Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
কেন ২৫ বছর ধরে নিজে গাড়ি চালাননি জেনিফার লোপেজ?

বিনোদন

এল পাইস
28 July, 2023, 11:05 am
Last modified: 28 July, 2023, 11:37 am

Related News

  • ট্রাম্পের নতুন নিয়মে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স হারাবেন ২ লাখ অভিবাসী ট্রাকচালক
  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 
  • নির্বাচন ও গণভোট নিয়ে প্রচারণায় যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ

কেন ২৫ বছর ধরে নিজে গাড়ি চালাননি জেনিফার লোপেজ?

ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও, ২৫ বছর ধরে নিজের গাড়ি নিজে চালাননি এই তারকা।
এল পাইস
28 July, 2023, 11:05 am
Last modified: 28 July, 2023, 11:37 am
একটি বিজ্ঞাপনের দৃশ্যে জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ ইন্ডাস্ট্রির শীর্ষসারির সেইসব তারকাদের মধ্যে একজন, যারা কিনা নিজেরা গাড়ি চালাতে পছন্দ করেন না। কার্দি বি, মারিয়াহ ক্যারি এবং ক্রিস্টিনা আগুইলেরার মতো তারকারাও নিজেরা গাড়ি চালান না; কিন্তু তার মানে এই নয় যে তাদের সংগ্রহে বিলাসবহুল গাড়ির কমতি রয়েছে। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাদের সুদৃশ্য গাড়িগুলোর দেখা মেলে।

একইভাবে জেনিফার লোপেজ বা সবার প্রিয় 'জেলো'রও রয়েছে গাড়ির চমকপ্রদ সংগ্রহ। কিন্তু জেলো'কে স্টিয়ারিং এর পেছনে দেখা যায়নি বললেই চলে। ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও, ২৫ বছর ধরে নিজের গাড়ি নিজে চালাননি এই তারকা। এর কারণ বিশেষ কিছুই না, তিনি এভাবেই গাড়িতে ভ্রমণ করতে পছন্দ করেন- তার গাড়ি চালাবেন তার ব্যক্তিগত চালক।

মারিয়াহ ক্যারির মতো জেনিফার লোপেজও ব্যক্তিগত গাড়িচালক নিয়োগ দিয়েছেন, অথবা নিজের সঙ্গীর পাশের সিটে বসে ভ্রমণ করেন তিনি। জেনিফার লোপেজের বর্তমান জীবনসঙ্গী বেন অ্যাফ্লেককে প্রায়ই গায়িকার গাড়িতে একসঙ্গে ভ্রমণ করতে দেখা যায়। আর সবসময় জেনিফার তার পাশের সিটেই বসে থাকেন। প্রসঙ্গত, গতবছর বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেলো।

View this post on Instagram

A post shared by Stars and Their Cars (@starsandtheircars)

২০১৯ সালে জেনিফার লোপেজের ৫০তম জন্মদিনে তাকে একটি পোরশা নাইন ওয়ান ওয়ান ক্যারেরা জিটিএস উপহার দেওয়া হয়। লাল রঙ এর ওই কনভার্টিবলটি তাকে উপহার দিয়েছিলেন তার তৎকালীন সঙ্গী অ্যালেক্স রদ্রিগেজ এবং এটা শুধুমাত্র তার জন্যই বিশেষভাবে বানানো হয়েছিল। এই গাড়ির লাইসেন্স প্লেটেও লেখা ছিল 'জেলো'। সেসময় নিয়ম ভেঙে এই গাড়িটি তাকে চালাতে দেখা গিয়েছিল।

তবে খ্যাতনামা এই গায়িকার সংগ্রহে বিলাসবহুল গাড়ি শুধু এই পোরশাই নয়, তার আরও আছে একটি রোলস-রয়েস ঘোস্ট, রোলস-রয়েস ফ্যান্টম সিরিজ টু ড্রপহেড ক্যুপে, একটি ক্যাডিলাক এসকেলেড এবং একটি বেন্টলি কন্টিনেন্টাল জিটিসি। এর বাইরে মার্সিডিজ, টেসলা এবং অডি গাড়ির সংগ্রহ তো রয়েছেই।

Related Topics

টপ নিউজ

জেনিফার লোপেজ / গাড়ি / ড্রাইভিং লাইসেন্স / তারকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ট্রাম্পের নতুন নিয়মে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স হারাবেন ২ লাখ অভিবাসী ট্রাকচালক
  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 
  • নির্বাচন ও গণভোট নিয়ে প্রচারণায় যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net