Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
ব্রাজিলে ম্যাডোনার ফ্রি কনসার্ট দেখতে হাজির ১৬ লাখ দর্শক! 

বিনোদন

টিবিএস ডেস্ক
06 May, 2024, 09:15 pm
Last modified: 06 May, 2024, 09:26 pm

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

ব্রাজিলে ম্যাডোনার ফ্রি কনসার্ট দেখতে হাজির ১৬ লাখ দর্শক! 

‘নাথিং রিয়েলি ম্যাটার্স', 'লাইক আ প্রেয়ার' ও 'ভোগ'-এর মতো হিট গান পরিবেশন করেন এই গায়িকা এবং এক পর্যায়ে তার সাথে মঞ্চে যোগ দেন ব্রাজিলিয়ান গায়িকা আনিতা।
টিবিএস ডেস্ক
06 May, 2024, 09:15 pm
Last modified: 06 May, 2024, 09:26 pm
ছবি: গেটি ইমেজেস

শনিবার (৪ মে) রাতে রিও ডি জেনিরোতে ব্রাজিলের বিখ্যাত কোপাকাবানা সমুদ্র সৈকতে পপ আইডল ম্যাডোনার কনসার্ট দেখতে হাজির হয়েছিলেন প্রায় ১৬ লাখ মানুষ। খবর বিবিসি'র। 

সংগীতে তার ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সেলিব্রেশন ট্যুরের শেষ অনুষ্ঠান ছিল এটি, যা গত বছর অক্টোবরে লন্ডন থেকে শুরু হয়েছিল। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত ছিল। 

পারফরম্যান্স শুরু হওয়ার সাথে সাথে ম্যাডোনা দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'রিও, আমরা বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গায় আছি।' ৬৫ বছর বয়সী ম্যাডোনা রাত ১০.৪৫ মিনিটে মঞ্চে উঠেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে 'নাথিং রিয়েলি ম্যাটার্স', 'লাইক আ প্রেয়ার' ও 'ভোগ'-এর মতো গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি এবং এক পর্যায়ে তার সাথে মঞ্চে যোগ দেন ব্রাজিলিয়ান গায়িকা আনিতা।

মার্কিন এ তারকা আসার কয়েক ঘণ্টা আগে থেকে মঞ্চে স্পিকার থেকে বাজানো ম্যাডোনার গানের সঙ্গে ভক্তদের নাচতে দেখা যায়। অনেকে এই অনুষ্ঠানটিকে 'ঐতিহাসিক' বলে অভিহিত করেছেন। 

অনুষ্ঠানটি দেখার জন্য সমুদ্র সৈকতের পাশে বড় পর্দা স্থাপন করা হয়েছিল। কেউ অ্যাপার্টমেন্ট বা হোটেল থেকে, কেউ বা নৌকা থেকে ম্যাডোনার গান উপভোগ করেছেন। সবাইকে নিরাপদে রাখতে উপস্থিত ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ছিল ম্যাডোনার ছবি সম্বলিত টি-শার্ট, স্যুভেনির এবং বিলবোর্ডও। 

উল্লেখ্য, গত বছর জুনে নিউ ইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টে অচেতন অবস্থায় পাওয়া যায় এই সুপারস্টারকে। ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হয়েছিলেন ম্যাডোনা। তবে এর পরে পূর্ণ উদ্যমে ফিরে এসেছেন, ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে প্রায় ৮০টি শো করেছেন তিনি।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 

Related Topics

টপ নিউজ

ম্যাডোনা / কনসার্ট / ব্রাজিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net