Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
৭৮ বছর বয়সে মারা গেলেন 'গুপী গাইন' খ্যাত সংগীতশিল্পী অনুপ ঘোষাল

বিনোদন

হিন্দুস্তান টাইমস
16 December, 2023, 11:30 am
Last modified: 16 December, 2023, 11:49 am

Related News

  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লাকি আলী: কৈশোরে ঘর ছেড়েছেন, করেছেন কার্পেট পরিষ্কারের ব্যবসা, ‘অসম্মানের’ কারণে ছেড়েছেন বলিউড 
  • সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

৭৮ বছর বয়সে মারা গেলেন 'গুপী গাইন' খ্যাত সংগীতশিল্পী অনুপ ঘোষাল

মাত্র ৪ বছর বয়সে মায়ের উৎসাহে অনুপ ঘোষালের সঙ্গীতের দুনিয়ায় তালিম নেওয়া শুরু হয়। তার বয়স যখন মাত্র ১৯ বছর, তখনই তিনি সত্যজিৎ রায়ের নজরে এসেছিলেন।
হিন্দুস্তান টাইমস
16 December, 2023, 11:30 am
Last modified: 16 December, 2023, 11:49 am
ছবি: হিন্দুস্তান টাইমস

বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার অনুপ ঘোষাল ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। গতকাল (শুক্রবার) ভারতীয় সময় দুপুর দেড়টায় তিনি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বহুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন অনুপ ঘোষাল। শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন সত্যজিৎ রায়ের একাধিক সিনেমার এই সংগীতশিল্পী।

হাসপাতাল সূত্রে খবর অনুযায়ী, দীর্ঘদিন বার্ধক্যজনিত কারনে অসুস্থ ছিলেন অনুপ ঘোষাল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী লেখেন, "অনুপ ঘোষালের মৃত্যুতে সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি হল। আমি তার পরিবার, আত্মীয়-পরিজন অনুরাগীদের কাছে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।" গায়ক অনুপ ঘোষাল তৃণমূল বিধায়কও ছিলেন।

মাত্র ৪ বছর বয়সে মায়ের উৎসাহে অনুপ ঘোষালের সঙ্গীতের দুনিয়ায় তালিম নেওয়া শুরু হয়। তার বয়স যখন মাত্র ১৯ বছর, তখনই তিনি সত্যজিৎ রায়ের নজরে এসেছিলেন। ১৯৬৭-তে মুক্তি পাওয়া 'গুপী গাইন বাঘা বাইন', 'দেখো রে নয়ন মেলে', 'ভূতের রাজা দিল বর', 'ও মন্ত্রী মশাই' এর মতো কালজয়ী গান তার গাওয়া।

এরপর ১৯৮০ সালে মুক্তি পাওয়া 'হীরক রাজার দেশে' সিনেমার 'মোরা দুজনায় রাজার জামাই', 'আহা কী আনন্দ আকাশে বাতাসে', 'এসে হীরক দেশে'র মতো গানও অনুপ ঘোষালেরই গাওয়া। এজন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি।

অনুপ ঘোষালের গাওয়া তপন সিনহা পরিচালিত 'সাগিনা মাহাতো' সিনেমার গান এখনও শ্রোতারা ভোলেনি। 'মাসুম' সিনেমার 'তুঝসে নারাজ নেহি জিন্দেগি' গানটি তারই গাওয়া। 

শুধু বাংলা ও হিন্দি নয়, বরং একাধিক ভাষায় গান গেয়েছিলেন অনুপ ঘোষাল। ভোজপুরী অসমীয়া ভাষাতেও গায় গেয়েছেন তিনি।

প্রসঙ্গত, দেবব্রত বিশ্বাসের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন অনুপ ঘোষাল। তার গাওয়া নজরুলগীতি, শ্যামাসঙ্গীতও প্রশংসিত ছিল। পড়াশোনার ক্ষেত্রে আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশনের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও পিএইচডি করেন এই সংগীতশিল্পী।

জীবনের শেষ দিকে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গীও ছিলেন অনুপ ঘোষাল। ২০১১ সালে হুগলির উত্তরপাড়া আসন থেকে প্রথমবার প্রার্থী হয়েই জয়লাভ করেন। একই বছরে নজরুল স্মৃতি পুরস্কারও লাভ করেণ তিনি। 

তবে অনুপ ঘোষ তারপর আর টিকিট পাননি বা ভোটে দাড়াননি। এরপরে রাজনীতির সঙ্গে তার আর বিশেষ যোগাযোগও ছিল না।
 

Related Topics

টপ নিউজ

সত্যজিৎ রায় / সংগীতশিল্পী / মারা গেলেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লাকি আলী: কৈশোরে ঘর ছেড়েছেন, করেছেন কার্পেট পরিষ্কারের ব্যবসা, ‘অসম্মানের’ কারণে ছেড়েছেন বলিউড 
  • সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net