে পড়ার পর শাহরুখ খানকে আহমেদাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। শেষ খবর অনুযায়ী, ওই হাসপাতালেই এখন চিকিৎসাধীন তিনি। তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত।
হিন্দুস্তান টাইমস বাংলা
22 May, 2024, 09:45 pm
Last modified: 25 May, 2024, 01:06 pm
ফাইল ছবি/সংগৃহীত

ভারতের গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে দুই ছেলে-মেয়েকে নিয়ে মাঠে আসেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ম্যাচ শেষে তাকে মাঠেও ঘুরতে দেখা যায়। কিন্তু এরপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কিং খান।

জানা গেছে, তীব্র গরমে হিট স্ট্রোক হয়েছে তার।

অসুস্থ হয়ে পড়ার পর শাহরুখ খানকে আহমেদাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। শেষ খবর অনুযায়ী, ওই হাসপাতালেই এখন চিকিৎসাধীন তিনি। তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের দু'দিন আগে আহমেদাবাদে যান কিং খান। মঙ্গলবার ম্যাচের পর রাতেই তিনি তার দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আহমেদাবাদ শহরের আইটিসি নর্মদা হোটেলে যান। এরপর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে  শাহরুখকে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তীব্র গরমের কারণে কিং খানের হিট স্ট্রোক হয়েছিল।

আহমেদাবাদের পুলিশ সুপারিনটেনডেন্ট ওম প্রকাশ জাট বলেছেন, 'তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে শাহরুখ খানকে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গুরুতর কিছু নয়। তাকে দ্রুত ছেড়ে দেওয়া হবে।'

এদিকে অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালের বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন।

অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলিউড বাদশাহর দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করেছেন।

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / আইপিএল / হিট স্ট্রোক / হাসপাতাল / অসুস্থ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • অভিনেতা শামস সুমন আর নেই
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • ৪১ দফা ইশতেহার: স্বাস্থ্যবিমা ও ডিজিটাল হেলথ কার্ড চালু করবে জামায়াত

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net