Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
এরাজ ট্যুরের ৫০ ট্রাকচালকের প্রত্যেককে ১ লাখ ডলার বোনাস দিলেন টেইলর সুইফট!

বিনোদন

সিএনএন
04 August, 2023, 12:00 pm
Last modified: 04 August, 2023, 12:10 pm

Related News

  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

এরাজ ট্যুরের ৫০ ট্রাকচালকের প্রত্যেককে ১ লাখ ডলার বোনাস দিলেন টেইলর সুইফট!

টেইলরের এই চোখ ধাঁধানো অঙ্কের বোনাস সবার প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। ট্যুরের সাফল্যে নিজের সঙ্গীদের জন্যও ঢেলে খরচ করেছেন ‘লাভ স্টোরি’ গায়িকা।
সিএনএন
04 August, 2023, 12:00 pm
Last modified: 04 August, 2023, 12:10 pm
গত ২২ জুলাই সিয়াটলে এরাজ ট্যুরের কনসার্টে পারফর্ম করছেন টেইলর সুইফট। ছবি: ম্যাট হেওয়ার্ড/গেটি ইমেজেস ফর তাস রাইটস ম্যানেজমেন্ট

একটি-দুটি নয়, মোট ১২টি গ্র্যামি রয়েছে তাঁর ঝুলিতে। তাছাড়াও একাধিক অনন্য নজিরে সাজানো তাঁর মুকুট। পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার অন্যতম জনপ্রিয় এবং অন্যতম ধনী পপ তারকা তিনি। তার নাম টেইলর অ্যালিসন সুইফট।

বর্তমানে নিজের ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর 'দ্য এরাজ ট্যুর' নিয়ে ব্যস্ত রয়েছেন গায়িকা। চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়েছে সেই ট্যুর এবং শেষ হবে আগামী বছরের ১৭ আগস্ট। এরই মধ্যে পপ তারকাদের কনসার্ট ট্যুরের ইতিহাসের অন্যতম লাভজনক ট্যুরের তকমা পেয়েছে টেইলর সুইফটের 'দ্য এরাজ ট্যুর'। এমনকি সিয়াটলে তার কনসার্টে হাজার হাজার মানুষের তুমুল নাচগানের কারণে ২.৩ মাত্রার ভূমিকম্পও হয়েছে!

তবে ট্যুরের সাফল্যে নিজের সঙ্গীদের জন্যও ঢেলে খরচ করলেন 'লাভ স্টোরি' গায়িকা। বিভিন্ন শহরের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে সঙ্গীতের বাদ্যযন্ত্র, আনুষঙ্গিক এবং স্টেজ তৈরির সরঞ্জাম বয়ে নেওয়ার জন্য ট্রাক ব্যবহার করেন শিল্পীরা।  কনসার্ট শেষে ট্রাকচালকদের বোনাসও দিয়ে থাকেন তারা। কিন্তু টেইলর সুইফট তার ট্যুরের ৫০ জন ট্রাকচালকের প্রত্যেককে ১ লাখ ডলার করে বোনাস দিয়েছেন!

গায়িকার এই বদান্যতায় মুগ্ধ এবং অবাক হয়ে গিয়েছেন কলোরাডো-ভিত্তিক 'শোমোশন' ট্রাকিং কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও মাইকেল শার্কেনবাখ। তিনি সিএনএনকে বলেন, এই ট্যুরে দুটি পরিবহন কোম্পানি ব্যবহার করা হয়েছে, তার মধ্যে শোমোশন একটি।

তিনি বলেন, "আমার কোম্পানি মঞ্চ ও কাঠামোর তৈরির সরঞ্জাম পরিবহনের কাজ করেছে।" যদিও তিনি জানাননি তার প্রতিষ্ঠানের কতজন কর্মী মোটা অংকের বোনাস পেয়েছেন; তবে তিনি জানান, ট্রাকিং ক্রুর মধ্যে সব মিলিয়ে প্রায় ৫০ জন এই বোনাস পেয়েছেন।

তার ভাষ্যে, টেইলরের এই বোনাস সবার প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। "সাধারণত ৫০০০ থেকে ১০,০০০ ডলার তারা পেয়ে থাকেন বোনাস হিসেবে। কিন্তু টেইলর যা করেছেন তা অবিশ্বাস্য!"  টেইলরের কাছ থেকে এই বোনাস পেয়ে আনন্দে অভিভূত ট্রাকচালকেরা।

শুধু ট্রাকচালকরাই নন, নিজের ব্যান্ডের সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী-সহ গোটাদলের প্রত্যেক সদস্যকেই কিছু না কিছু উপহার দিয়েছেন টেইলর।

এদিকে সঙ্গীত জগতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন টেইলর সুইফট। গত ৬০ বছরে টেইলরই প্রথম শিল্পী, যার চারটি অ্যালবাম একসঙ্গে জায়গা করে নিয়েছেন বিলবোর্ডের সেরা দশের তালিকায়। 

Related Topics

টপ নিউজ

টেইলর সুইফট / এরাজ ট্যুর / ট্রাকচালক / বোনাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
    বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Related News

  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ

2
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net