Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ‘বার্বি’র 

বিনোদন

টিবিএস ডেস্ক
07 August, 2023, 10:20 am
Last modified: 07 August, 2023, 11:20 am

Related News

  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • বিগত অর্থবছরে বিমানের রেকর্ড ১১,৫৫৯ কোটি টাকা আয়, নিট মুনাফা বেড়েছে ১৭৮%
  • ব্যাংকের প্রতি ১০ টাকা আয়ের ৬–৭ টাকাই এখন আসে বন্ড থেকে, কিন্তু আর কতদিন?
  • সেপ্টেম্বরে রপ্তানি কমেছে ৪.৬১ শতাংশ

বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ‘বার্বি’র 

মুক্তি পাওয়ার ১৭ দিনের মাথায় ‘বার্বি’র এই অর্জনকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছে ওয়ার্নার ব্রোস।
টিবিএস ডেস্ক
07 August, 2023, 10:20 am
Last modified: 07 August, 2023, 11:20 am
বার্বি সিনেমায় রায়ান গসলিং ও মার্গো রবি। ছবি: ওয়ার্নার ব্রোস পিকচারস

মুক্তি পাওয়ার ১৭ দিনের মাথায়ই বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে 'বার্বি'। মার্গো রবি ও রায়ান গসলিং অভিনীত চলচ্চিত্রটির এই অর্জনের কথা জানিয়েছে ওয়ার্নার ব্রোস। খবর বিবিসির। 

রবিবার এক বিবৃতিতে ওয়ার্নার ব্রোস জানিয়েছে, এই সপ্তাহান্তে সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১.০৩ বিলিয়ন ডলার টিকিট বিক্রি সম্পন্ন করবে। এর ফলে গ্রেটা গেরউইগই হবেন একক পরিচালক হিসেবে এই মাইলফলক স্পর্শকারী প্রথম নারী।

ওয়ার্নার ব্রোস 'বার্বি'র এই অর্জনকে 'ঐতিহাসিক মুহূর্ত' বলে অভিহিত করেছে।

যুক্তরাষ্ট্রে তাদের ডমেস্টিক ডিস্ট্রিবিউশন এর সভাপতি জেফ গোল্ডস্টেইন বলেন, "শুধুমাত্র গ্রেটা গেরউইগের পক্ষেই সম্ভব বিশ্বব্যাপী সমাদৃত এই চরিত্র এবং তার জীবনকে এত মজা, আবেগ ও বিনোদনধর্মী গল্পের আবহে ফুটিয়ে তোলা… এবং আক্ষরিক অর্থেই সারা বিশ্বকে গোলাপীতে রাঙিয়ে দেওয়া।"

তিনি জানান, সিনেমা দেখার জন্য দর্শকদের লম্বা লাইন এবং বারবার হলে ফিরে যাওয়াই প্রমাণ করে যে 'সিনেমা শিল্প তার প্রাণ ফিরে পেয়েছে'- যা মহামারি ও লকডাউনের কারণে এর আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

'বার্বি'র গোলাপি জগত দর্শকদের ব্যাপকভাবেই আকৃষ্ট করেছে বলা যায়। ছবিটি মুক্তির পর প্রচুর দর্শক গোলাপি পোশাক পরেই হলে গিয়েছেন, বের হয়েছে বার্বির নামাঙ্কিত নানা পোশাক এবং আনুষঙ্গিক জিনিস। তাছাড়া, যুক্তরাষ্ট্রে সিনেমা হলগুলোতে বার্বির ডল বক্স বসানো হয়েছিল, যেখানে দর্শকরা অগণিত সেলফি তুলে চলেছেন।

গত ২১ জুলাই মুক্তি পাওয়ার পর থেকে 'বার্বি' যুক্তরাষ্ট্রে বক্স অফিসে ৪৫৯ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিকভাবে ৫৭২ মিলিয়ন ডলার আয় করেছে।

ওয়ার্নার ব্রোস স্টুডিও ছবিটির এ অর্জনকে 'বার্বিলিয়ন' বলে আখ্যা দিয়েছে, যা সত্যিকার অর্থেই একটি উল্লেখযোগ্য ঘটনা এই ইন্ডাস্ট্রিতে। মহামারির পর থেকে মাত্র ৫টি সিনেমা বিলিয়ন ডলার আয়ে সক্ষম হয়েছে। এর মধ্যে বাকি সিনেমাগুলো হলো স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম, টপ গান ম্যাভেরিক, জুরাসিক ওয়ার্ল্ড অ্যান্ড ডমিনিয়ন এবং অ্যাভাটারের সিক্যুয়েল।

এদিকে 'বার্বি'র সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত চলচ্চিত্র 'ওপেনহাইমার'। যুক্তরাজ্যভিত্তিক সিনেমা চেইন ভ্যু সম্প্রতি জানিয়েছে, দুটি সিনেমাই তাদেরকে ব্যাপক ব্যবসায়িক সফলতা এনে দিয়েছে।

বলে রাখা ভালো, মার্গো রবি শুধুমাত্র সিনেমার পর্দার 'বার্বি'ই নন; তিনি এই সিনেমার প্রযোজকদের একজন।

'বার্বি'র ব্যাপক জনপ্রিয়তা ও সফলতার পেছনে অন্যতম কারণ হলো এর প্রচারণা ক্যাম্পেইন। বিশ্বের বিভিন্ন শহরে বড় বড় বিলবোর্ডে বার্বির গোলাপি দুনিয়া তুলে ধরার পাশাপাশি সব মাধ্যমেই চলেছে প্রচারণা। 
 

Related Topics

টপ নিউজ

বার্বি / গ্রেটা গেরউইগ / ওয়ার্নার ব্রোস / বিলিয়ন ডলার / আয় / মাইলফলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • বিগত অর্থবছরে বিমানের রেকর্ড ১১,৫৫৯ কোটি টাকা আয়, নিট মুনাফা বেড়েছে ১৭৮%
  • ব্যাংকের প্রতি ১০ টাকা আয়ের ৬–৭ টাকাই এখন আসে বন্ড থেকে, কিন্তু আর কতদিন?
  • সেপ্টেম্বরে রপ্তানি কমেছে ৪.৬১ শতাংশ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net