Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
‘ওয়াকা ওয়াকা’: ফুটবলের সর্বকালের সেরা যে গান

বিনোদন

বিলবোর্ড
12 April, 2024, 10:45 pm
Last modified: 12 April, 2024, 10:54 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার

‘ওয়াকা ওয়াকা’: ফুটবলের সর্বকালের সেরা যে গান

গানটির কথার প্রধান অংশ ‘ওয়াকা ওয়াকা’ পুরো গানে বেশ কয়েকবার উচ্চারিত হয়েছে। ক্যামেরুনিয়ান ভাষায় ওয়াকা ওয়াকা অর্থ ‘এটি করুন’।
বিলবোর্ড
12 April, 2024, 10:45 pm
Last modified: 12 April, 2024, 10:54 pm
ছবি: বিলবোর্ড

২০১০ সালে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা) গেয়ে বিশ্বজুড়ে নিজেকে চিনিয়েছিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। গানের সঙ্গে নাচের সমন্বয়ে অসংখ্য দর্শকের মন ছুঁয়েছিলেন তিনি।

বিশ্বকাপ ফুটবলের আসরের আকর্ষণীয় একটি দিক ফিফার তৈরি বিশেষ গান। শাকিরার কণ্ঠে 'ওয়াকা ওয়াকা', পিটবুল-জেনিফার লোপেজের 'উই আর ওয়ান' বা কে'নানের 'ওয়েভিং ফ্ল্যাগ' গানগুলো বিশ্বের নানা প্রান্তে এখনও মানুষের মনে জায়গা করে আছে।

বিশ্বকাপের এসব গানের মধ্যে 'ওয়াকা ওয়াকা' গানটিকে 'ফুটবলের সবচেয়ে চিত্তাকর্ষক গান' হিসেবে অভিহিত করা হয়েছে। বিশ্বকাপের সেরা ২৫টি গান নিয়ে করা গবেষণার পর এক প্রতিবেদনে এটি জানিয়েছে ইসরায়েলভিত্তিক ইভেন্ট টেকনোলজি প্রতিষ্ঠান সিটপিক।

কলম্বিয়ান পপস্টারের তিন ভাষায় গাওয়া এ গানটি নৃত্যযোগ্যতা, শক্তি, বাকশক্তি (উচ্চারিত শব্দের সংখ্যা) ইতিবাচকতা এসবের বিচারে ১০ স্কোরের মধ্যে ৮.৪ স্কোর পেয়েছে।

গানটির কথার প্রধান অংশ 'ওয়াকা ওয়াকা' পুরো গানে বেশ কয়েকবার উচ্চারিত হয়েছে। ক্যামেরুনিয়ান ভাষায় ওয়াকা ওয়াকা অর্থ 'এটি করুন'।

আগামী ১৪ জুন থেকে ১৪ জুলাই জার্মানিতে অনুষ্ঠেয় ইউয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সিটপিক এ গবেষণাটি পরিচালনা করেছে। এটি স্পটিফাই এপিআই থেকে বিশ্বকাপের সেরা ২৫টি গানের বিভিন্ন তথ্য ও ইউটিউবে গানগুলোর ভিউয়ের পরিমাণও বিবেচনায় নিয়েছে।

২০১০ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গীতভিত্তিক ম্যাগাজিন বিলবোর্ড হট ল্যাটিন সংস, ল্যাটিন এয়ারপ্লে ও ল্যাটিন পপ এয়ারপ্লে চার্টে দুই নম্বরে ছিল 'ওয়াকা ওয়াকা' গানটি। একইসময়ে গানটি ল্যাটিন রিদম এয়ারপ্লে-তে ৮ নম্বর এবং বিলবোর্ড হট ১০০ চার্টে ৩৮ নম্বরে ছিল। এছাড়াও ল্যাটিন ডিজিটাল সং সেলস চার্টে ৪২ সপ্তাহ এক নম্বরে ছিল গানটি।

এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় গানটি প্রথমবারের মতো বিলবোর্ড গ্লোবাল এক্সক্লুডিং ইউ.এস. চার্টে ৪৬ নম্বরে এবং বিলবোর্ড গ্লোবাল ২০০-তে ৯৬ নম্বরে জায়গা করে নেয়। এসব কিছুর মধ্যে দিয়ে বিশ্বকাপের একমাত্র গান হিসেবে 'ওয়াকা ওয়াকা' এ ইতিহাস তৈরি করল।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

শাকিরা / বিশ্বকাপ / ওয়াকা ওয়াকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net